Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
চিকিৎসকদের জন্য আলাদা হাসপাতালের ব্যবস্থা করতে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিল বিএমএ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 June, 2020, 11:15 pm
Last modified: 21 June, 2020, 01:38 am

Related News

  • থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • ডেঙ্গু পরিস্থিতি ‘হেলথ ইমার্জেন্সি’ হয়নি বলছে স্বাস্থ্য অধিদপ্তর, ভিন্নমত চিকিৎসকদের
  • চলতি মাস থেকেই বুস্টার ডোজ দেওয়া শুরু: স্বাস্থ্যমন্ত্রী 
  • শয্যা বাড়ানোর পরিবর্তে রোগী কমানোর সময় এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের জন্য আলাদা হাসপাতালের ব্যবস্থা করতে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিল বিএমএ 

শনিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে চিঠি দিয়ে এ দাবি জানিয়েছে সংগঠনটি।
টিবিএস রিপোর্ট
20 June, 2020, 11:15 pm
Last modified: 21 June, 2020, 01:38 am

দেশের চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ আগামী ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসকদের সুচিকিৎসা নিশ্চিত করতে আলাদা একটি হাসপাতাল নির্ধারণের দাবি জানিয়েছে।  

শনিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে চিঠি দিয়ে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

বিএমএর সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব মো. এহতেশামুল হক চৌধুরী চিঠিটিতে স্বাক্ষর করেন। 

চিঠিতে বলা হয়, গত ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর থেকেই সেই সকল রোগীকে দেশের বিভিন্ন সরকারি- বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ নিরন্তর ও নিবিড়ভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। কিন্তু মানহীন পিপিই,  মাস্ক, জোড়াতালি দিয়ে অবৈজ্ঞানিকভাবে দ্রুত তৈরি করা কোভিড আইসিইউ, অপর্যাপ্ত ট্রেনিং, রোগীদের খামখেয়ালিপনা, স্বল্প পরিসরে কোভিড, নন-কোভিড চিকিৎসার কারণে রোগ ছড়িয়ে পড়েছে। 

দেশের প্রথম সারির করোনা  যোদ্ধাদের সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এহেন উদাসীনতা ও অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়ে বলা হয়েছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী স্বল্পতা, থাকা-খাওয়ার অব্যবস্থাসহ এসব বিষয়ে অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নির্লিপ্ততা, উদাসীনতা, অদূরদর্শীতা, সমন্বয়হীনতার কারণে এখন পর্যন্ত ১১০০ চিকিৎসকসহ ৩৫০০ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। ৪৪ জন চিকিৎসক এবং নার্সসহ ৮ জন স্বাস্থ্যকর্মী মৃত্যুবরণ করেছেন। যাদের মধ্যে অনেক জ্যেষ্ঠ অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন।

"মন্ত্রণালয়ের এহেন আচরণে আমরা ক্ষুব্ধ ও মর্মাহত। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এত বহুলাংশ আক্রান্ত ও মৃত্যু আজ পর্যন্ত কোনো কোভিড-১৯ সংক্রমিত দেশে ঘটেনি।"

বিভিন্ন হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত সংবাদকর্মী, পুলিশ, আইনজীবীসহ অনেকের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রাখার বিষয়টি নজরে আসার বিষয়টি উল্লেখ করে বিএমএর অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন প্রথম সারির যোদ্ধা চিকিৎসকদের জন্য কোনো ব্যবস্থা নেওয়ার আগ্রহ নেই।

"আগামী ৭২ ঘণ্টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা দেশের অন্য কোনো হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসকদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় পরবর্তীতে উদ্ভুত যেকোনো পরিস্থিতিতে আপনার মন্ত্রণালয় ও অধিদপ্তর দায়ী থাকবে।"

Related Topics

টপ নিউজ

বিএমএ / বিশেষায়িত করোনা হাসপাতাল / স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • ডেঙ্গু পরিস্থিতি ‘হেলথ ইমার্জেন্সি’ হয়নি বলছে স্বাস্থ্য অধিদপ্তর, ভিন্নমত চিকিৎসকদের
  • চলতি মাস থেকেই বুস্টার ডোজ দেওয়া শুরু: স্বাস্থ্যমন্ত্রী 
  • শয্যা বাড়ানোর পরিবর্তে রোগী কমানোর সময় এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net