Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
শয্যা বাড়ানোর পরিবর্তে রোগী কমানোর সময় এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 August, 2021, 04:10 pm
Last modified: 07 August, 2021, 11:00 pm

Related News

  • সংকট এড়াতে ৬ মাসের টিকার মজুদ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • শতভাগ সফল না হলেও হাম-রুবেলা সংক্রমণ সফলভাবে ‘অ্যারেস্ট’ করতে পেরেছি: স্বাস্থ্যমন্ত্রী
  • আগামী অর্থবছর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় শতভাগ দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • সাড়ে ৫ বছর দেশে হামের টিকার ক্যাম্পেইন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

শয্যা বাড়ানোর পরিবর্তে রোগী কমানোর সময় এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

এক হাজার শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
07 August, 2021, 04:10 pm
Last modified: 07 August, 2021, 11:00 pm
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি: সংগৃহীত

হাসপাতালের শয্যা বাড়ানোর পরিবর্তে এখন কোভিড রোগী কমানোর সময় এসেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর বিএসএমএমইউ'তে  তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "রোগী অনেক বেড়েছে। আমরা শয্যা বাড়াচ্ছি, ফিল্ড হাসপাতালও বাড়াচ্ছি। কিন্তু তারও একটা সীমা রয়েছে। এখন করোনা রোগী কমানোর সময় এসেছে, শয্যা বাড়ানোর নয়। আমাদের সংক্রমণ কমাতে হবে।"

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক হাজার শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার থেকেই সেখানে রোগী ভর্তি শুরু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "ফিল্ড হাসপাতালে ২০ দিনের মধ্যে ৪০০ বেড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে আইসিইউ শয্যা আছে ৪০টি। বাকি সব শয্যাগুলো সেন্ট্রাল অক্সিজেনের আওতায় রয়েছে। সব ধরনের কোভিড রোগীর জন্য তা উপযোগী। এখানে ১০ হাজার লিটার লিকুইড অক্সিজেন ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক বসানো হয়েছে। টেস্ট করার জন্য ছোট ল্যাবের ব্যবস্থা করা হয়েছে। এই হাসপাতালটি এক হাজার শয্যায় উন্নীত করা হবে।"

মন্ত্রী আরও বলেন, কিছুটা হলেও কোভিড রোগীদের জন্য নতুন একটি  ব্যবস্থা করতে পেরেছি। আমরা চাই না রোগী এসে ভরে যাক। আমরা চাই আমাদের হাসপাতালগুলো আস্তে আস্তে খালি হোক। মানুষ সুস্থ হোক, স্বাভাবিক জীবনে ফিরে যাক। সেই চেষ্টা আমাদেরই করতে হবে।"

তিনি আরও বলেন, "আমাদের সংক্রমণ কমাতে হবে। সংক্রমণ হাসপাতাল-ক্লিনিকে তৈরি হয় না। তা রাস্তা-ঘাটে হচ্ছে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, সংক্রমণের হার বাড়ছে। ডাক্তার-নার্সরা তো পরিবহন খাত নিয়ন্ত্রণ করতে পারবেন না। ফেরি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কারখানা নিয়ন্ত্রণ করতে পারবে্ন না। আমাদের জনগণের সহযোগিতা দরকার।"

"জনগণ পারবে এই সংক্রমণের হার কমাতে। বিভিন্ন বাহিনীর যারা দায়িত্বে রয়েছেন, পরিবহন খাতে যারা আছেন তারা কন্ট্রোল করতে পারবেন। নেতৃবৃন্দ, ইমাম সাহেবদের প্রচার প্রচারণার মাধ্যমে সংক্রমণ কমাতে হবে। এখন ইনফেকশন রেট কমানোর সময় এসেছে। হাসপাতালে আর শয্যা বাড়ানোর সুযোগ নাই।"

টিকাদানের বিষয়ে তিনি বলেন, "টিকা আমরা গ্রামে নিয়ে যেতে চাচ্ছি। শহরের মানুষ মোটামুটি টিকা পেয়েছে। গ্রামের বয়স্ক মানুষ সেভাবে টিকা গ্রহণ করেননি। তাদের মধ্যে যেমন অনীহা ছিল তেমন, মৃত্যুও বেশি। তাদের জন্য আমাদের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন।"

চীন থেকে সিনোফার্মের আরও ছয় কোটি ডোজ টিকা কেনার চুক্তি হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় কোটি ডোজ টিকার মধ্যে দুই কোটি ডোজ আগামী অক্টোবর মাসে ও দুই কোটি ডোজ নভেম্বরে দেশে আসবে। বাকি টিকা পর্যায়ক্রমে পাওয়া যাবে।

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্যমন্ত্রী / করোনা হাসপাতাল / বিশেষায়িত করোনা হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • সংকট এড়াতে ৬ মাসের টিকার মজুদ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • শতভাগ সফল না হলেও হাম-রুবেলা সংক্রমণ সফলভাবে ‘অ্যারেস্ট’ করতে পেরেছি: স্বাস্থ্যমন্ত্রী
  • আগামী অর্থবছর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় শতভাগ দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • সাড়ে ৫ বছর দেশে হামের টিকার ক্যাম্পেইন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net