Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
৪০ হাজার কুয়েত প্রবাসীর মালামাল ১৪ মাস ধরে আটক চট্টগ্রাম বন্দরে

বাংলাদেশ

আ হ জুবেদ (কুয়েত থেকে)
06 May, 2020, 10:55 am
Last modified: 06 May, 2020, 11:15 am

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • মধ্যপ্রাচ্য সংকটে আকাশপথে কার্গো সক্ষমতা কমেছে, ভাড়া বেড়ে হয়েছে তিনগুণ
  • শাহজালাল বিমানবন্দর থেকে ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার
  • চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে গতি, অপেক্ষা ছাড়াই ভিড়ছে জাহাজ
  • সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইটে ইউরোপে পণ্য যাবে রোববার

৪০ হাজার কুয়েত প্রবাসীর মালামাল ১৪ মাস ধরে আটক চট্টগ্রাম বন্দরে

কুয়েত থেকে যে সকল প্রবাসীরা দেশে পরিবার পরিজনের জন্য গৃহস্থালী আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল, কসমেটিকস, ট্যাং, দুধসহ ভোগ্যপণ্য সি কার্গোতে বুক দিয়েছেন। দেড় মাসের মধ্যে মালগুলো পোঁছানোর কথা থাকলেও প্রায় ১৪ মাস হয়ে গেছে, এখনও বুঝে পাননি তারা।
আ হ জুবেদ (কুয়েত থেকে)
06 May, 2020, 10:55 am
Last modified: 06 May, 2020, 11:15 am
ফাইল ছবি

বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে গত ১৪ মাস ধরে আটকে পড়ে আছে সি কার্গোতে পাঠানো প্রায় ৪০ হাজার কুয়েত প্রবাসীদের মালামাল। কুয়েত থেকে যে সকল প্রবাসীরা দেশে পরিবার পরিজনের জন্য গৃহস্থালী আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল, কসমেটিকস, ট্যাং, দুধসহ ভোগ্যপণ্য সি কার্গোতে বুক দিয়েছেন। দেড় মাসের মধ্যে মালগুলো পোঁছানোর কথা থাকলেও প্রায় ১৪ মাস হয়ে গেছে এখনো বুঝে পাননি তারা।

ফলে একদিকে কার্গো ব্যবসায়ীদের সঙ্গে কাস্টমারদের চলছে ঝামেলা, অন্যদিকে এ ব্যবসায় সংশ্লিষ্ট পাঁচ শতাধিক প্রবাসী ব্যবসায়ী হয়েছেন সীমাহীন ক্ষতির সম্মুখীন।

কুয়েতে বাংলাদেশী মালিকানাধীন দুই শতাধিক কার্গো প্রতিষ্ঠান রয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে মালামাল প্রেরণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান বেশ সুনামের সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু গত ১৪ মাস ধরে হঠাৎ এ ব্যবসায় স্থবিরতা দেখা দিয়েছে।

ওদিকে চট্টগ্রাম বন্দরে দায়িত্বরত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ করেন, আইপিসিপি ছাড়া বা ব্যবসা-বাণিজ্যের জন্য মাল পাঠানো হয়েছে এই অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রায় ১৪ মাস ধরে আটকে রেখেছেন প্রায় ৪০ হাজার কুয়েত প্রবাসীর মাল।  

এ পরিস্থিতিতে কুয়েতের কার্গো ব্যবসায়ীরা বলেন, নিম্ন আয়ের প্রবাসীদের কসমেটিকস, ট্যাং, দুধসহ ভোগ্যপণ্য কখনোই ব্যবসায়িক পণ্য হতে পারেনা এবং এক্ষেত্রে আইপিসিপি করে মাল পাঠানোও তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

কার্গো ব্যবসায়ীরা বলেন, কাস্টমস নিয়ম বহির্ভূত কোনো কাজ তারা করেননি, ভবিষ্যতেও সব কাস্টমস নিয়ম মেনেই তারা কার্গো ব্যবসা পরিচালনা করতে চান। তবে বর্তমানে চট্রগ্রাম বন্দরে আটকে পড়া প্রায় ৪০ হাজার কুয়েত প্রবাসীদের কষ্টার্জিত অর্থে কেনা মালামাল যেন দ্রুত মুক্ত করে প্রবাসীদের স্বজনদের পেতে বাংলাদেশ সরকার সহযোগিতা করেন।

কার্গো মালামালের জটিলতা নিয়ে কুয়েত প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে কুয়েতের বাংলাদেশ দূতাবাস বরাবর গেলো বছর লিখিত ভাবে অবহিত করা হয়। পরে দূতাবাস থেকে জাতীয় রাজস্ব বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আরেকটি আবেদনের মাধ্যমে উক্ত সমস্যা সুরাহার জন্য বিনীত অনুরোধ করা হয়।

এদিকে কুয়েত প্রবাসীরা বলেন, তাদের কষ্টার্জিত অর্থে কেনা প্রেরিত মালামাল এরই মধ্যে অনেকাংশ নষ্ট হয়ে গেছে, তবুও তারা চাচ্ছেন বাকি মালামাল যেন তাদের স্বজনরা ফিরে পায়।  

Related Topics

টপ নিউজ

কার্গো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • মধ্যপ্রাচ্য সংকটে আকাশপথে কার্গো সক্ষমতা কমেছে, ভাড়া বেড়ে হয়েছে তিনগুণ
  • শাহজালাল বিমানবন্দর থেকে ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার
  • চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে গতি, অপেক্ষা ছাড়াই ভিড়ছে জাহাজ
  • সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইটে ইউরোপে পণ্য যাবে রোববার

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net