Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
২৯ আগস্ট থেকে শুরু হবে মেট্রোরেলের পারফরম্যান্স টেস্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 August, 2021, 09:40 pm
Last modified: 26 August, 2021, 09:55 pm

Related News

  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • পুরান ঢাকাকে যুক্ত করতে এই প্রথম মেট্রোরেল প্রকল্পে অর্থায়নে আসছে বিশ্বব্যাংক
  • ‘মেট্রোরেল এখনই আমাদের মনে জায়গা করে নিয়েছে’ 
  • ফার্মগেটে পার্কের জায়গায় স্টেশন প্লাজা নির্মাণ করতে চায় মেট্রোরেল কর্তৃপক্ষ 
  • ঋণের প্রথম কিস্তি পরিশোধ করলো মেট্রোরেল কর্তৃপক্ষ

২৯ আগস্ট থেকে শুরু হবে মেট্রোরেলের পারফরম্যান্স টেস্ট

ডিএমটিসিএল সূত্র জানায়, ডিপো থেকে শুরু করে যে সব স্টেশনের কাজ শেষ হয়েছে এ সব স্টেশনের মধ্যে ট্রেনটি পরিচালনা করা হবে। তবে ঠিক কোন পর্যন্ত ট্রেনটি পরিচালনা করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এম.এ. এন. সিদ্দিক।
টিবিএস রিপোর্ট
26 August, 2021, 09:40 pm
Last modified: 26 August, 2021, 09:55 pm
সংগৃহীত প্রতীকী ছবি

ডিপো ছাড়িয়ে আগামী রোববার (২৯ আগস্ট) প্রথমবারের মতো ভায়াডাক্টে উঠছে স্বপ্নের মেট্রো ট্রেন। ভায়াডাক্টে রেল পরিচালনার মাধ্যমে ওই দিন সকাল ১০টায় মেট্রোরেলের পারফরম্যান্স টেস্ট শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম.এ. এন. সিদ্দিক।

চলতি বছরের এপ্রিলে আসা প্রথম মেট্রোরেল সেটের মাধ্যমে এ পারফরম্যান্স টেস্ট পরিচালনা করা হবে। এর আগেই ডিপোর মধ্যে এ সেটের টেস্ট রান সম্পন্ন হয়েছে। আরও খুঁটিনাটি কয়েকটি পরীক্ষায় এ কোচ পরিচালনার উপযোগী মনে হয়েছে। এরই সুবাদে ডিপো ছেড়ে মেট্রোরেলের মূল লাইনে উঠানো হচ্ছে ট্রেনটি।

ডিএমটিসিএল সূত্র জানায়, ডিপো থেকে শুরু করে যেসব স্টেশনের কাজ শেষ হয়েছে তাদের মধ্যে ট্রেনটি পরিচালনা করা হবে। তবে ঠিক কোন পর্যন্ত ট্রেনটি পরিচালনা করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এম.এ. এন. সিদ্দিক।

তিনি বলেন, এখন মেট্রো রেলের লাইনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। এ সব পরীক্ষার ভিত্তিতে কতটুকু লাইনে ট্রেন পরিচালনা করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে রোববার সকালে।

তিনি জানান, সফলভাবে পারফরম্যান্স টেস্ট পরিচালনার পর বিভিন্ন স্টেশনে স্থাপন করা সিস্টেম পর্যালোচনা করতে ইন্টিগ্রেটেড টেস্ট পরিচালনা করা হবে। এর ফলাফলের ভিত্তিতে ট্রায়াল রানের সিদ্ধান্ত নেয়া হবে। সব ঠিক থাকলে আগামী বছর বাণিজ্যিকভাবে মেট্রোরেল পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণ প্রকল্প নেওয়া হয় ২০১২ সালে। প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে উড়াল এ মেট্রোরেল নির্মাণে আর্থিক সহায়তা দিচ্ছে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা- জাইকা। পরবর্তীতে মেট্রোরেলের লাইন কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের প্রথম মেট্রোরেলের দৈর্ঘ্য হবে ২১.২৬ কিলোমিটার।

অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করা উত্তরা আগারগাঁও পর্যন্ত লাইনের সার্বিক অগ্রগতি ৩১ জুলাই পর্যন্ত দাড়িয়েছে ৮৮.১৮ শতাংশে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের অগ্রগতি ৬৬.৭৪ শতাংশ। সব মিলে প্রকল্পটির সার্বিক অগ্রগতি ৬৮.৪৯ শতাংশ।

সূত্র জানায়, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ২৪টি ট্রেন পরিচালনা করা হবে। এ পর্যন্ত চারটি ট্রেন জাপান থেকে দেশে পৌছেছে।
 
Related Topics

টপ নিউজ

মেট্রোরেল প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • পুরান ঢাকাকে যুক্ত করতে এই প্রথম মেট্রোরেল প্রকল্পে অর্থায়নে আসছে বিশ্বব্যাংক
  • ‘মেট্রোরেল এখনই আমাদের মনে জায়গা করে নিয়েছে’ 
  • ফার্মগেটে পার্কের জায়গায় স্টেশন প্লাজা নির্মাণ করতে চায় মেট্রোরেল কর্তৃপক্ষ 
  • ঋণের প্রথম কিস্তি পরিশোধ করলো মেট্রোরেল কর্তৃপক্ষ

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net