Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
‘মেট্রোরেল এখনই আমাদের মনে জায়গা করে নিয়েছে’ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 November, 2023, 03:15 pm
Last modified: 05 November, 2023, 03:38 pm

Related News

  • পুরান ঢাকাকে যুক্ত করতে এই প্রথম মেট্রোরেল প্রকল্পে অর্থায়নে আসছে বিশ্বব্যাংক
  • মেট্রোরেলে সহজ হবে টিকিটিং ব্যবস্থা, ডেবিট ও ক্রেডিট কার্ড পাঞ্চ করে দেয়া যাবে ভাড়া
  • ২০ ফেব্রুয়ারির মধ্যে চাকরি বিধিমালা প্রণয়নের দাবি, নাহলে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি
  • আজসহ আরও যে ২ দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন
  • ‘মেট্রোরেলে আগুন না দিলে, কিংবা পুলিশদেরকে না মারা হলে বিপ্লবটা এত সহজে অর্জিত হতো না’: সমন্বয়ক হাসিবুল

‘মেট্রোরেল এখনই আমাদের মনে জায়গা করে নিয়েছে’ 

প্রথম মেট্রোটি উত্তরা থেকে সকাল সাড়ে ৭টায় ছেড়ে যায় এবং ঠিক ৮টা ০৩ মিনিটে মতিঝিল পৌঁছায়; এই ২১ কিমি দীর্ঘ পথ অতিক্রম করতে মাত্র ৩৩ মিনিট সময় লাগে।
টিবিএস রিপোর্ট
05 November, 2023, 03:15 pm
Last modified: 05 November, 2023, 03:38 pm
সকালে আগারগাঁও স্টেশনে মেট্রোর টিকিট সংগ্রহ করতে যাত্রীদের ভিড়; ছবি-সৌজন্যেপ্রাপ্ত

"উত্তরা থেকে মতিঝিলে অফিস যাবার কথা ভাবলেই আমার দুঃস্বপ্ন হতো। আর এখন মাত্র ৩৩ মিনিটে অফিসে পৌঁছে সব স্বপ্নের মতো মনে হচ্ছে।"

প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করছিলেন অফিসগামী সানোয়ার হোসেন।

"সকাল সাড়ে ৭টায় উত্তরা থেকে মেট্রোরেলে চড়ে সকাল ৮টা ০৫ মিনিটে মতিঝিল এসে নামলাম। মেট্রোতে আমার অনেক মানুষের সাথে দেখা হয়েছে এবং এদের সবার মুখে ছিল তৃপ্তির হাসি", বলেন তিনি।

পল্লবী থেকে আসা আরেক যাত্রী ফয়সাল আল মাহমুদ মিলন বলেন, মতিঝিল পৌঁছাতে এতোদিন তার দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতো।

অথচ আজ ২০ মিনিটের একটু বেশি সময় লেগেছে।

তিনি বলেন, "মেট্রোতে প্রচুর ভিড় ছিল, কিন্তু সবাই অনেক খুশিও ছিল, কারণ আমাদের জন্য আগে এর চেয়ে দ্রুতগামী কোনো যাতায়াত মাধ্যম ছিল না।"

এখন তার একটাই আফসোস, তিনি বিকেলে ফেরার সময় মেট্রো ব্যবহার করতে পারবেন না কারণ বর্তমানে আগারগাঁও-মতিঝিল রুটে সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্তই মেট্রোর পরিষেবা মিলছে।  

আনন্দের সাথে ফয়সাল বলেন, "মেট্রো ইতিমধ্যেই আমাদের মনে জায়গা করে নিয়েছে।"

মেট্রোরেলে মানুষের ভিড়। ছবি: সৌজন্যেপ্রাপ্ত

শনিবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল সেকশনের উদ্বোধন করেন। আজ থেকে জনসাধারণের চলাচলের জন্য তা উন্মুক্ত করা হয়েছে। 

প্রথম মেট্রোটি উত্তরা থেকে সকাল সাড়ে ৭টায় ছেড়ে যায় এবং ঠিক ৮টা ০৩ মিনিটে মতিঝিল পৌঁছায়; এই ২১ কিমি দীর্ঘ পথ অতিক্রম করতে মাত্র ৩৩ মিনিট সময় লাগে, যা পাড়ি দিতে আগে 
কয়েক ঘণ্টা লেগে যেত। 

সরেজমিনে আগারগাঁও থেকে মতিঝিল গিয়ে দেখা যায়, মতিঝিলগামী ট্রেনে বেশি ভিড় ছিল, কেননা এই যাত্রীদের বেশিরভাগই ছিলেন অফিসগামী। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. এমএনএ সিদ্দিক জানান, আপাতত আগারগাঁও ও মতিঝিলের মধ্যে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রতি ১০ মিনিট অন্তর ট্রেন চলবে। সকাল সাড়ে ১১টার পর মতিঝিল-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে এবং উত্তরা-আগারগাঁও সেকশনে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে। 

Related Topics

টপ নিউজ

মেট্রো রেল / মেট্রোরেল প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • পুরান ঢাকাকে যুক্ত করতে এই প্রথম মেট্রোরেল প্রকল্পে অর্থায়নে আসছে বিশ্বব্যাংক
  • মেট্রোরেলে সহজ হবে টিকিটিং ব্যবস্থা, ডেবিট ও ক্রেডিট কার্ড পাঞ্চ করে দেয়া যাবে ভাড়া
  • ২০ ফেব্রুয়ারির মধ্যে চাকরি বিধিমালা প্রণয়নের দাবি, নাহলে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি
  • আজসহ আরও যে ২ দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন
  • ‘মেট্রোরেলে আগুন না দিলে, কিংবা পুলিশদেরকে না মারা হলে বিপ্লবটা এত সহজে অর্জিত হতো না’: সমন্বয়ক হাসিবুল

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net