Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
১২ দিন পর হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি

বাংলাদেশ

দিনাজপুর প্রতিনিধি 
11 May, 2021, 05:10 pm
Last modified: 11 May, 2021, 05:14 pm

Related News

  • এক ব্যাংকে ওভার ইনভয়েসিং শনাক্ত: আমদানি-রপ্তানিতে কঠোর নজরদারির নির্দেশ গভর্নরের
  • বাজার নিয়ন্ত্রণে কাল থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি
  • ভারতীয় সীমান্তে পচছে ৩০ হাজার টন পেঁয়াজ, কেজি বিক্রি হচ্ছে ২ রুপিতে
  • বেনাপোল বন্দরে বাণিজ্য সংকট, আমদানি কমেছে ৭৫ হাজার ৭৪৬ টন
  • পেঁয়াজ নিয়ে এবার যেভাবে ভারতীয় রপ্তানিকারকদের ‘কাঁদাচ্ছে’ বাংলাদেশ

১২ দিন পর হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি

ঈদে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দরের রেলপথ দিয়ে ভারত থেকে এক হাজার ৬০৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি 
11 May, 2021, 05:10 pm
Last modified: 11 May, 2021, 05:14 pm
ছবিটি প্রতীকী। ছবি: টিবিএস

সড়কপথে ভারত থেকে পেঁয়াজ আমদানির আইপি শেষ হওয়ায় ও নতুন করে আইপির অনুমোদন না পাওয়ায় কয়েকদিন ধরেই বাড়ছিল নিত্য প্রয়োজনীয় মশলা জাতীয় পণ্যটির দাম। গত ২৯ এপ্রিল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ কমায় দাম বাড়তে শুরু করে। এমন অবস্থাতে আমদানি বন্ধ হয়ে যাওয়ার ১২ দিন পরে ঈদে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দরের রেলপথ দিয়ে ভারত থেকে এক হাজার ৬০৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

আজ (মঙ্গলবার) সকালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর দিয়ে ৪২টি ওয়াগন নিয়ে পেঁয়াজবাহী মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়। হিলির ব্যবসায়ী প্রতিষ্ঠান রাইহান ট্রেডার্স নাসিক জাতের এসব পেঁয়াজ আমদানি করেছে।

প্রতিষ্ঠানটির ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, 'সড়কপথে আইপি না থাকলেও রেলপথে আনার আইপি থাকায় ৪২টি ওয়াগনে সর্বমোট এক হাজার ৬০৮ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ঈদে দেশের বাজারে পেঁয়াজের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে ও দাম সহনীয় রাখতে রেলপথে পেঁয়াজ আমদানি করা হয়েছে।'

হিলি রেলওয়ে স্টেশন মাস্টার তপন কুমার বলেন, 'পেঁয়াজ নিয়ে মালবাহী ট্রেনটি আসায় ভাড়া বাবদ সরকারের আয় হয়েছে ১১ লাখ ৯২ হাজার টাকা। পেঁয়াজ নামানোর পর ট্রেনটির পুনরায় বিরল বা দর্শনায় ফিরে যাওয়ার কথা রয়েছে।'

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, পেঁয়াজের আইপি ইস্যু ২৯ এপ্রিল মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো পেঁয়াজের আইপি ইস্যু হয়নি। তবে হিলি স্থলবন্দরের একজন আমদানিকারকের রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানির জন্য আইপি ছিল, যেটির মেয়াদ ৮ জুন পর্যন্ত রয়েছে। তার মাধ্যমে রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছে।

এদিকে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় গত এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকা দাম বেড়ে গেছে। কয়েকদিন আগে ২২ থেকে ২৪ টাকা কেজি দরে বিক্রি হওয়া ভারতীয় পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা দরে। আর ৩০ থেকে ৩২ টাকা কেজি দরের দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা দরে। 

Related Topics

টপ নিউজ

দিনাজপুর / হিলি স্থলবন্দর / পেঁয়াজ আমদানি / আমদানি-রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • এক ব্যাংকে ওভার ইনভয়েসিং শনাক্ত: আমদানি-রপ্তানিতে কঠোর নজরদারির নির্দেশ গভর্নরের
  • বাজার নিয়ন্ত্রণে কাল থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি
  • ভারতীয় সীমান্তে পচছে ৩০ হাজার টন পেঁয়াজ, কেজি বিক্রি হচ্ছে ২ রুপিতে
  • বেনাপোল বন্দরে বাণিজ্য সংকট, আমদানি কমেছে ৭৫ হাজার ৭৪৬ টন
  • পেঁয়াজ নিয়ে এবার যেভাবে ভারতীয় রপ্তানিকারকদের ‘কাঁদাচ্ছে’ বাংলাদেশ

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net