Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
১০ মাস পর কার্টুনিস্ট কিশোরের কারামুক্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 March, 2021, 01:40 pm
Last modified: 04 March, 2021, 01:51 pm

Related News

  • ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল; সাজাপ্রাপ্ত ও অভিযুক্তরা খালাস
  • ‘নির্যাতনকারীর’ স্কেচে মেজর আফিজের ‘মিল’ পেয়েছেন কার্টুনিস্ট কিশোর, চান গ্রেপ্তার
  • ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার, প্রমাণ ছাড়া গ্রেপ্তার নয়: আইন উপদেষ্টা
  • সাইবার নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে: আসিফ নজরুল
  • আনিসুল হক: (অ)বিচারমন্ত্রী যেভাবে আইনকেই শাসন করতেন

১০ মাস পর কার্টুনিস্ট কিশোরের কারামুক্তি

ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে হওয়া মামলায় তিনি ২০২০ সালের মে মাস থেকে কারাগারে ছিলেন।
টিবিএস রিপোর্ট
04 March, 2021, 01:40 pm
Last modified: 04 March, 2021, 01:51 pm
কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। ছবি: সংগৃহীত

১০ মাস পর অবশেষে কারামুক্তি পেলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। জামিনে মুক্তি পেয়ে আজ বৃহস্পতিবার কাশিমপুর কারাগার থেকে বের হয়ে আসেন তিনি।

ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে হওয়া মামলায় তিনি ২০২০ সালের মে মাস থেকে কারাগারে ছিলেন।

জেল সুপারিনটেনডেন্ট মো. আবদুল জলিল জানান, বেলা ১২টা ২০ মিনিটের দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে বেরিয়ে যান কিশোর।

বুধবার হাইকোর্ট ৬ মাসের জামিন দিলে সংশ্লিষ্ট কাগজপত্র হাতে পাওয়ার পর তাকে কারাগার থেকে মুক্তি দিল কর্তৃপক্ষ।

কিশোরের সঙ্গে একই মামলায় অভিযুক্ত হয়ে একই সময় থেকে কারাবরণকালে লেখক মুশতাক আহমেদ সম্প্রতি মারা যান। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদে সরব হয় অনেকেই। মুশতাকের মৃত্যুর কয়েকদিন পরই জামিন পেলেন কিশোর।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট এই আদেশ দেন।

জামিন আদেশে বলা হয়েছে, 'কিশোর যেহেতু দীর্ঘদিন ধরে কারাগারে আছেন এবং এই মামলায় গ্রেপ্তার হওয়ার পর দিদারুল ভূইয়া এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান নিম্ন আদালত ও হাইকোর্টের এই বেঞ্চ থেকে জামিন পেয়েছেন, সেই বিবেচনায় আহমেদ কবির কিশোরকে ছয় মাসের জামিন দেওয়া হলো।' 

হাইকোর্টে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী। বুধবার তিনি সাংবাদিকদের বলেন, 'কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ১০ মাস ধরে কারাগারে আছেন। মূলত এই বিবেচনায় তাকে ছয় মাসের জামিন দিয়েছেন আদালত। মামলাটির যে পুনঃতদন্ত চলছে, আগামী ১৫ মার্চ তার প্রতিদেবন জমা দেওয়ার তারিখ রয়েছে।'

রাষ্ট্রপক্ষ আদালতে কিশোরের জামিনের বিষয়ে আপত্তি জানিয়েছিল কি না এবং এই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করবে কি না, জানতে চাইলে এ আইন কর্মকর্তা বলেছিলেন, 'রাষ্ট্রপক্ষ এ মামলার সর্বশেষ অবস্থা আদালতে তুলে ধরেছে। আর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে কি না, সে বিষয়ে ঊর্ধ্বতনদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।' 

এ মামলায় কারাগারে থাকা অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়। আহমেদ কবির কিশোরের পাশাপাশি মুশতাক আহমেদের জন্যও হাইকোর্টে জামিন চাওয়া হয়েছিল।

হাইকোর্টের আদেশ অনুযায়ী আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া গত ১ মার্চ মুশতাকের মৃত্যুর বিষয়টি হলফনামা করে আদালতকে জানানোর পর তার জামিন আবেদনটি আদালতের দৈনন্দিন মামলা তালিকা থেকে বাদ দেওয়া হয়।

এর আগে নিম্ন আদালতে ছয়বার এই মামলায় জামিন চেয়ে ব্যর্থ হয়ে লেখক মুশতাক আহমেদ ও কিশোর হাইকোর্টে গত ২৩ ফেব্রুযারি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। পরবর্তী সময়ে গত ১ মার্চ জামিন আবেদনের ওপর শুনানি শেষে বুধবার আদেশের জন্য দিন ধার্য করেন আদালত।

গত ১৩ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই মামলায় চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মহসীন সরদার। 

চার্জশিটে তিনজনকে অভিযুক্ত ও আটজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় তাদের অব্যাহতির আবেদন করা হয়েছে। চার্জশিটভুক্ত আসামিরা হলেন- কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, লেখক মুশতাক আহমেদ ও রাষ্ট্রচিন্তার ঢাকা সমন্বয়ক দিদারুল ভুইয়া।  

চার্জশিটে অব্যাহতি পাওয়া আসামিরা হলেন- ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান, নেত্র নিউজের তাসনীম খলিল, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক সাহেদ আলম, জার্মানিতে থাকা ব্লগার আসিফ মহিউদ্দিন, জুলকারনাইন সায়ের খান, আশিক ইমরান, স্বপন ওয়াহিদ ও ফিলিপ শুমাখার। 

গত বছরের ৫ মে র‌্যাব-৩-এর ওয়ারেন্ট অফিসার আবু বকর সিদ্দিক রমনা থানায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন। এর আগে আটক করা হয় কিশোর ও মুশতাক আহমেদকে।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা 'আই অ্যাম বাংলাদেশি' নামে ফেসবুক পেজের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অপপ্রচার বা গুজবসহ বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছেন- যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটায়। 

Related Topics

টপ নিউজ

কার্টুনিস্ট কিশোর / আইন-আদালত / ডিজিটাল নিরাপত্তা আইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • ডিজিটাল নিরাপত্তা আইনে সব মামলা বাতিল; সাজাপ্রাপ্ত ও অভিযুক্তরা খালাস
  • ‘নির্যাতনকারীর’ স্কেচে মেজর আফিজের ‘মিল’ পেয়েছেন কার্টুনিস্ট কিশোর, চান গ্রেপ্তার
  • ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার, প্রমাণ ছাড়া গ্রেপ্তার নয়: আইন উপদেষ্টা
  • সাইবার নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে: আসিফ নজরুল
  • আনিসুল হক: (অ)বিচারমন্ত্রী যেভাবে আইনকেই শাসন করতেন

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net