Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
হিলিতে লকডাউনে অভুক্ত কুকুরদের খাবার দিয়ে যাচ্ছেন এক ট্রাক শ্রমিক 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 July, 2021, 10:50 pm
Last modified: 09 July, 2021, 10:52 pm

Related News

  • বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • চীনে ১৭ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরল নিখোঁজ ৭ কুকুর, ভিডিও ভাইরাল
  • ইংল্যান্ডের রাস্তায় ঘোরা সেই ‘নেকড়ে-কুকুরের’ ডিএনএ রহস্যের সমাধান
  • দায়িত্ব শেষ হওয়ার পর বিক্রি হলো তাদের ‘অবসর’

হিলিতে লকডাউনে অভুক্ত কুকুরদের খাবার দিয়ে যাচ্ছেন এক ট্রাক শ্রমিক 

তিনি বলেন, 'আমি একজন ট্রাক বন্দোবস্তকারী অর্থাৎ ট্রাক শ্রমিক। আমি জানি ক্ষুধার কী কষ্ট। তাই আমি অনেক আগে থেকেই সড়কে থাকা বিভিন্ন পশুদের খাওয়াতাম। পৃথিবীতে যেমন মানুষের দরকার আছে তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সব পশুদের প্রয়োজন রয়েছে।'
টিবিএস রিপোর্ট
09 July, 2021, 10:50 pm
Last modified: 09 July, 2021, 10:52 pm

সারা বিশ্ব করোনাভাইরাস মহামারির থাবায় স্থবির হয়ে পড়েছে, এ থেকে বাদ পড়েনি বাংলাদেশও। চলমান ১৪দিনের কঠোর লকডাউনের ৯ম দিন চলছে দিনাজপুরের হিলিতে। লকডাউনের কারণে দু-একটি খোলা থাকলেও বন্ধ রয়েছে বেশিরভাগ হোটেল রেস্তোরাঁ। এতে করে চরম খাবার সংকটে পড়েছে সড়কে অবস্থান করা কুকুর -বিড়ালগুলো, ক্ষুধার জ্বালায় ছুটাছুটি করছে প্রাণিগুলো। এমন অবস্থায় তাদের ক্ষুধা নিবারণে খাবার নিয়ে এগিয়ে এসেছেন আজাদ আলী নামের স্থানীয় এক ট্রাক শ্রমিক।

প্রতিদিন নির্দিষ্ট সময় করে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে অবস্থান করা পথকুকুরদের মাঝে আজাদ আলী নিয়মিত খাবার বিতরন করে আসছেন। লকডাউনের প্রথম থেকেই তাকে এই প্রাণিদের খাবার দিতে দেখা গেছে। এদিকে খাবার হাতে আজাদকে দেখামাত্রই সড়কে অবস্থান করা কুকুরগুলো তার কাছে গিয়ে হাজির হচ্ছে, আশেপাশে ঘুরঘুর করছে। আর আজাদ আলী তাদেরকে খাবার দিয়ে নিজে বসে থেকে সেই খাবার খাওয়া দেখছেন।

হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ের বাসিন্দা ফিরোজ হোসেন ও ইদ্রিস আলী বলেন, 'আজাদ একজন পশুপ্রেমিকের পরিচয় দিয়েছেন। করোনার কারনে যখন হোটেল রেস্তোরাঁ বন্ধ তখন এসবের ওপর নির্ভরশীল কুকুরগুলো খাবার না পেয়ে ছুটাছুটি করছে। ঠিক সেই মুহুর্তে ক্ষুধার্ত এসব কুকুরদের পাশে খাবার নিয়ে দাড়িয়েছেন তিনি, সব সময় তিনি এসব কুকুরগুলোকে খাইয়ে থাকেন,' 

'যেখানে মানুষ মানুষকে দেখতে পারেনা সেখানে তিনি কুকুরদের খাবার দিয়ে যাচ্ছেন যা সত্যিই প্রশংসনীয়।আর নিয়মিত কুকুরগুলোকে খাওয়ানোর ফলে কুকুরগুলো আজাদ ভাইকে ঠিক মতো চিনে রেখেছে।তাকে দেখলেই তার কাছে ছুটে চলে যায়, অন্য কারও কাছে তারা যায় না। সে একজন পশু প্রেমিক, তার জন্যই কুকুরদের প্রতি তার অনেক ভালোবাসা। আমরা প্রায় দেখি তাকে বিভিন্ন সময় কুকুর বিড়ালসহ অন্যান্য প্রাণিদের খাবার খাওয়াতে।' 

পশুপ্রেমিক আজাদ আলী বলেন, 'আমি একজন ট্রাক বন্দোবস্তকারী অর্থাৎ ট্রাক শ্রমিক। আমি জানি ক্ষুধার কী কষ্ট। তাই আমি অনেক আগে থেকেই সড়কে থাকা বিভিন্ন পশুদের খাওয়াতাম। তাদের প্রতি আমার একধরনের ভালোবাসা কাজ করে। করোনার কারণে সারাদেশের ন্যায় হিলিতে লকডাউন চলছে। বেশিরভাগ হোটেল রেস্তোরাঁ বন্ধ। এরা যেসব হোটেলের ফেলে দেওয়া খাবার খেয়ে বেঁচে থাকতো এখন তো সেই হোটেল বন্ধ তাই খাবার পাবে কোথায়?'

'তাই সড়কে থাকা এসব কুকুরগুলো চরম খাদ্য কষ্টে ভুগছিলো দেখে তাদের জন্য আমার সাধ্যমত ভাত,মুড়ি, বিস্কুট যাই পাই তাই নিয়ে এইসব অভুক্ত কুকুরদের খাওয়াই।পৃথিবীতে যেমন মানুষের দরকার আছে তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সব পশুদের প্রয়োজন রয়েছে। তাই অবলা এসব প্রাণিদের প্রতি সবাই যদি একটু দয়াশীল হই, তাদেরকে যতটুকু পারি খাবার দেই তাহলে তারাও বাঁচতে পারে।'  

 

Related Topics

টপ নিউজ

কুকুর / অভুক্ত কুকুর / লকডাউন / ট্রাক শ্রমিক / কুকুর খাওয়ানো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • চীনে ১৭ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরল নিখোঁজ ৭ কুকুর, ভিডিও ভাইরাল
  • ইংল্যান্ডের রাস্তায় ঘোরা সেই ‘নেকড়ে-কুকুরের’ ডিএনএ রহস্যের সমাধান
  • দায়িত্ব শেষ হওয়ার পর বিক্রি হলো তাদের ‘অবসর’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net