Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
হিন্দুদের ওপর হামলাকারীদের ধর্ম সম্পর্কে ধারণা নেই: ঢাবি শিক্ষক সমিতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 October, 2021, 01:25 pm
Last modified: 19 October, 2021, 02:05 pm

Related News

  • সরকার মসজিদ, মন্দির, মাজার রক্ষায় ব্যর্থ; নিরাপত্তা নিশ্চিতের দাবি ‘সম্প্রীতি যাত্রা’র
  • বিহার শরীফ: ভারতে দাঙ্গায় পুড়ে যাওয়া ১১৩ বছরের প্রাচীন লাইব্রেরি
  • নড়াইলে সাম্প্রদায়িক হামলার ঘটনায় পুলিশের মামলা, সব আসামী অজ্ঞাতনামা
  • নবীকে নিয়ে ফেসবুকে কটূক্তির দায়ে অভিযুক্ত আকাশের ৩ দিনের রিমান্ড
  • হামলার শিকার পরিবারের পাশে মাশরাফি, দিলেন নিরাপত্তার আশ্বাস

হিন্দুদের ওপর হামলাকারীদের ধর্ম সম্পর্কে ধারণা নেই: ঢাবি শিক্ষক সমিতি

‘সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও, সম্প্রীতির বাংলাদেশ গড়ো’- প্রতিপাদ্য নিয়ে মানববন্ধনের আয়োজন হয়।
টিবিএস রিপোর্ট
19 October, 2021, 01:25 pm
Last modified: 19 October, 2021, 02:05 pm
ছবি: টিবিএস

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় মানববন্ধনে অংশ নেন শিক্ষক সমিতির সদস্য ও নেতৃবৃন্দরা।

'সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও, সম্প্রীতির বাংলাদেশ গড়ো'- এই প্রতিপাদ্য নিয়ে মানববন্ধনের আয়োজন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মানববন্ধনে যোগ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রহমতুল্লাহ বলেন, "যা কিছু ঘটছে এগুলো অশনিসংকেত। সর্ষের মধ্যে ভূত আছে। একটি ঘটনাকে কেন্দ্র করে ১৫টি জেলায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। অথচ এখনও প্রশাসনিকভাবে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।"

ছবি: টিবিএস

ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক বলেন, "গত বুধবার কুমিল্লায় একটি মন্দিরে সন্ত্রাসী গোষ্ঠী কোরআন শরীফ রেখে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।"

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান বলেন, "আমি কুমিল্লার একজন মানুষ হিসেবে ক্ষমা প্রার্থনা করছি, আমি লজ্জিত। যারা এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের ধর্ম সম্পর্কে তেমন কোনো ধারণা নেই।"

"বিচারের নামে যেন কালক্ষেপণ না হয়। আমাদের বক্তব্য ও কর্ম একইভাবে চলতে থাকবে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে একটি স্মারকলিপি পাঠাব," বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, "কুমিল্লায় গ্রুপিংয়ের কারণে তৃতীয় পক্ষ ফায়দা নিয়েছে। এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত ঘটনা।"

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম বলেন, "এ ধরনের আক্রমণ প্রথম নয়। ঘরে ঘরে এত ছাত্রলীগ, আওয়ামী লীগ। তাহলে হামলার সময় তারা কোথায় ছিল? হামলাকারীরা কি দলে ভারী? নাকি তারা ওদের ভয় পায়? আমাদের শিক্ষক হিসেবে অনেক কিছু করার আছে।"

ছবি: টিবিএস

নোবিপ্রবির সাবেক উপাচার্য ওহিদুজ্জামান চাঁন বলেন, "যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে। রাজনৈতিক, সামাজিক আন্দোলনের পাশাপাশি এর সঠিক বিচার করতে হবে। এর জন্য আইন করতে হবে। এটি একটি মানবতাবিরোধী অপরাধ।"

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ একটি নাটক মঞ্চস্থ করে।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। মিছিলটি অপরাজেয় বাংলা প্রদক্ষিণ করে।

Related Topics

টপ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি / সাম্প্রদায়িক হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • সরকার মসজিদ, মন্দির, মাজার রক্ষায় ব্যর্থ; নিরাপত্তা নিশ্চিতের দাবি ‘সম্প্রীতি যাত্রা’র
  • বিহার শরীফ: ভারতে দাঙ্গায় পুড়ে যাওয়া ১১৩ বছরের প্রাচীন লাইব্রেরি
  • নড়াইলে সাম্প্রদায়িক হামলার ঘটনায় পুলিশের মামলা, সব আসামী অজ্ঞাতনামা
  • নবীকে নিয়ে ফেসবুকে কটূক্তির দায়ে অভিযুক্ত আকাশের ৩ দিনের রিমান্ড
  • হামলার শিকার পরিবারের পাশে মাশরাফি, দিলেন নিরাপত্তার আশ্বাস

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net