Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
হাকালুকি হাওরে পাখি শিকারিদের বিষটোপে ২৫০ হাঁসের মৃত্যু

বাংলাদেশ

মৌলভীবাজার প্রতিনিধি
20 February, 2021, 02:25 pm
Last modified: 20 February, 2021, 02:25 pm

Related News

  • সিলেট-সুনামগঞ্জে পানি সামান্য কমলেও বাড়ছে শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষাধিক
  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • মৌলভীবাজারে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
  • মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

হাকালুকি হাওরে পাখি শিকারিদের বিষটোপে ২৫০ হাঁসের মৃত্যু

এই ঘটনায় খামার মালিক ৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মৌলভীবাজার প্রতিনিধি
20 February, 2021, 02:25 pm
Last modified: 20 February, 2021, 02:25 pm
ছবি: টিবিএস

মৌলভীবাজারের বড়লেখায় পাখি শিকারিদের দেওয়া বিষটোপ খেয়ে এক খামারির ২৫০ হাঁস মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকাল ১০টায় উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরের পোয়ালা বিলে এই ঘটনা ঘটে। 

এই ঘটনায় খামার মালিক আলী হোসেন শুক্রবার বিকেলে উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া গ্রামের ফয়জুর রহমানসহ ৫ জনের নাম উল্লেখ করে বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া গ্রামের আলী হোসেন ব্র্যাক ব্যাংক থেকে লোন নিয়ে একটি হাঁসের খামার গড়ে তোলেন। খামারে তার ৪৫০টি হাঁস আছে। হাওরে তিনি ঘর তৈরি করে সেগুলো পালন করেন। প্রায় সময় বিবাদীরা হাকালুকি হাওরে আসা অতিথি পাখি শিকার করে থাকে। হাঁস খামার মালিক আলী হোসেন বিভিন্ন সময় বিবাদিদের পাখি শিকার করতে নিষেধ করেন। বিবাদিরা তার নিষেধ না মানায় তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। এতে বিবাদিদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

এরই জের ধরে বিবাদিরা শুক্রবার সকালে হাকালুকি হাওরের পোয়ালা বিলে আলী হোসেনের খামারের সামনে ধানের সঙ্গে বিষ মিশিয়ে রাখেন। সকালে হাঁসগুলো খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এ সময় বিষ মেশানো ধান খেয়ে ঘটনাস্থলে ২৫০ হাঁস মারা যায় বলে অভিযোগ।

খামার মালিক আলী হোসেন বলেন, 'আমি গরিব মানুষ। ব্যাংক থেকে লোন নিয়ে হাঁসের খামার তৈরি করেছিলাম। কিন্তু পাখি শিকারিরা আমাকে নিঃস্ব করে দিয়েছে। ধানের সঙ্গে শিকারিদের দেওয়া বিষ খেয়ে আমার প্রায় ২৫০ হাঁস মারা গেছে। বাকি হাঁসগুলোর অবস্থাও খারাপ। যেকোনো সময় মারা যেতে পারে।'

'আমি তাদের প্রায় সময় পাখি শিকার না করার জন্য নিষেধ করতাম। এতে তারা ক্ষুব্ধ হয়ে আমার এতগুলো হাঁস বিষ দিয়ে মেরে ফেলেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই,' বলেন তিনি।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, 'বিষটোপ খেয়ে এক খামার মালিকের হাঁস মারা গেছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

মৌলভীবাজার / হাঁস / বিষ / বিষটোপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • সিলেট-সুনামগঞ্জে পানি সামান্য কমলেও বাড়ছে শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষাধিক
  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • মৌলভীবাজারে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
  • মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net