Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
হরতালের প্রভাবে সড়কে যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষতি ৩০ কোটি টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 March, 2021, 06:05 pm
Last modified: 28 March, 2021, 06:11 pm

Related News

  • নৌপথে পণ্য পরিবহনে লাইটারেজ জাহাজের ভাড়া বাড়ছে ১০ শতাংশ
  • যুদ্ধের ধাক্কা বাংলাদেশের সরবরাহ চেইনে: সমুদ্র থেকে সড়কপথে পণ্য পরিবহনের খরচ বেড়েছে
  • রাঙামাটিতে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার আন্দোলনকারীদের
  • শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ, রাঙামাটিতে ৩৬ ঘণ্টা হরতালের ডাক
  • বান্দরবানে ‘পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি’ বাতিলের দাবিতে ডাকা সোমবারের হরতাল স্থগিত

হরতালের প্রভাবে সড়কে যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষতি ৩০ কোটি টাকা

চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যায়নি ২টি কন্টেইনার ও ১ টি তেলবাহী ট্রেন। এতে সড়কপথের পরিবহন মালিকদের প্রায় ৩০ কোটি টাকা এবং রেলওয়ের ৮ লাখ ৫৬ হাজার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
টিবিএস রিপোর্ট
28 March, 2021, 06:05 pm
Last modified: 28 March, 2021, 06:11 pm
সংগৃহীত ছবি

হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালে সারা দেশে সড়কপথে প্রায় ৩০ ভাগ গণ ও পণ্য পরিবহন চলাচল বন্ধ ছিল। চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যায়নি ২টি কন্টেইনার ও ১ টি তেলবাহী ট্রেন। এতে সড়কপথের পরিবহন মালিকদের প্রায় ৩০ কোটি টাকা এবং রেলওয়ের ৮ লাখ ৫৬ হাজার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির তথ্য মতে, সারাদেশে প্রায় সাড়ে তিন লাখ যানবাহন যাত্রী ও পণ্য পরিবহন চলাচল করে। এর মধ্যে প্রায় যাত্রী পরিবহনে ৬০ হাজার এবং বাকিগুলো পণ্য পরিবহনে নিয়োজিত। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি পণ্য পরিবহন ডিভিশনের সদস্য সচিব আবদুল মান্নান বলেন, হরতালের কারণে সারা দেশে প্রায় ১ লাখ ট্রাক, কাভার্ডভ্যান এবং ২০ হাজার বাস চলাচল করেনি। প্রতিটি বাস গড়ে ৫ হাজার টাকা হিসেবে ২০ হাজার বাস না চলায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে গণ পরিবহনে। 

অন্যদিকে প্রতিটি ট্রাক-কাভার্ডভ্যানে ২ হাজার টাকা হিসেবে ১ লাখ পণ্য পরিবহনে ক্ষতি হয়েছে ২০ কোটি টাকা। 

তিনি বলেন, চট্টগ্রাম- খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অবরোধের কারণে সেখানে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। অন্যান্য রুটে শ্রমিকরা নিরাপত্তা জনিত কারনে সড়কে গাড়ি নিয়ে বের হয়নি। 

এদিকে হরতালের কারণে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ও তেলবাহী ৩ টি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। রবিবার সকাল ১০ টার দিকে ৬৪ টিইউ'স (টুয়েন্টি ফিট ইকুয়েভিলেন্ট ইউনিট) কন্টেইনার নিয়ে ঢাকা কমলাপুর আইসিডি'র উদ্দেশ্যে ছেড়ে যায়। 

এরপর বিকাল ৫ টায়, রাত সাড়ে ১০ টায় ঢাকা আইসিডিগামী ২ টি কন্টেইনারবাহী ট্রেন এবং রাত সাড়ে ১১ টায় সিলেটগামী তেলবাহী ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। রেলওয়ের সিজিপিওয়াই (চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড) এর প্রধান ইয়ার্ড মাস্টার আবদুল মালেক এসব তথ্য জানিয়েছেন। 

রেলওয়ে সূত্র জানিয়েছে, হরতালের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় হওয়ায় দুটি কন্টেইনারবাহী ট্রেনে ২ লাখ ৫৬ হাজার এবং তেলবাহী ট্রেনে ৬ লাখ টাকা সহ মোট ৮ লাখ ৫৬ হাজার টাকা ক্ষতি হয়েছে।

এদিকে হরতালের কারনে চট্টগ্রাম বন্দরে পণ্য উঠানামা স্বাভাবিক থাকলেও আইসিডিগুলোতে খালি কন্টেইনার পরিবহন প্রায় অর্ধেকে নেমে এসেছে।  

বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো'স এসোসিয়েশনের (বিকডা) সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার জানান, দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন প্রায় ৭-৮ শতাধিক খালি কন্টেইনার চট্টগ্রামের ১৯ টি আইসিডিতে (ইনল্যান্ড কন্টেইনার ডিপো) আসে। হরতালের কারণে আইসিডিগুলোতে কন্টেইনার এসেছে প্রায় অর্ধেক। 

প্রতিদিন ১৯ টি আইসিডি (ইনল্যান্ড কন্টেইনার ডিপো) থেকে ১৮০০ টিউজ (টুয়েন্টি ফিট ইকুয়িভিলেন্ট ইউনিট) কন্টেইনার রপ্তানির পণ্য জাহাজীকরণের উদ্দেশ্যে বন্দরে পাঠানো হয়। ডিপোগুলোতে খালি কন্টেইনার মজুদ থাকায় পণ্য জাহাজীকরণে কোন প্রভাব পড়েনি। 

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশেনের চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী জানিয়েছেন বন্দরে পণ্য জাহাজীকরণ স্বাভাবিক রয়েছে। 

 

Related Topics

টপ নিউজ

হরতাল / গণ পরিবহন / পণ্য পরিবহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • নৌপথে পণ্য পরিবহনে লাইটারেজ জাহাজের ভাড়া বাড়ছে ১০ শতাংশ
  • যুদ্ধের ধাক্কা বাংলাদেশের সরবরাহ চেইনে: সমুদ্র থেকে সড়কপথে পণ্য পরিবহনের খরচ বেড়েছে
  • রাঙামাটিতে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার আন্দোলনকারীদের
  • শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ, রাঙামাটিতে ৩৬ ঘণ্টা হরতালের ডাক
  • বান্দরবানে ‘পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি’ বাতিলের দাবিতে ডাকা সোমবারের হরতাল স্থগিত

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net