Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
হঠাৎ জোয়ারে ভেসে গেছে রাস্তা, নববধূকে কোলে নিয়ে পার হলেন বর

বাংলাদেশ

সানা উল্লাহ সানু
25 July, 2021, 12:40 pm
Last modified: 25 July, 2021, 01:15 pm

Related News

  • লক্ষ্মীপুরে প্রকাশ্যে কানে ধরে ওঠা-বসা করানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন বণিক সমিতির নেতা
  • লক্ষ্মীপুরের গ্রামে ধরা পড়ল ২০০ কেজি ওজনের কুমির
  • লক্ষ্মীপুরে গ্রামের পর গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন, সুপেয় পানির জন্য হাহাকার
  • বন্যার পানির তীব্র চাপে নোয়াখালীতে ভেঙে গেছে মুছাপুর রেগুলেটর
  • ভুলুয়া নদীর দখল ও অব্যবস্থাপনা: পানিবন্দি লক্ষ্মীপুর ও নোয়াখালীর ৩ লাখ মানুষ 

হঠাৎ জোয়ারে ভেসে গেছে রাস্তা, নববধূকে কোলে নিয়ে পার হলেন বর

বরের বাড়ি পৌঁছার আগেই মেঘনা নদীর প্রবল জোয়ারে ভেঙ্গে যায় বরযাত্রী পারাপারের রাস্তাটির দু'টি জায়গা।
সানা উল্লাহ সানু
25 July, 2021, 12:40 pm
Last modified: 25 July, 2021, 01:15 pm

মেঘনা নদীর প্রবল জোয়ারের চাপে ভেঙ্গে যায় বরযাত্রা পারাপারের রাস্তা। সে কারণে নতুন বৌ নিয়ে বাড়ি ফেরার পথে বিপাকে পড়েন বর। পারাপারের উপায় না পেয়ে নতুন বৌকে প্রথমে ভাঙা রাস্তা পার করতে সাহায্য করেন বরের বাবা। বাকি পথ নববধূকে কোলে নিয়ে বাড়ি ফেরেন বর মোঃ রমিজ। 

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নে এ ঘটনা ঘটে। শনিবার (২৪ জুলাই) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার চর মার্টিন গ্রামের মোঃ হারুনের ছেলের সাথে চর কালকিনি গ্রামের আবদুল মতিনের মেয়ে জান্নাত বেগমের বিয়ের দিন ধার্য ছিল শুক্রবার। অনুষ্ঠান শেষে বরযাত্রীরা নতুন বৌ নিয়ে রওয়ানা হয়। কিন্ত বরের বাড়ি পৌঁছার আগেই মেঘনা নদীর প্রবল জোয়ারে ভেঙ্গে যায় বরযাত্রী পারাপারের রাস্তাটির দু'টি জায়গা। এসময় বরযাত্রীরা ভাঙ্গা জায়গাগুলোতে নতুন বৌকে কোলে নিয়ে পার করেন। কিন্ত পথের বাকি অংশ পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে বর নিজেই নতুন বৌকে কোলে নিয়ে বাড়ি ফেরেন।

বরের বাবা মো: হারুন জানান, 'বৌ নিয়ে বাড়ি ফিরে দেখি আমার বাড়ি পানিতে ডুবে গেছে। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের'।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীর হঠাৎ অস্বাভাবিক জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের কমলনগর, রামগতি এবং রায়পুর উপজেলার নদীপাড়ের এলাকা পানির নিচে ডুবে গেছে। নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৫-৭ ফুট বৃদ্ধি পেয়েছে। শুক্রবার, শনিবার পরপর ২ দিনই এমন ঘটনা ঘটেছে। কমলনগর উপজেলার অন্তত ৫টি সড়ক বিচ্ছিন্ন হয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। পাশাপাশি চরাঞ্চলের বহু ফসলের মাঠ, ঘরবাড়ি ও মাছের ঘের ডুবে গেছে।

কমলনগরে নদীর তীর রক্ষা বাঁধ না থাকায় উপজেলার চর কালকিনি ইউনিয়ন, সাহেবের হাট ইউনিয়ন, চর মার্টিন ইউনিয়ন, চর লরেঞ্চ ইউনিয়ন, চর ফলকন ইউনিয়ন ও পাটারির হাট ইউনিয়নের মেঘনা উপকূলীয় এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়।

অন্যদিকে রামগতি উপজেলার বালুর চর, চর আলেকজান্ডার, সুজনগ্রাম, গাবতলী, চর আলগী, চর গোঁসাই, চর রমিজ, বড়খেরী, চরগাজী এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়।

রামগতি উপজেলার দ্বীপ চর আবদুল্লাহর অধিবাসী মোঃ আলাউদ্দিন জানান, গত ২ বছর থেকে প্রতি পূর্নিমা ও অমাবস্যার জোয়ারে চর আবদুল্লা ইউনিয়নের তেলির চর, উত্তর চর আবদুল্লাহ, চর গাসিয়া ও চর মোজ্জামেলসহ বহু গ্রাম পানিতে তলিয়ে যায়।  
 
Related Topics

টপ নিউজ

লক্ষীপুর / জোয়ারের পানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • লক্ষ্মীপুরে প্রকাশ্যে কানে ধরে ওঠা-বসা করানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন বণিক সমিতির নেতা
  • লক্ষ্মীপুরের গ্রামে ধরা পড়ল ২০০ কেজি ওজনের কুমির
  • লক্ষ্মীপুরে গ্রামের পর গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন, সুপেয় পানির জন্য হাহাকার
  • বন্যার পানির তীব্র চাপে নোয়াখালীতে ভেঙে গেছে মুছাপুর রেগুলেটর
  • ভুলুয়া নদীর দখল ও অব্যবস্থাপনা: পানিবন্দি লক্ষ্মীপুর ও নোয়াখালীর ৩ লাখ মানুষ 

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net