Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
স্বার্থান্বেষী মহল দেশের ভাবমূর্তি নষ্ট করছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
24 October, 2021, 02:05 pm
Last modified: 24 October, 2021, 02:04 pm

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্বার্থান্বেষী মহল দেশের ভাবমূর্তি নষ্ট করছে: প্রধানমন্ত্রী

‘এই অংশের মানুষ কখনোই দেশের উন্নয়ন দেখে না। তার পরিবর্তে তারা ধ্বংস চায়। এটাই বাস্তবতা, দেশের জনগণকে এটি সম্পর্কে সচেতন থাকতে হবে,’ বলেন প্রধানমন্ত্রী।
ইউএনবি
24 October, 2021, 02:05 pm
Last modified: 24 October, 2021, 02:04 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিকৃতি: টিবিএস

বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশে একটি স্বার্থান্বেষী মহল রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ বাংলাদেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। কিছু ঘটনা ঘটছে... দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে এগুলো করছে এবং আপনারা সকলেই তা অবগত আছেন।'

রোববার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে পায়রা নদীর ওপর পায়রা সেতু এবং ঢাকা-সিলেট ও সিলেট-তামাবিল মহাসড়ক ছয় লেনের ভিত্তিপ্রস্থর উদ্বোধনকালে এসব কথা বলেন।

তিনি বলেন, 'একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমরা যে উন্নয়নই করি না কেন, এক শ্রেণির লোক রয়েছে যারা দেশকে হেয় করতে ব্যস্ত।'

শেখ হাসিনা বলেন, 'তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, দেশে যখনই কোনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয় তখনই তাদের দাবি ওঠে।'

'এই অংশের মানুষ কখনোই দেশের উন্নয়ন দেখে না। তার পরিবর্তে তারা ধ্বংস চায়। এটাই বাস্তবতা, দেশের জনগণকে এটি সম্পর্কে সচেতন থাকতে হবে,' বলেন প্রধানমন্ত্রী।

২০০৮ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, 'দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে কেউ আজকে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, সবাই এখন বাংলাদেশকে সম্মান করে। বাংলাদেশ সারা বিশ্ব থেকে সম্মান অর্জন করেছে।'

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের দুর্বিষহ দিনগুলোর কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, যারা ১৯৭৫ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতায় ছিল তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে।

কোভিড-১৯ মহামারি নিয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন।

তিনি বলেন, 'আমরা টিকা দিচ্ছি... কেউ বাদ যাবে না কারণ আমরা পদক্ষেপ নিচ্ছি যাতে সবাই নিরাপদ থাকতে পারে।'

শেখ হাসিনা আরও বলেন, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য সরকার ধীরে ধীরে স্কুল-কলেজ খুলে দিচ্ছে। 

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশকে এগিয়ে নিতে ভিশন ২০২১, ভিশন ২০৪১ এবং ডেল্টা প্ল্যান ২১০০ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আবদুল মোমেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং মন্ত্রণালয়ের সচিব এম নজরুল ইসলাম বক্তব্য দেন।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net