Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
স্কুল খোলায় করোনার সঙ্গে যুক্ত হবে ডেঙ্গু নিয়ে উদ্বেগ: দীপু মনি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 September, 2021, 11:30 am
Last modified: 12 September, 2021, 03:23 pm

Related News

  • এখন আমি জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
  • স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
  • স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
  • সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন
  • এক মামলায় জামিন পেলেন দীপু মনি, আরও ৭ মামলায় হাইকোর্টের রুল

স্কুল খোলায় করোনার সঙ্গে যুক্ত হবে ডেঙ্গু নিয়ে উদ্বেগ: দীপু মনি

দীপু মনি আরও বলেন, "আমরা স্কুল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের ড্রেস কোডের বিষয়ে নমনীয় হওয়ার আহ্বান জানাচ্ছি কেননা, অনেক শিক্ষার্থীর ইউনিফর্মই হয়তো ছোট হয়ে গেছে। নতুন পোশাকের ব্যবস্থা করতে সময়ের প্রয়োজন হতে পারে।"
টিবিএস রিপোর্ট
12 September, 2021, 11:30 am
Last modified: 12 September, 2021, 03:23 pm
শিক্ষামন্ত্রী দীপু মনি। ফাইল ছবি

দেড় বছর পর স্কুল-কলেজ খোলায় দেশব্যাপী করোনা সংক্রমণের পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষমন্ত্রী দীপু মনি। 

শিক্ষাপ্রতিষ্ঠান চালু হওয়ায় আজ রোববার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, "ক্লাসে ফিরতে পারায় সবার মাঝে উত্তেজনা দেখা যাচ্ছে। তবে, কেবল করোনা ভাইরাসই নয়, ডেঙ্গুও এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডেঙ্গু ছড়ায় দিনের বেলা। শিক্ষার্থীরা এসময় স্কুলে থাকায় অভিভাবকরা চিন্তিত। শিক্ষার্থীদের উচিত হবে ফুলহাতা জামা ও মোজা পরা।"

দীপু মনি আরও বলেন, "আমরা স্কুল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের ড্রেস কোডের বিষয়ে নমনীয় হওয়ার আহ্বান জানাচ্ছি কেননা, অনেক শিক্ষার্থীর ইউনিফর্মই হয়তো ছোট হয়ে গেছে। নতুন পোশাকের ব্যবস্থা করতে সময়ের প্রয়োজন হতে পারে।"

শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে মন্ত্রণালয় প্রদত্ত প্রতিদিনের চেকলিস্ট প্রতিবেদন জমা দিতে হবে।

অভিভাবকদের স্কুলের সামনে জড়ো না হয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আরও সতর্ক হওয়ার আহ্বানও জানান তিনি।

"আমাদের করোনার সঙ্গে আরও দীর্ঘ সময় কাটাতে হবে। আমরা মনে করেছি এখন স্কুল চালু করাই যুক্তি-সঙ্গত হবে। সংক্রমণ বাড়ার সম্ভাবনা দেখা গেলে আমরা আগের মতো বন্ধ রাখার সিদ্ধান্তে ফিরে যাব," বলেন তিনি।

৫৪২ দিন পর আজ খুলেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। আনন্দ ও শঙ্কার মাঝেই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের মধ্য দিয়ে শ্রেণিকক্ষে ফিরেছেন শিক্ষার্থীরা।
 
Related Topics

টপ নিউজ

দীপু মনি / শিক্ষা প্রতিষ্ঠান চালু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • এখন আমি জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
  • স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
  • স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
  • সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন
  • এক মামলায় জামিন পেলেন দীপু মনি, আরও ৭ মামলায় হাইকোর্টের রুল

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net