Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
সৌদি আরব থেকে দেশে ফেরত এলেন আরও ১৬০ বাংলাদেশি

বাংলাদেশ

ইউএনবি রিপোর্ট
18 September, 2019, 11:15 am
Last modified: 18 September, 2019, 12:20 pm

Related News

  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব
  • যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ধন্যবাদ জানাল ইরান

সৌদি আরব থেকে দেশে ফেরত এলেন আরও ১৬০ বাংলাদেশি

সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস তাদের এ বিষয়ে কোনো সহযোগিতা করেনি বলেও অভিযোগ ফেরত আসা কর্মীদের...
ইউএনবি রিপোর্ট
18 September, 2019, 11:15 am
Last modified: 18 September, 2019, 12:20 pm
ফাইল ছবি।

আট মাস আগে সৌদি আরবে গি‌য়েছি‌লেন সি‌লে‌টের আবু বক্কর। স্বপ্ন ছিল অনেক। কিন্তু মঙ্গলবার রা‌তে শূন্য হাতে দেশে ফিরতে হল তাকে। কাজের বৈধ অনুমোদন (আকামা) থাকা সত্ত্বেও সেদেশের পুলিশ তাকে ধরে দেশে পাঠিয়ে দিয়েছে, এমনটাই জানালেন আবু বক্কর।

মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের বিমানযোগে বক্ক‌রের ম‌তো দেশে ফিরলেন আরও ১৬০ বাংলাদেশি। আর এ নিয়ে গত তিন দিনে সৌদি আরব থেকে দেশে-ফেরাদের সংখ্যা এখন ৩৮৯।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান ইউএনবিকে তথ্যটি জানান। তারা অনেক দিন ধরে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কাজ করছেন।

আগের দি‌নের ম‌তো এবারও দেশে-ফেরা এই প্রবাসীদের সহযোগিতা করেন তারা। বিমানবন্দ‌রের ওয়েজ অনার্স কল্যাণ ডেস্কের সাহায্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্টাফরা বিমানবন্দরে এই প্রবাসীদের খাবারের ব্যবস্থা করেন। তারপর তাদের নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা দেন তারা।

চাঁদপুরের জামালও ফিরে এসেছেন মঙ্গলবার রাতে। জানালেন, সাড়ে চার হাজার রিয়াল দিয়ে আকামা করেছিলেন তিনি। অথচ মাত্র দু’মাসের মাথায় ফিরতে হল তাকে। তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন। তখন পুলিশ তাকে আটক করে দেশে পাঠিয়ে দিয়েছে।

পটুয়াখালীর বায়জিদ, মানিকগঞ্জের আবু সাইদ, মাদারীপুরের নাসিম, কুমিল্লার জামাল, মুন্সিগঞ্জের মিজান, ব্রাহ্মণবাড়িয়ার টিপু সুলতান, মাদারীপুরের সিরাজ, কুষ্টিয়ার জহুরুলসহ ১৬০ বাংলাদেশির সবার অভি‌যোগ একই ধরনের।

দেশে-ফেরারা সবাই বল‌ছেন, বৈধ আকামা রয়েছে সবারই। কিন্তু জোর করে ওদের ধরে জেলে কিছুদিন আটকে রাখছে সেখানকার পুলিশ। তারপর দেশে ফেরত পাঠাচ্ছে। 

কিছু কর্মী এমন অভিযোগও করেছেন যে, কফিল (মালিক) আকামা নবায়ন করেনি; কারও কারও বক্তব্য, তাদের কফিলরা আকামা বাতিল করে দিচ্ছেন।

কিন্তু সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস তাদের এ বিষয়ে কোনো সহযোগিতা করেনি বলেও অভিযোগ ফেরত আসা কর্মীদের। তারা আশঙ্কা করছেন, সরকারের পক্ষ থেকে এখনই এ বিষয়ে ব্যবস্থা না নিলে বড় ধরনের সমস্যা তৈরি হ‌বে।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল জানান, গত নয় মা‌সে ১০ হাজা‌রেরও বে‌শি বাংলা‌দে‌শি‌কে সৌ‌দি আরব থে‌কে ফেরত পাঠানো হ‌য়ে‌ছে।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / বাংলাদেশি শ্রমিক / আকামা / সৌদির শ্রমবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব
  • যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ধন্যবাদ জানাল ইরান

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net