Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
সৌদি আরব থেকে অন্যায়ভাবে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের

অর্থনীতি

ইউএনবি রিপোর্ট
24 October, 2019, 02:00 pm
Last modified: 24 October, 2019, 04:25 pm

Related News

  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • যুদ্ধ শুরু করে দিয়ে যুক্তরাষ্ট্র আছে ‘বহাল তবিয়তে’, চরম ভোগান্তিতে সারা বিশ্ব
  • যুদ্ধ অবসানে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে আমেরিকা
  • মধ্যপ্রাচ্যে শান্তি আনার জন্য সবকিছু করবে রাশিয়া: আরাগচিকে পুতিন

সৌদি আরব থেকে অন্যায়ভাবে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের

দেশে ফেরা অনেক কর্মীর অভিযোগ, তাদের আকামা থাকা সত্ত্বেও তাদের ধরে সবজি, খেজুর ও পানি বিক্রিসহ ভিক্ষা করার মতো মিথ্যা অভিযোগ এনে দেশে পাঠানো হচ্ছে...
ইউএনবি রিপোর্ট
24 October, 2019, 02:00 pm
Last modified: 24 October, 2019, 04:25 pm
ছবি: রয়টার্স

অনেক স্বপ্ন নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন চাঁদপুরের বাবুল হোসেন। কিন্তু কাজের বৈধ অনুমোদন (আকামা) থাকা সত্ত্বেও গেল মাসে শূন্য হাতে, খালি পায়ে, কাজের পোশাক পরেই তাকে দেশে ফিরতে ‘বাধ্য করা হয়’।

শুধু বাবুল একাই নন, মধ্যপ্রাচ্যের দেশটি থেকে এরকম আরও অনেক বাংলাদেশি শ্রমিককে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কাজ করা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, এ বছর প্রায় ১৬ হাজার বাংলাদেশি শ্রমিককে সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গত পাঁচ বছরে ফেরত পাঠানো বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ৭৯ হাজার ১০৬।

দেশে ফেরা অনেক কর্মীর অভিযোগ, তাদের আকামা থাকা সত্ত্বেও তাদের ধরে সবজি, খেজুর ও পানি বিক্রিসহ ভিক্ষা করার মতো মিথ্যা অভিযোগ এনে দেশে পাঠানো হচ্ছে।

ব্র্যাক অভিবাসন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান জানান, শুধু চলতি মাসে সৌদি আরব থেকে ৫৩৪ বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন।

তিনি বলেন, সাধারণ ‘ফ্রি’ ভিসার নামে গিয়ে এক নিয়োগকর্তার বদলে আরেক জায়গায় কাজ করতে গিয়ে ধরা পড়লে আগে ফেরত পাঠানো হতো। কিন্তু সম্প্রতি ফেরত আসা কর্মীদের অনেকেই বলছেন, তাদের কাছে বৈধ আকামা থাকা সত্ত্বেও জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে।
বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সৌদিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসকে খতিয়ে দেখার আহ্বান জানান শরিফুল।

তিনি বলেন, কেন বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে সেই কারণটা বের করে করণীয় ঠিক করা উচিত যাতে নতুন করে যারা যেতে চাইছেন তারা বিপদে না পড়েন। আর ফ্রি ভিসায় গিয়ে কেউ যেন বিপদে না পড়েন, প্রত্যেকে গিয়ে যেন চাকরি পান রিক্রুটিং এজেন্সিগুলোর সেটা নিশ্চিত করা উচিৎ।

সেপ্টেম্বরের শেষ দিকে বাবুলসহ ১৭৫ জন বাংলাদেশি কর্মীকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়।

ছবি: রয়টার্স

ইউএনবিকে তিনি বলেন, তার কাছে সৌদি আরবে আরও ছয় মাস থাকার অনুমোদন ছিল, কিন্তু পুলিশ তাকে ফেরত পাঠিয়েছে।

আরেক কর্মী মুন্সিগঞ্জের মহিউদ্দিন জানান, গত ১০ বছর ধরে তিনি সৌদি আরবে কাজ করেছেন। আকামাসহ বৈধভাবেই ছিলেন। সম্প্রতি নামাজ পড়তে মসজিদে যাবার পথে সৌদি ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আকামা থাকার পরও আটকের কারণ জানতে চাইলে তাকে মারধর করা হয় ও দেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসা কয়েকজন কর্মী অভিযোগ করেছেন বৈধ আকামা থাকা সত্ত্বেও তাদের জোরপূর্বক ধরে জেলে কিছুদিন আটকে রেখে দেশে ফেরত পাঠানো হচ্ছে। কফিল (মালিক) আকামা নতুন করে নবায়ন করেনি বা আকামা বাতিল করে তাদের দেশে পাঠানো হচ্ছে।

গত ৯ অক্টোবর ৯১ জন, ৮ অক্টোবর ১০৫ জন, ৪ অক্টোবর ১২০ জন এবং ৩ অক্টোবর ১৩০ জন বাংলাদেশি কর্মীকে সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর সি‌লে‌টের আবু বক্করসহ শূন্য হাতে দেশে ফিরতে হয় ১৬০ জন বাংলাদেশি কর্মীকে।

আকামা থাকা সত্ত্বেও সেদেশের পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিয়েছে বলে জানান বক্কর।

চাঁদপুরের জামাল জানান, সাড়ে চার হাজার রিয়াল দিয়ে আকামা করার দুমাসের মাথায় রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিয়েছে।

পটুয়াখালীর বায়জিদ, মানিকগঞ্জের আবু সাইদ, মাদারীপুরের নাসিম, কুমিল্লার জামাল, মুন্সিগঞ্জের মিজান, ব্রাহ্মণবাড়িয়ার টিপু সুলতান, মাদারীপুরের সিরাজ, কুষ্টিয়ার জহুরুলসহ ১৬০ বাংলাদেশির সবার এমন অভি‌যোগ।

এক্ষেত্রে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস তাদের কোনো সহযোগিতা করেনি অভিযোগ করে কর্মীরা আরও বলছেন, সরকারের পক্ষ থেকে এখনই ব্যবস্থা না নিলে বড় ধরনের সমস্যা তৈরি হ‌বে।

এদিকে দুটি নির্দিষ্ট কারণে সৌদি আরব থেকে শ্রমিকদের ফেরত পাঠানো হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) এর মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান।

তিনি বলেন, বৈধ অনুমতিপত্র নেই এমন শ্রমিকদের দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। এছাড়া অনেককে তাদের নির্ধারিত কাজের পাশাপাশি শাক-সবজি বিক্রি বা হকারের কাজ করার কারণে ফেরত পাঠানো হচ্ছে।

তবে বৈধ অনুমোদন থাকার পরেও অনেক শ্রমিককে দেশে ফেরত পাঠানোর কথা স্বীকার করে শামীম বলেন, সৌদিস্থ বাংলাদেশ দূতাবাসের বিষয়টি খতিয়ে দেখা উচিৎ।

এদিকে সৌদি আরব থেকে ফেরত আসা কর্মীদের সংখ্যা সম্পর্কে জানতে চাইলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক (কর্মসংস্থান) ডিএম আতিকুর রহমান বলেন, ‘অনেক শ্রমিক দেশে ফিরে আসছেন। তবে আমি এখন সঠিক সংখ্যাটি বলতে পারছি না।’

বিএমইটি সূত্রে জানা গেছে, গত বছর প্রায় ২ লাখ ৫৭ হাজার ৩১৭ জন শ্রমিক সৌদি আরব গিয়েছিলেন এবং এ বছরের আগস্ট মাস পর্যন্ত গিয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৭১ জন।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / প্রবাসী শ্রমিক / রেমিট্যান্স আর্নার / মধ্যপ্রাচ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • শক্তি কমলেও সামর্থ্য অটুট, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে চমক দেখাচ্ছে হিজবুল্লাহ
  • যুদ্ধ শুরু করে দিয়ে যুক্তরাষ্ট্র আছে ‘বহাল তবিয়তে’, চরম ভোগান্তিতে সারা বিশ্ব
  • যুদ্ধ অবসানে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে আমেরিকা
  • মধ্যপ্রাচ্যে শান্তি আনার জন্য সবকিছু করবে রাশিয়া: আরাগচিকে পুতিন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net