Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
সৌদিতে ধরপাকড় অব্যাহত, ফিরলেন আরও ৭৫ বাংলাদেশি

বাংলাদেশ

ইউএনবি
02 November, 2019, 04:10 pm
Last modified: 02 November, 2019, 04:18 pm

Related News

  • সৌদি আরবের ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোতে অংশ নিল বাংলাদেশি ১১ পোশাক প্রতিষ্ঠান
  • তেল বন্দরে হুথি হামলা ঠেকাতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
  • হুথিদের ছোড়া ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
  • সৌদি যেতে দক্ষতা পরীক্ষার ফি বাড়লেও মজুরি বাড়ছে না স্বল্প বেতনের বাংলাদেশি কর্মীদের
  • স্থানীয় সিনেমার জনপ্রিয়তায় দ্বিতীয় বছর ১০০ মিলিয়ন রিয়াল আয় করল করল সৌদি চলচ্চিত্র

সৌদিতে ধরপাকড় অব্যাহত, ফিরলেন আরও ৭৫ বাংলাদেশি

অব্যাহত ধড়পাকড়ের মুখে গত তিনদিনে মোট ৩৩২ জন বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফিরতে হলো
ইউএনবি
02 November, 2019, 04:10 pm
Last modified: 02 November, 2019, 04:18 pm
ফাইল ছবি

নভেম্বর মাসের প্রথম দিনে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ৭৫ জন বাংলাদেশি শ্রমিক।

প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কাজ করা ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, শুক্রবার রাত ১১ টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্স এসভি ৮০৪ ফ্লাইটে দেশে ফেরেন তারা। এ নিয়ে গত তিনদিনে মোট ৩৩২ জন বাংলাদেশিকে ফিরতে হলো।

দেশে ফেরা এসব শ্রমিকদের বরাবরের মতো প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় বিমানবন্দরে জরুরি খাবার-পানি প্রদানসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর সহায়তা প্রদান করে ব্র্যাক অভিবাসন কর্মসূচি।

শরিফুল হাসান জানান, চলতি বছর এ পর্যন্ত প্রায় ২১ হাজার বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। সেপ্টেম্বর থেকে ধরপাকড়ের পরিমাণ অনেক বেড়েছে। শুক্রবার রাতে যারা ফেরত এসেছেন তাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা কয়েক মাস আগে সেখানে গিয়েছিলেন। অনেকে জানিয়েছেন, তাদের যে কাজ দেয়ার কথা ছিলো সেই কাজ পাননি। দীর্ঘদিন ধরে থাকা কয়েকজন বলছেন কেন তাদের পাঠানো হলো জানেন না। কয়েকজন বলছেন, কাজের বৈধ অনুমোদন (আকামা) নবায়নের জন্য তারা টাকা দিয়েছিলেন, কিন্তু নিয়োগকর্তা সেটি নবায়ন করেনি। এখন পুলিশ ধরলেও তারা দায়িত্ব নিচ্ছেন না।

এ ধরনের প্রতিটি ঘটনার জন্য দায়ীদের জবাবদিহিতা আদায় করা জরুরি বলে মনে করছেন শরিফুল হাসান।

ফেরত আসা নরসিংদীর সজিব হোসেন অভিযোগ করেন, তিনি ৩ লাখ ৭০ হাজার টাকা খরচ করে আলফালা কোম্পানিতে গিয়েছিলেন মশা নিধন কর্মী হিসেবে কাজ করতে। কিন্তু সৌদিতে গিয়ে কাজ পান একটি সাপ্লাই কোম্পানিতে। এক বছরেও তিনি কোনো বেতন পাননি। পরে আর কোনো উপায় না পেয়ে শূন্য হাতে দেশে ফিরলেন।

ফরিদপুরের মামুন মিয়া বলেন, সাড়ে চার বছর ধরে তিনি সৌদি আরবে ছিলেন। আকামা নবায়নের জন্য কফিলকে (নিয়োগকর্তা) টাকাও দিয়েছিলেন। কিন্তু কফিল আকামা নবায়ন করেননি। অভিযানে গ্রেপ্তার হলে কফিল তার দায়িত্বও নেয়নি।

ভুক্তভোগী ব্রাহ্মণবাড়িয়ার মাসুম মিয়ার অভিযোগ, আট মাসের আকামার মেয়াদ থাকলেও রাস্তা থেকে ধরে মিথ্যা অভিযোগ দিয়ে পাঠানো হয়েছে তাকে। তিনি বলেন সৌদি আরবে নয় বছর বৈধ আকামা নিয়ে কাজ করতেন। কেন তাকে পাঠানো হলো তাও তিনি জানেন না।

ফেরত আসা আরেক শ্রমিক মো. জুয়েলের বাড়ি মৌলভীবাজার। তিনি জানান, মাত্র এক মাস আগে সৌদিতে গিয়েছিলেন। কিন্তু ধরপাকড়ের কারণে তাকেও শূন্য হাতে দেশে ফিরতে হলো।

একইভাবে ফেনীর মিজবাহ আড়াই মাস, গাইবান্ধার মাহাবুব পাঁচ মাস, সাদিরুল সাত মাস, কুমিল্লার জুয়েল আট মাস আগে গিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু ধরপাকড়ের কারণে তাদের খালি হাতে দেশে ফিরতে হয়।

Related Topics

টপ নিউজ

প্রবাসী শ্রমিক / সৌদি আরব / সৌদির শ্রমবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
    টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

Related News

  • সৌদি আরবের ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোতে অংশ নিল বাংলাদেশি ১১ পোশাক প্রতিষ্ঠান
  • তেল বন্দরে হুথি হামলা ঠেকাতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
  • হুথিদের ছোড়া ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
  • সৌদি যেতে দক্ষতা পরীক্ষার ফি বাড়লেও মজুরি বাড়ছে না স্বল্প বেতনের বাংলাদেশি কর্মীদের
  • স্থানীয় সিনেমার জনপ্রিয়তায় দ্বিতীয় বছর ১০০ মিলিয়ন রিয়াল আয় করল করল সৌদি চলচ্চিত্র

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

2
ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
ফিচার

টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

5
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

6
বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
অর্থনীতি

বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net