Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
সুন্দরবনে ১৪ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 September, 2019, 01:15 pm
Last modified: 13 September, 2019, 12:35 am

Related News

  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ
  • সুন্দরবনে লোনা পানির কুমিরের আক্রমণে কি লিঙ্গভিত্তিক বৈষম্য আছে? গবেষণায় মিলছে ইঙ্গিত
  • সুন্দরবনে হরিণ শিকারের সময় ফাঁদসহ এক শিকারী আটক, জীবিত হরিণ উদ্ধার
  • সুন্দরবন থেকে উদ্ধার বাঘটির অবস্থা সংকটাপন্ন

সুন্দরবনে ১৪ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সাত সদস্যের বনদস্যু দলটি নিজেদের আমিনুর বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিচ্ছে বলে জানা গেছে।...
টিবিএস রিপোর্ট
12 September, 2019, 01:15 pm
Last modified: 13 September, 2019, 12:35 am

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ১৪ জেলেকে অপহরণ করেছে বনদস্যু আমিনুর বাহিনীর সদস্যরা। পশ্চিম সুন্দরবনের কলাগাছি, দোবেকী এবং কোবাদক এলাকা থেকে গত তিন দিনে তাদের অপহরণ করা হয়েছে বলে খবর মিলেছে।

প্রত্যক্ষদর্শী ও জিম্মি জেলেদের স্বজনরা নাম প্রকাশ না করার শর্তে এ কথা জানান।  মুক্তিপণের দাবিতে এসব অপহরণের ঘটনা ঘটছে বলে মনে করছেন তারা।

অপহৃত জেলেদের মধ্যে রয়েছেন রাজ্জাক ওরফে রাজু, এমপি সজল, আবু নাসির, আনারুল, হেলালুজ্জামান ও শাহ আলম। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

সাত সদস্যের বনদস্যু দলটি নিজেদের আমিনুর বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিচ্ছে বলে জানা গেছে। 

নানা সূত্রে অপহরণের অন্তত তিনটি ঘটনার তথ্য পাওয়া গেছে।  প্রথমটি ঘটে ৮ সেপ্টেম্বর। সেদিন দস্যুরা দোবেকী এলাকা থেকে শাহ আলম ও তার ভাইসহ তিনজনকে জিম্মি করে নিয়ে যায়। 

পরে, ৯ সেপ্টেম্বর কোবাদক এলাকা থেকে পাঁচ জেলেকে জিম্মি করে তারা। এ সময় জিম্মি জেলেদের দুই সহযোগী বনদস্যুদের দ্বারা শারীরিকভাবে নির্যাতিত হন। দস্যুরা তাদের আহত অবস্থায় ছেড়ে দিলে তারা বাড়ি ফিরে আসেন।

মুক্তি পাওয়া ওই সহযোগীদের দাবি, তখনও আট জেলে দস্যুদের হাতে বন্দী রয়েছেন। ওই জেলেদের মুক্তির জন্য দ্রুততম সময়ের মধ্যে মুক্তিপণের টাকা পরিশোধ করতে দস্যুরা একটি ফোন নম্বর দেয় আহত সহযোগীদের কাছে। নম্বরটি হল, ০১৯৫৩৭২৫৬৫০। 

আরেকটি সূত্র জানিয়েছে, ১০ সেপ্টেম্বর সকালে ছয় জেলে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশের বনে প্রবেশ করেন। এর পরপরই একই বাহিনীর সদস্য পরিচয়ে কিছু লোক তাদের অপহরণ করে। অপহৃত এই জেলেদের মধ্যে একজনের নাম সজল। 

পরে, ওই একই বাংলালিংক নম্বর থেকে ফোন করে অপহৃতদের স্বজনদের কাছে মুক্তিপণ চাওয়া হয়। সে টাকা কোথায়, কখন ও কীভাবে তাদের কাছে পৌঁছে দিতে হবে হবে সেসবও বিস্তারিত বলে দেয় দস্যুরা। 

এদিকে, স্থানীয় জেলেরা দাবি করেছেন, ১০ সেপ্টেম্বর সকালে সজল ও তার সঙ্গীদের অপহরণের খানিক আগেই, নীলডুমুর গ্রামের আরও কজন জেলেকে তুলে নেয় দস্যুরা। তাদের মধ্যে ছিলেন আবদুর হাকিম ও তার ভাইয়েরা। এই জেলেরা পাঁচটি নৌকায় সুন্দরবনের ভেতরে ঢুকেছিলেন। 

বনদস্যুরা সজল ও আবদুল হাকিমদের নৌকাবহরগুলোে আটক করে প্রতি বহর থেকে একজন করে মোট ছ’জনকে তুলে নিযে যায়। 

বনদস্যুদের হাত থেকে  ফিরে আসতে পারা জেলেদের সহযোগীরা আরও জানিয়েছেন,, একটি বহরে বনদস্যু আমিনুর বাহিনীর প্রধান আমিনুরের ভায়রা ভাই ও তার ভাইয়েরা ছিল। আমিনুরের ওই ভায়রা ভাই এর আগে মুক্তিপণের টাকা ফেরত দিয়ে পুলিশের নজরদারিতে ছিল। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জানান, জেলে অপহরণের বিষয়ে স্থানীয়দের কেউ থানায় অভিযোগ দেননি। কোনো অভিযোগ পেলে থানা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

বনদস্যু / সুন্দরবন / সাতক্ষীরা রেঞ্জ / সুন্দরবনের জেলে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ
  • সুন্দরবনে লোনা পানির কুমিরের আক্রমণে কি লিঙ্গভিত্তিক বৈষম্য আছে? গবেষণায় মিলছে ইঙ্গিত
  • সুন্দরবনে হরিণ শিকারের সময় ফাঁদসহ এক শিকারী আটক, জীবিত হরিণ উদ্ধার
  • সুন্দরবন থেকে উদ্ধার বাঘটির অবস্থা সংকটাপন্ন

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net