Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
সীমান্তবর্তী জেলাগুলোতে পর্যাপ্ত অক্সিজেন মজুদ আছে: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ

ইউএনবি
02 June, 2021, 09:20 pm
Last modified: 02 June, 2021, 09:39 pm

Related News

  • স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  • নির্বাচনের সময় মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  • উপযুক্ত ভ্যাকসিনের অভাব, ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসা ব্যবস্থাপনার ওপর জোর দিচ্ছে সরকার

সীমান্তবর্তী জেলাগুলোতে পর্যাপ্ত অক্সিজেন মজুদ আছে: স্বাস্থ্য অধিদপ্তর

নাজমুল ইসলাম বলেন, করোনা আক্রান্ত রোগীদের প্রায় শতকরা ৯০ ভাগই বাসায় থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু বাকি ১০ শতাংশ রোগীদের হাসপাতালে যেতে হচ্ছে এবং তাদের অনেকেরই অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। এ জন্য সারাদেশেই আমাদের অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত পরিমাণে রয়েছে।
ইউএনবি
02 June, 2021, 09:20 pm
Last modified: 02 June, 2021, 09:39 pm
সংগৃহীত ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সীমান্তবর্তী জেলাগুলোতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন মজুদ আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, "আমরা দেখছি যে সীমান্তবর্তী জেলাগুলোতে শতকরা হিসেবে শনাক্তের হার অন্য যেকোন জেলার তুলনায় অনেক বেশি বেড়েছে। তবে আতঙ্কের কিছু নেই, ওই এলাকার হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনসহ চিকিৎসা সামগ্রী মজুদ রাখা হয়েছে।"

বুধবার (২ জুন) দুপুরে অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন তিনি।

নাজমুল ইসলাম বলেন, করোনা আক্রান্ত রোগীদের প্রায় শতকরা ৯০ ভাগই বাসায় থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু বাকি ১০ শতাংশ রোগীদের হাসপাতালে যেতে হচ্ছে এবং তাদের অনেকেরই অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। এ জন্য সারাদেশেই আমাদের অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত পরিমাণে রয়েছে।

তিনি বলেন, সারাদেশে প্রায় এক হাজার ৫৮৯টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা এবং এক হাজার ৪৬৯টি অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করা হয়েছে। এছাড়াও ২৩ হাজারের বেশি অক্সিজেন সিলিন্ডার আমাদের সরবরাহ করা আছে।

তিনি আরও বলেন, যদি আমরা গত এক সপ্তাহের সংক্রমণ পরিস্থিতি দেখি, তাহলে ২৬ মে শনাক্তের হার ছিল ৯ দশমিক ১১ শতাংশ। সেইদিন ১ হাজার ৪৯৭ জন রোগী আমরা চিহ্নিত করতে পেরেছিলাম। তারপর ৩ দিন সংক্রমণের সংখ্যা খানিকটা কম ছিল। এরপর আবার সপ্তাহের শেষে এসে ৩১ মে এবং ১ জুনে শনাক্তের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। তার মানে বুঝতেই পারছেন সংক্রমণ কিন্তু আবার বাড়তে শুরু করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, এই অবস্থায় আমাদের যা করণীয়, তা হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। এমনকি এই সতর্কবার্তাটি সবার মাঝে ছড়িয়ে দেয়া এবং জানিয়ে দেয়া।

তিনি বলেন, আগামী ৭ জুন ডাইলুয়েন্ট নামক মিশ্রণ দেশে আসবে। সেটি ফাইজার-বায়োএনটেকের টিকার ১ লাখ ৬২০ ডোজ প্রয়োগের আগেই মেশাতে হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ফাইজারের টিকা শুধু রাজধানীতে দেয়া হবে। এই টিকার জন্য যারা নিবন্ধন করেছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে। এই তালিকায় শিক্ষার্থী থাকলে তাদেরও অগ্রাধিকার দেয়া হবে।

এছাড়া, ফাইজার টিকা কার্যক্রম কত তারিখ থেকে শুরু হবে তা এখনও নির্ধারিত হয়নি বলেও জানান তিনি। তবে টিকাদান কর্মসূচি পরিচালনার জন্য স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণের কাজ চলমান রয়েছে। কবে থেকে শুরু হবে সে বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে, সব কাজ শেষ হলে এ বিষয়ে জানানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেছেন। 

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য অধিদপ্তর / অক্সিজেন সরবরাহ / সীমান্তবর্তী জেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  • নির্বাচনের সময় মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
  • একদিনে ৮ জনের মৃত্যু, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৯০ হাজার ছাড়াল
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  • উপযুক্ত ভ্যাকসিনের অভাব, ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসা ব্যবস্থাপনার ওপর জোর দিচ্ছে সরকার

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net