Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
সিনহা হত্যা: বহিষ্কৃত ওসি প্রদীপের সহযোগী কনস্টেবল রুবেল ফের ৫ দিনের রিমান্ডে

বাংলাদেশ

জেলা প্রতিনিধি, কক্সবাজার
28 October, 2020, 02:35 pm
Last modified: 28 October, 2020, 03:43 pm

Related News

  • অতীত রেকর্ড খারাপ হওয়া সত্ত্বেও ওসি প্রদীপকে পুলিশের পদক প্রদান করায় পদকের মর্যাদা ভূলুণ্ঠিত হয়েছে: আদালত 
  • আলোচিত মেজর সিনহা হত্যার রায় আজ  
  • ‘নিজ কুকীর্তি ঢাকতেই মেজর সিনহাকে হত্যার পরিকল্পনা করে ওসি প্রদীপ’
  • লকডাউনে পেছাচ্ছে চাঞ্চল্যকর সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ
  • ওসি প্রদীপ ও তার স্ত্রীর সকল সম্পত্তি রাষ্ট্রের তত্ত্বাবধানে নিতে আদালতের নির্দেশ

সিনহা হত্যা: বহিষ্কৃত ওসি প্রদীপের সহযোগী কনস্টেবল রুবেল ফের ৫ দিনের রিমান্ডে

মামলার তদন্ত কর্মকর্তা কর্তৃক আটদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে দ্বিতীয় দফায় রুবেল শর্মার ৫দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। 
জেলা প্রতিনিধি, কক্সবাজার
28 October, 2020, 02:35 pm
Last modified: 28 October, 2020, 03:43 pm
(বামে) মেজর সিনহা মোহাম্মদ রাশেদ এবং (ডানে) রুবেল শর্মা

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যার 'নাটের গুরু' হিসেবে সমালোচিত বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশের অন্যতম সহযোগী কনস্টেবল রুবেল শর্মার ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১টার দিকে তার পুনরায় রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৪ (টেকনাফ) এর বিচারক তামান্না ফারাহ।

মামলার তদন্ত কর্মকর্তা কর্তৃক আটদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে দ্বিতীয় দফায় রুবেল শর্মার ৫দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। 

সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ইতোমধ্যে সাত দিনের রিমান্ড নেয়া হয়েছিল রুবেল শর্মাকে। রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আরও কিছু তথ্যের জন্য তার আরও রিমান্ড প্রয়োজন। তাই পুনরায় ৮দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত দ্বিতীয় দফায় তার আরও পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করে।

তথ্যমতে, সিনহা হত্যা মামলা ১৪ আসামির মধ্যে সর্বশেষ আসামি হিসেবে সংযুক্ত হয় রুবেল শর্মা। গত ১৪ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। জনশ্রুতি রয়েছে কনস্টেবল রুবেল শর্মা টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন।

গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম রুবেল শর্মার ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৪(টেকনাফ) এর বিচারক তামান্না ফারাহ রুবেল শর্মার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২ অক্টোবর তাকে রিমান্ড হেফাজতে নেয়া হয়।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এসপিবিএনের চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় ৫ আগস্ট নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে একই আদালতে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ৭ জন আত্মসমর্পণ করেন। পরে পুলিশের দায়ের করা মামলার তিন স্বাক্ষী, এপিবিএন চেকপোস্টের তিন সদস্যসহ আরও ৬ জনকে আসামি হিসেবে সংযুক্ত করা হয়। আর সর্বশেষ রুবেল শর্মাকে আসামী হিসেবে যুক্ত করা হয়েছে। এনিয়ে মোট ১৪ আসামী সিনহা হত্যা মামলায় কারান্তরিণ রয়েছে।

Related Topics

টপ নিউজ

মেজর সিনহা হত্যাকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • অতীত রেকর্ড খারাপ হওয়া সত্ত্বেও ওসি প্রদীপকে পুলিশের পদক প্রদান করায় পদকের মর্যাদা ভূলুণ্ঠিত হয়েছে: আদালত 
  • আলোচিত মেজর সিনহা হত্যার রায় আজ  
  • ‘নিজ কুকীর্তি ঢাকতেই মেজর সিনহাকে হত্যার পরিকল্পনা করে ওসি প্রদীপ’
  • লকডাউনে পেছাচ্ছে চাঞ্চল্যকর সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ
  • ওসি প্রদীপ ও তার স্ত্রীর সকল সম্পত্তি রাষ্ট্রের তত্ত্বাবধানে নিতে আদালতের নির্দেশ

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net