Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
সিনহা হত্যাকাণ্ডে ওসি প্রদীপ ঘনিষ্ঠভাবে জড়িত: তদন্ত কমিটি প্রধান

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি 
30 August, 2020, 08:25 pm
Last modified: 30 August, 2020, 08:32 pm

Related News

  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১

সিনহা হত্যাকাণ্ডে ওসি প্রদীপ ঘনিষ্ঠভাবে জড়িত: তদন্ত কমিটি প্রধান

'সংশ্লিষ্ট বিভিন্ন বক্তব্যে ওসি প্রদীপের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। তাই তার জবানবন্দি নিয়ে, তার দেওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।'
কক্সবাজার প্রতিনিধি 
30 August, 2020, 08:25 pm
Last modified: 30 August, 2020, 08:32 pm
বাঁয়ে- মেজর (অব.) সিনহা মো. রাশেদ; ডানে- বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ। ফাইল ফটো

মেজর (অব.) সিনহা মো. রাশেদ নিহত হওয়ার ঘটনায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ঘনিষ্ঠভাবে জড়িত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, 'সংশ্লিষ্ট বিভিন্ন বক্তব্যে ওসি প্রদীপের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। তাই তার জবানবন্দি নিয়ে, তার দেওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।'

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির জরুরি সভা শেষে রোববার সন্ধ্যায় কমিটির প্রধান মোহাম্মদ মিজানুর রহমান সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন। 

কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বেলা ১১টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় সন্ধ্যা ৬টায়। পরে গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিং করেন কমিটি প্রধান। 

এতে তিনি আরও বলেন, 'তদন্ত কমিটির মেয়াদ আগামীকাল (৩১ আগস্ট) শেষ হচ্ছে। ঐদিন আবার ওসি প্রদীপের র‍্যাবের রিমান্ড শেষ হবে। এ জন্য তদন্ত কমিটি আজ (রোববার) সারাদিন বৈঠক করেছে।'

'বৈঠকে সিদ্ধান্ত হয়, কমিটির মেয়াদ বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে আবেদন করার। তাই আমরা আরও কয়েকদিন সময় বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে আজ (রোববার) আবেদন করেছি। আশা করি মন্ত্রণালয় আগামীকাল সময় বৃদ্ধি করবে। আগামী ১ সেপ্টেম্বর ওসি প্রদীপের জবানবন্দি নিতে পারব,' বলেন তিনি।

ব্রিফিং মোহাম্মদ মিজানুর রহমান উল্লেখ করেন, কমিটি এ ঘটনায় সংশ্লিষ্ট ৬৭ জনের জবানবন্দি নিয়েছে। সিংহভাগ বক্তব্যে উঠে এসেছে, সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় ওসি প্রদীপ ঘনিষ্ঠভাবে জড়িত। তার জবানবন্দি নিয়ে তার দেওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত রিপোর্ট তৈরি করতে হবে।

তদন্ত কমিটি প্রধান আরও বলেন, 'ইতোমধ্যে তদন্ত রিপোর্ট অনেকটা গুছিয়ে আনা হয়েছে। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। শুধু ওসি প্রদীপের জবানবন্দির অপেক্ষায়। ওসি প্রদীপ রিমান্ডে থাকায় আমরা দুবার আদালতে আবেদন করেছি তার জবানবন্দি গ্রহণ করার জন্য। আদালত জানিয়েছেন রিমান্ড শেষ হলেই তদন্ত কমিটি তার জবানবন্দি নিতে পারবে।' 

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা। ঘটনার পর পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটি মামলা করে।

ঘটনার পর পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করে। দু'দফায় করা কমিটির প্রধান মোহাম্মদ মিজানুর রহমান। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন সেনা কর্মকর্তা, ডিআইজি প্রতিনিধি ও জেলা প্রশাসনের প্রতিনিধি।

তখন থেকে তদন্তদল প্রয়োজনীয় সবখানে গেছে এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য নিয়েছে। করেছে গণ শুনানিও। এখন শুধু বাকিদের বক্তব্যের সঙ্গে মেলাতে ওসি প্রদীপের বক্তব্য শোনা। এরপর সামঞ্জস্য করে তৈরি হবে প্রতিবেদন।                           

অন্যদিকে, এ ঘটনায় গত ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন মেজর (অব.) সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এতে ৯ জনকে আসামি করা হয়। পরে আরও ছয়জনকে আসামি করা হয়।

দুইজন ছাড়া সব আসামি গ্রেপ্তার হয়েছেন। মামলায় এ পর্যন্ত সাত পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মামলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এপিবিএনের তিন পুলিশ সদস্য পৃথকভাবে গত বুধবার ও বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারা মতে জবানমন্দি দেন। যার কারণে এ তিন পুলিশ সদস্য কারাগারে রয়েছেন।

এদিকে, গত শুক্রবার ওসি প্রদীপের জামিনের জন্য চট্টগ্রাম কোর্টের প্রবীণ আইনজীবী এহেছানুল হক হেনার নেতৃত্বে সাত সদস্যের একটি আইনজীবীর প্রতিনিধি দল কক্সবাজার আদালতে হাজির হয়ে রিমান্ডের বিরোধিতা করেন এবং জামিনের আবেদন করেন। আলাদত তাদের আবেদন নাকচ করে দেন।

এর একদিন পর মামলার প্রধান আসামি লিয়াকত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এখন পালা বিতর্কিত ওসি প্রদীপ ও নন্দ দুলালের। তারা কবে স্বীকারোক্তির জন্য আদালতে আসছেন, সেদিকেই নজর নিবন্ধিত সবার।

Related Topics

টপ নিউজ

সিনহা হত্যাকাণ্ড / ওসি প্রদীপ কুমার দাশ / কক্সবাজার / আইন-আদালত / তদন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net