Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আর নেই

বাংলাদেশ

পাবনা প্রতিনিধি
02 April, 2020, 10:25 am
Last modified: 02 April, 2020, 12:17 pm

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • প্রটোকল ছাড়াই রাজশাহীতে ঘুরছেন ভূমিমন্ত্রী, রিকশাতেই চলাচল গত ১০ বছর
  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৯ শিল্প গ্রুপের জব্দ করা বিও হিসাবে ১৯,৬৮০ কোটি টাকা
  • গোপনে বৈশ্বিক সম্পত্তির সাম্রাজ্য গড়ে তোলা বাংলাদেশি রাজনীতিক
  • সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আর নেই

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনীসহ বার্ধক্যজনিত নানা সমস্যা ও দুরারোগ্য রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি যুক্তরাজ্যের লন্ডনে গিয়ে চিকিৎসা নেন। দেশে ফিরে বেশ কিছুদিন ধরেই ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ছিলেন।
পাবনা প্রতিনিধি
02 April, 2020, 10:25 am
Last modified: 02 April, 2020, 12:17 pm
শামসুর রহমান শরীফ

সাবেক ভূমিমন্ত্রী, পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু আর নেই। 

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

মেয়ে মাহজেবিন শিরীন পিয়া তার বাবা শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনীসহ বার্ধক্যজনিত নানা সমস্যা ও দুরারোগ্য রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি যুক্তরাজ্যের লন্ডনে গিয়ে চিকিৎসা নেন। দেশে ফিরে বেশ কিছুদিন ধরেই ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ছিলেন। 

শামসুর রহমান ১৯৪০ সালের ১০ মার্চ পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চর শানিরদিয়াঢ় গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। এই বীর মুক্তিযোদ্ধা পরপর পাঁচবার পাবনা-৪ আসন থেকে নির্বাচিত সাংসদ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সংসদ সদস্য ডিলুর মৃত্যুতে প্রধানমন্ত্রী, স্পিকার ও সংসদ উপনেতার শোক

শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ভাষা সৈনিক এই ত্যাগী ও জনবান্ধব রাজনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হলো। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এক শোক বার্তায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, 'দেশ ও দেশের জনগণের জন্য আজীবন শামসুর রহমান ডিলুর কাজ করে গেছেন। তার অবদান দেশবাসীর কাছে তাকে স্মরণীয় করে রাখবে।'

Related Topics

টপ নিউজ

ভূমিমন্ত্রী / শামসুর রহমান শরীফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • প্রটোকল ছাড়াই রাজশাহীতে ঘুরছেন ভূমিমন্ত্রী, রিকশাতেই চলাচল গত ১০ বছর
  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৯ শিল্প গ্রুপের জব্দ করা বিও হিসাবে ১৯,৬৮০ কোটি টাকা
  • গোপনে বৈশ্বিক সম্পত্তির সাম্রাজ্য গড়ে তোলা বাংলাদেশি রাজনীতিক
  • সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net