Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
সাগর উত্তাল: উপকূলে ফিরছে মাছ ধরার ট্রলার

বাংলাদেশ

বাগেরহাট প্রতিনিধি
24 May, 2021, 02:25 pm
Last modified: 24 May, 2021, 02:26 pm

Related News

  • নিজের গ্রামকে পরিচ্ছন্ন রাখতে কাজ করছেন ইমাম মাহবুবুর রহমান
  • বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বসতবাড়ি ভাঙচুর-আগুন
  • বাগেরহাটে বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের গুলি, যুবক নিহত
  • বাগেরহাটে পুলিশ সদস্যকে কুপিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই

সাগর উত্তাল: উপকূলে ফিরছে মাছ ধরার ট্রলার

ইয়াসের প্রভাবে রোববার রাত থেকেই গভীর সমুদ্রে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেছে বলে জানিয়েছেন ফিরে আসা জেলেরা।
বাগেরহাট প্রতিনিধি
24 May, 2021, 02:25 pm
Last modified: 24 May, 2021, 02:26 pm
ছবি: টিবিএস

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগরে প্রবল ঢেউ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় মাছ ধরার ট্রলারগুলো উপকূল এলাকায় ফিরতে শুরু করেছে। সোমবার ভোর থেকে দুর্যোগের আতংকে উপকূলীয় বিভিন্ন খালে ও নদীতে মাছ ধরার শতাধিক ট্রলার আশ্রয় নিয়েছে। 

এদিকে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। 

বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ইয়াস আগামী বুধবার (২৬ মে) সুপার সাইক্লোন হয়ে উপকূলে আঘাত হানার কথা থাকলেও ইতোমধ্যে সাগর উত্তাল থাকায় দুর্যোগের মুখে পড়েছে অনেক মাছ ধরার ট্রলার। ইয়াসের প্রভাবে রাত থেকেই গভীর সমুদ্রে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেছে বলে জানিয়েছেন ফিরে আসা জেলেরা। 

বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলে আবুল কালাম বলেন, 'চার-পাঁচদিন সাগরে জাল বাইছি, মাছ পোনা নাই। হঠাৎ করে রবিবার সন্ধ্যায় নদীর পানি খুব উত্তাল হয়ে ওঠে। এক পর্যায়ে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে আমরা দ্রুত কূলের দিকে চলে আসি। আরও অনেক জেলে এরকম ঝড়ের কবলে পড়েছে।'

ট্রলারের মাঝি আইয়ুব আলী বলেন, 'রেডিওতে অল্প অল্প ঝড়ের খবর শুনছিলাম। কিন্তু হঠাৎ মেঘ এবং ঢেউ শুরু হলে আমরা দ্রুত উপকূলে ফিরে আসতে বাধ্য হই। আমাদের মত অনেক ট্রলার ফিরে আসছে।' সুন্দরবনের ভেতরেও অনেক ট্রলার আশ্রয় নিয়েছে বলে জানান তিনি।

উপকূলীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী বলেন, 'সাগরে মাছ ধরার যে ট্রলারগুলো ছিল, সেগুলো তীরে ফিরতে শুরু করেছে। কিছু ট্রলার তীরে নোঙর করেছে।' অন্য ট্রলারগুলোও দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবে বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় ইয়াস / বঙ্গোপসাগর / উপকূল / বাগেরহাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • নিজের গ্রামকে পরিচ্ছন্ন রাখতে কাজ করছেন ইমাম মাহবুবুর রহমান
  • বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বসতবাড়ি ভাঙচুর-আগুন
  • বাগেরহাটে বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের গুলি, যুবক নিহত
  • বাগেরহাটে পুলিশ সদস্যকে কুপিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net