Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
সাংবাদিক রোজিনার জামিন শুনানি শেষ, আজ আদেশ হওয়ার সম্ভাবনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 May, 2021, 10:00 am
Last modified: 20 May, 2021, 02:35 pm

Related News

  • সাংবাদিক রোজিনার বিরুদ্ধে পিবিআইকে মামলা তদন্তের নির্দেশ
  • 'ফ্রি প্রেস অ্যাওয়ার্ড' জিতলেন সাংবাদিক রোজিনা
  • সাংবাদিক রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব
  • কাশিমপুর কারাফটকে রোজিনার জন্য অপেক্ষা 
  • জামিন পেলেন সাংবাদিক রোজিনা 

সাংবাদিক রোজিনার জামিন শুনানি শেষ, আজ আদেশ হওয়ার সম্ভাবনা

দুপুর ১২টা ৫০ মিনিটে শুরু হয়ে ২টায় শুনানি শেষ হয়।
টিবিএস রিপোর্ট
20 May, 2021, 10:00 am
Last modified: 20 May, 2021, 02:35 pm

স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা 'অফিসিয়াল সিক্রেটস' আইনের মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানি আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে একটি ভার্চুয়াল আদালতে শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়েছে। 

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ জানিয়েছেন, সংশ্লিষ্ট ডকুমেন্ট যাচাই-বাছাই করে আজকের দিনের শেষভাগে তিনি আদেশ প্রদান করবেন।

এর আগে, গত মঙ্গলবার রোজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করে পুলিশ। অন্যদিকে রোজিনা ইসলামের আইনজীবীরা তার জামিন আবেদন জানান। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওই দিন রোজিনার রিমান্ড আবেদন নাকচ করেন এবং জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য ২০ মে দিন ধার্য করেন। এরপর আদালতের নির্দেশে রোজিনাকে কারাগারে পাঠানো হয়।  

গত সোমবার (১৭ মে) অনুমতি ছাড়া দাপ্তরিক নথিপত্রের ছবি তোলার অভিযোগে রোজিনা ইসলামকে প্রায় পাঁচ ঘণ্টা যাবত সচিবালয়ে আটকে রাখা হয়।  

রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়।

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম সরকারি দুর্নীতি নিয়ে করা প্রতিবেদনের জন্য পরিচিত। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যখাতে দুর্নীতি উন্মোচনকারী বেশ কিছু প্রতিবেদন করেছেন তিনি। 

প্রথম আলোর এই জ্যেষ্ঠ প্রতিবেদককে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলন করে যাচ্ছে বিভিন্ন সাংবাদিক সংগঠন; সামাজিক মাধ্যমেও অনেকে সরব রয়েছেন। উদ্বেগ প্রকাশ করা হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে। 

Related Topics

টপ নিউজ

রোজিনা ইসলাম / সাংবাদিক রোজিনা / রোজিনা ইসলামের প্রতিবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • সাংবাদিক রোজিনার বিরুদ্ধে পিবিআইকে মামলা তদন্তের নির্দেশ
  • 'ফ্রি প্রেস অ্যাওয়ার্ড' জিতলেন সাংবাদিক রোজিনা
  • সাংবাদিক রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব
  • কাশিমপুর কারাফটকে রোজিনার জন্য অপেক্ষা 
  • জামিন পেলেন সাংবাদিক রোজিনা 

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net