Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
সস্ত্রীক করোনায় আক্রান্ত 'মানবতার ফেরিওয়ালা' মাকসুদুল আলম খন্দকার খোরশেদ

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
31 May, 2020, 11:50 am
Last modified: 31 May, 2020, 12:32 pm

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • এ বছর ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

সস্ত্রীক করোনায় আক্রান্ত 'মানবতার ফেরিওয়ালা' মাকসুদুল আলম খন্দকার খোরশেদ

এ পর্যন্ত খোরশেদ ও তার টিম ৬১ টি লাশ কবরস্থ ও সৎকার করেন। করোনার সময়ে এই কাউন্সিলরের কার্যক্রমের প্রশংসা দেশ ছাড়িয়ে বিশ্ব মিডিয়ায়ও উঠে আসে। তিনি ও তার স্ত্রী আক্রান্ত হলেও তার সব কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান। 
নারায়ণগঞ্জ প্রতিনিধি
31 May, 2020, 11:50 am
Last modified: 31 May, 2020, 12:32 pm

করোনার হটস্পট নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত মৃতদেহ সৎকার করে দেশে-বিদেশে বহুল আলোচিত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩  নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, উপাধি পান 'মানবতার ফেরিওয়ালা'।  কিন্তু এবার নিজেই মহামারি করোনায় আক্রান্ত হলেন তিনি। এর আগে গত ২২ মে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। তারা দুজনেই এখন আইসোলেশনে আছেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলর খোরশেদ নিজেই। গতকাল শনিবার বিকাল ৫টা ৩৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

লাইভে এসে খোরশেদ বলেন, আলহামদুলিল্লাহ আমি করোনায় আক্রান্ত। আপনার সবাই দোয়া করবেন। আমি শারীরিকভাবে ঠিক আছি।

নগরবাসীকে তিনি জানান, তিনি  করোনায় আক্রান্ত হলেও লাশ দাফন ও সৎকার টেলিমেডিসিন সেবাসহ যে সকল মানবিক সহায়তা চালিয়ে গেছেন তা তার টিম অব্যাহত রাখবেন।

প্রসঙ্গত, এ পর্যন্ত খোরশেদ ও তার টিম ৬১ টি লাশ কবরস্থ ও সৎকার করেন। করোনার সময়ে এই কাউন্সিলরের কার্যক্রমের প্রশংসা দেশ ছাড়িয়ে বিশ্ব মিডিয়ায়ও উঠে আসে। তিনি ও তার স্ত্রী আক্রান্ত হলেও তার সব কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান। 

করোনার হটস্পট নারায়ণগঞ্জে করোনার উপসর্গ নিয়ে বা করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে পরিবারের লোকজন যখন সৎকার করতে ভয়ে এগিয়ে আসেনি, ঠিক সেই সময় এগিয়ে আসেন মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। গত ৯ এপ্রিল থেকে ৩০শে মে পর্যন্ত মোট ৬১ জন করেনায় আক্রান্ত বা করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মৃতদেহ সৎকার করেন কাউন্সিলর খোরশেদ ও তার দলের সদস্যরা।

এর আগে গত ৯ মার্চ থেকে করেনায় ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের শুরু হওয়ার পর থেকেই বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে ফর্মুলা সংগ্রহ করে হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে মানুষের বাড়ি বাড়ি সহ বিভিন্ন স্থানে বিতরণ করেন।

এছাড়া ক্লোরিনযুক্ত পানি বিভিন্ন বাড়িঘর রাস্তাঘাট ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে নারায়ণগঞ্জে ব্যাপক আলোচনা তৈরি করেন।

পরবর্তীতে তার দেখাদেখি সিটি কর্পোরেশন অন্য কাউন্সিলরসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে তার কাছ থেকে ফর্মুলা নিয়ে হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে বিতরণ করেন।

এছাড়া করেনা চলাকালীন সময়ে খাদ্যসামগ্রী বিতরণ থেকে শুরু করে টেলিমেডিসিন সেবা প্রদানের জন্য একটি ইউনিট গঠন করেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তার এই কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করেন তার স্ত্রী আফরোজা খন্দকার ও তার দলের সদস্যরা।

আফরোজা খন্দকার করোনা পজিটিভ আক্রান্ত হওয়ার পরে দিনদিন তার অবস্থার অবনতি হতে শুরু করে।  পরে গত ২৮ মে নিজেই নমুনা পরীক্ষা করার জন্য হাসপাতালে নমুনা দিয়ে আসেন তিনি।

গতকাল শনিবার নমুনার পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে।  

কাউন্সিলর খোরশেদ টেলিফোনে জানান তিনি করনা আক্রান্ত হলেও শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তার স্ত্রীর অবস্থা বেশি ভাল নয়। ১০২ ডিগ্রি জ্বর নিয়ে শরীরে নানা উপসর্গ দেখা দিয়েছে। তিনি নারায়ণগঞ্জবাসীসহ সবার কাছে তার স্ত্রী ও নিজের জন্য দোয়া চেয়েছেন।

Related Topics

টপ নিউজ

মানবতার ফেরিওয়ালা / মাকসুদুল আলম খন্দকার খোরশেদ / নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩  নম্বর ওয়ার্ড কাউন্সিলর / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • এ বছর ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net