Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
সরকার স্বীকৃত বোর্ডের অধীনে পরীক্ষা বর্জনের ডাক কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 March, 2021, 12:20 pm
Last modified: 29 March, 2021, 12:26 pm

Related News

  • চট্টগ্রামে আধা কিলোমিটার ধাওয়া করে যুবককে গুলি
  • হাটহাজারীতে সড়ক থেকে নৌবাহিনীর সদস্যের মৃতদেহ উদ্ধার
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিজেদের ‘জমিদারী’ দাবি করা জামায়াত নেতাকে অব্যাহতি
  • চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নি সমর্থকদের সংঘর্ষে আহত শতাধিক, ১৪৪ ধারা জারি
  • সৈয়দ ইবরাহিমকে তাঁর নির্বাচনী এলাকা হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি

সরকার স্বীকৃত বোর্ডের অধীনে পরীক্ষা বর্জনের ডাক কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের

মাদ্রাসা শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে ৭টি দাবি জানিয়েছে। এসব দাবির অন্যতম হলো সরকার স্বীকৃত বোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে পরীক্ষায় অংশ না নেওয়া।
টিবিএস রিপোর্ট
29 March, 2021, 12:20 pm
Last modified: 29 March, 2021, 12:26 pm
রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা সরকার স্বীকৃত বোর্ড "হাইয়াতুল উলইয়া"র অধীনে সব ধরনের পরীক্ষা বর্জনের ডাক দেয়। ছবি-টিবিএস

দেশের বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্ররা এবার সরকার স্বীকৃত বোর্ড "হাইয়াতুল উলইয়া"র  অধীনে সব ধরনের পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে। আজ সোমবার হাটহাজারী মাদ্রাসায় এ লক্ষে গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে।

এ নিয়ে রবিবার মাগরিবের নামাজের পর বিক্ষোভ হয়েছে হাটহাজারী মাদ্রাসায়, পরে জরুরী বৈঠক করেছেন শিক্ষকরা।

জানা গেছে, হাটহাজারীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের কওমি মাদ্রাসাসমূহের সরকার স্বীকৃত বোর্ড 'আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ' এর সভাপতি ও মহাসচিব কর্তৃক শোক প্রকাশ না করায় মাদ্রাসার শিক্ষার্থীরা বোর্ডের অধীনে সব ধরনের পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে।

রবিবার সন্ধ্যায় কওমি শিক্ষা বোর্ড 'আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ' এর অফিসিয়াল ফেসবুক পেজে আগামী ৩১ মার্চ থেকে দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরু হওয়ার কথা জানানো হয়। এরপর থেকে বিভিন্ন কওমি মাদ্রাসা থেকে এই পরীক্ষা বর্জনের ঘোষণা আসতে থাকে।

পটিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে ৭টি দাবি জানিয়েছে। এসব দাবির অন্যতম হলো সরকার স্বীকৃত বোর্ড 'আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ' এর অধীনে পরীক্ষায় অংশ না নেওয়া।

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার দাওরায়ে হাদিস বিভাগের শিক্ষার্থী মো. আনোয়ার হোসেন বলেন, "ইসলামবিদ্বেষী যে সরকার আমাদের ভাইদের হত্যা করেছে তাদের অধীনে আমরা কোন পরীক্ষায় অংশ নেবো না। এ সরকারের অধীনে কোনো ডিগ্রি আমরা নেব না। আমরা সরকার স্বীকৃত বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা বর্জনের ডাক দিয়েছি। ইতিমধ্যে আমাদের সাথে সাড়া দিয়ে দেশের বিভিন্ন মাদ্রাসার ছাত্ররাও পরীক্ষা বর্জন করেছে।'

তিনি বলেন, "এজন্য আজ সোমবার আমরা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক না আর যারা ইচ্ছুক দুই পক্ষকেই স্বাক্ষরসহ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে দরখাস্ত দিতে বলা হয়েছে। হাটহাজারী মাদ্রাসায় এ লক্ষে গণস্বাক্ষর কর্মসূচির চলছে।"

হেফাজত ইসলামের সহ সাংগঠনিক সম্পাদক ও আল হুদা মহিলা মাদ্রাসার শিক্ষক মীর ইদ্রিস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গতকাল হরতাল শেষ হওয়ার পরপরই হাইয়াতুল উলইয়া থেকে দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা হয়। এ সময় বিক্ষুব্ধ মাদ্রাসা শিক্ষার্থীরা এ পরীক্ষা বর্জনের ডাক দেয়। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।"

হাটহাজারী মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মাওলানা ইয়াহহিয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "শিক্ষার্থীদের কেউ কেউ এ দাবি তুলেছে। তারা দুই ভাগে বিভক্ত।"

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ধর্মভিত্তিক দলগুলোর নেতা-কর্মী ও মুসল্লিদের একাংশের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে দুপুরে বিক্ষোভে নামেন হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা।

একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রসহ চারজন নিহত হন। পরে সারাদেশে ছড়িয়ে পরা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও ১৩ জনের মৃত্যু হয়।

Related Topics

টপ নিউজ

হাটহাজারী / কওমি মাদ্রাসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • চট্টগ্রামে আধা কিলোমিটার ধাওয়া করে যুবককে গুলি
  • হাটহাজারীতে সড়ক থেকে নৌবাহিনীর সদস্যের মৃতদেহ উদ্ধার
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিজেদের ‘জমিদারী’ দাবি করা জামায়াত নেতাকে অব্যাহতি
  • চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নি সমর্থকদের সংঘর্ষে আহত শতাধিক, ১৪৪ ধারা জারি
  • সৈয়দ ইবরাহিমকে তাঁর নির্বাচনী এলাকা হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net