Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
সংসদে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে দাবি উপস্থাপন আওয়ামী লীগের এমপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 June, 2021, 06:15 pm
Last modified: 16 June, 2021, 11:42 pm

Related News

  • সংসদের প্রথম বাজেট অধিবেশনে গুরুত্ব পেয়েছে রাজনৈতিক উত্তেজনা ও সাংবিধানিক বিতর্ক
  • সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
  • ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হচ্ছে ২ কোটি ৭৫ লাখ কৃষককে, লক্ষ্য স্মার্ট কৃষি: সংসদে প্রধানমন্ত্রী
  • ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার

সংসদে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে দাবি উপস্থাপন আওয়ামী লীগের এমপির

সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের রোষানলে পড়তে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
টিবিএস রিপোর্ট
16 June, 2021, 06:15 pm
Last modified: 16 June, 2021, 11:42 pm
ছবি: সংগৃহীত

'আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না, বাঁধ চাই' লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিলেন সরকারদলীয় সংসদ সদস্য এস এম শাহজাদা।

বুধবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত এই সদস্য।  তিনি পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধি।

সংসদ অধিবেশনে উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন এস এম শাহজাদা।

তিনি বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর তিনি ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গিয়েছিলেন। সেখানে তাকে জনগণের রোষানলে পড়তে হয়েছে।

উপকূলের অনেক সংসদ সদস্যকে এই পরিস্থিতিতে পড়তে হয় বলেও মন্তব্য করেন তিনি।

এলাকাবাসী ত্রাণ চান না, তাঁরা স্থায়ী বেড়িবাঁধ চান বলে তিনি উল্লেখ করেন।

বক্তৃতা দেওয়ার সময় তিনি গলায় ঝোলানো প্ল্যাকার্ডটিও দেখান।

যোগাযোগ করা হলে সাংসদ শাহজাদা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমার নির্বাচনী এলাকার তিনপাশে তিনটা নদী। এগুলো হল- বুড়াগৌরাঙ্গ নদী, আগুন মুখো নদী এবং তেতুলিয়া নদী। নদীভাঙ্গন থেকে আমার নির্বাচনী এই এলাকাকে রক্ষা করতে বাঁধ নির্মাণের জন্য আমি বারবার ডিও লেটার পাঠিয়েছি।"

"সরকার আমার এলাকায় প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছে। কিন্তু বেড়িবাঁধ স্থায়ীভাবে স্থাপন করা না হলে সমস্ত উন্নয়ন নদীর পানির সঙ্গে ভেসে যাবে।"
 
তিনি বলেন, জনগণের প্রতিনিধি হয়ে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা আমার প্রধান কর্তব্য।

"আমার আর কোনও উপায় না থাকায় বেড়িবাঁধের দাবিতে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে দাঁড়াতে হয়েছে। আমার এই এলাকা রক্ষার জন্য নদীর তীরে ৫০ কিলোমিটার বেড়িবাঁধের দরকার।" 

এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের আগে গত ২৫ মে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পটুয়াখালী প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়াসহ ১১টি গ্রাম এবং চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রাম প্লাবিত হয়ে অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে যায়।

সে সময় পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী জানান, কলাপাড়ার লালুয়া, নিজামপুর, চম্পাপুর, রাঙ্গাবালীর চর মোন্তাজ, চর আন্ডা, চালিতাবুনিয়ার চরলতা, গলাচিপার আউলিয়াপুরসহ বেশ কিছু এলাকায় বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে পানি গ্রামে ঢুকে পড়ে। 

বাঁধগুলোকে কোনোভাবে রক্ষা করতে এলাকার মানুষের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাওয়ার তথ্যও সেসময় গণমাধ্যমের শিরোনাম হয়।

Related Topics

টপ নিউজ

সংসদ অধিবেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • সংসদের প্রথম বাজেট অধিবেশনে গুরুত্ব পেয়েছে রাজনৈতিক উত্তেজনা ও সাংবিধানিক বিতর্ক
  • সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
  • ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হচ্ছে ২ কোটি ৭৫ লাখ কৃষককে, লক্ষ্য স্মার্ট কৃষি: সংসদে প্রধানমন্ত্রী
  • ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net