Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
কোভিড ১৯: সংক্রমণ বৃদ্ধির সাথে বাড়ছে আইসিইউ’র চাহিদা

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
14 March, 2021, 09:25 am
Last modified: 14 March, 2021, 09:34 am

Related News

  • ভারতের কেরালায় করোনা বাড়ছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্য সরকারের
  • ঢাকার বিমানবন্দরে চীনের চার নাগরিকের করোনা শনাক্ত, নমুনা পাঠানো হয়েছে আইইডিসিআরে
  • জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত করোনা সংক্রমণ বাড়বে
  • ইউরোপে কি করোনার চতুর্থ ঢেউ আঘাত হানছে? পূর্ণ লকডাউনে অস্ট্রিয়া
  • করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও বৈশ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের  

কোভিড ১৯: সংক্রমণ বৃদ্ধির সাথে বাড়ছে আইসিইউ’র চাহিদা

ছয় দিন ধরে সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কোনও আইসিইউতে বেড খালি নেই।
তাওছিয়া তাজমিম
14 March, 2021, 09:25 am
Last modified: 14 March, 2021, 09:34 am
ছবি-মুমিত এম/টিবিএস

আবার বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। সংক্রমণ বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোতে। এরইমধ্যে কোভিড-১৯ ডেডিকেটেড দুটি হাসপাতালের আইসিইউতে কোন বেড খালি নেই। চিকিৎসকেরা বলছেন, গত দুই মাসের তুলনায় আইসিইউ এর জন্য অপেক্ষমান রোগীর সংখ্যা অনেক বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ছয় দিন ধরে সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কোনও আইসিইউতে বেড খালি নেই। এই হাসপাতাল দুটিতে আইসিইউ বেড রয়েছে যথাক্রমে ১০টি ও ১৪টি। অপরদিকে, বেসরকারি এভারকেয়ার হাসপাতালের ১২টি আইসিইউ বেডের সবগুলোতেই রোগী ভর্তি রয়েছে। 

মুগদা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) অ্যানেস্থেসিওলজিস্ট ডা. অনিরূদ্ধ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'হাসপাতালে কোভিড রোগী অনেক বেড়েছে। ১৫ দিন আগেও আইসিইউতে একটা বা দুইটা বেড খালি থাকতো। কিন্তু এখন আইসিইউ বেডের অপেক্ষায় থাকা রোগীর সংখ্যা অনেক বেড়েছে'।

ড.  অনিরূদ্ধ বলেন, 'এখন রোগীর অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। ভ্যাকসিনেশন শুরু হওয়ায় মানুষ এখন মাস্ক পরছেনা, স্বাস্থ্যবিধি মানছেনা তাই রোগী বাড়ছে। ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েই মানুষ আর স্বাস্থ্যবিধি মানছেনা, তাই ভ্যাকসিন নেয়ার পরও আইসিইউতে রোগী মারা যাচ্ছে'। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, রাজধানীর সরকারি-বেসরকারি বিভিন্ন  হাসপাতালে করোনা রোগীদের জন্য নির্ধারিত আইসিইউ বেড খালি আছে মাত্র ১১৯টি। অথচ দুই সপ্তাহ আগেও (১ মার্চ) ঢাকার হাসপাতালগুলোতে আইসিইউ বেড খালি ছিলো ১৯০টি। 

প্রায় দুই মাস ধরে সংক্রমণের হার ৫% এর নিচে ছিল। তবে গত সপ্তাহ থেকে নতুন রোগী  শনাক্তকরণ এবং সংক্রমণের হার বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুসারে, সংক্রমণের হার টানা তিন সপ্তাহ ৫% এর নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে,  বিবেচনা করা হয়।

বর্তমানে সংক্রমণ হার ৬% এর কাছাকাছি। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যাও দু্ই মাস পর ১০০০ ছাড়িয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগের এক চিকিৎসক বলেন, 'কোভিড পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আমরা মাস দুয়েক একটু শ্বাস ফেলার সুযোগ পেয়েছিলাম। কখনো একটা বেডও খালি রাখতে না পারলেও রোগীদের ওয়ার্ডে শিফট করা যাচ্ছিল। মৃত্যুহার অনেক কম ছিল। এক সপ্তাহের মাঝে পরিস্থিতি পাল্টে গেছে। আক্ষরিকভাবে রোগীদের বাঁচিয়ে রাখতে আমরা এখন যুদ্ধ করছি এবং হেরে যাচ্ছি'।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম টিবিএসকে বলেন, 'ফেব্রুয়ারি মাসের তুলনায় ঢাকা মেডিকেল কলেজে প্রায় ৫০% রোগী বেশি বেড়েছে। আইসিইউ বেডের জন্য রোগীর কিউ অনেক বেড়েছে'। 

গত বছরের জুন থেকে আগস্ট মাস পর্যন্ত দেশে করোনাভাইরাসের পিকটাইম ছিলো। সে সময় দেশে আইসিইউ বেডের জন্য হাহাকার তৈরি হয়েছিলো। আইসিইউ বেডের অভাবে অনেক রোগী মারা গেছেন। গরমে সংক্রমণ মোকাবেলায় আবারও আইসিইউ বেড বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের।  

প্রথিতযশা ভাইরোলজিস্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গরমে রোগী বাড়ছে। সামনে আরো রোগী বাড়বে। এখন সংক্রমণ নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি হাসপাতালে আরো আইসিইউ বেড, অক্সিজেন, হাই ফ্লো ন্যাজাল ক্যালুনার ব্যবস্থা করতে হবে'। 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিয়া বলেন, 'হাসপাতালগুলোতে রোগী বাড়ছে। আইসিইউর চাহিদা বাড়ছে। তবে এখনো আমাদের বেড অকুপেন্সি রেটের তুলনায় রোগী কম আছে। প্রয়োজন অনুযায়ী হাসপাতালগুলোতে আইসিইউ বেড স্থাপনের প্রক্রিয়া চলমান আছে। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে আইসিইউ বেড খালি আছে তবে ঢাকায় কিছুটা সংকট রয়েছে। মানুষকে স্বাস্থ্যবিধি মানতে জোর দিতে হবে। সংক্রমণ আরো বাড়লে আইসিইউ বেড বাড়ানোর ব্যবস্থা করা হবে'।  

Related Topics

টপ নিউজ

করোনা সংক্রমণ / আবারও করোনা সংক্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • ভারতের কেরালায় করোনা বাড়ছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্য সরকারের
  • ঢাকার বিমানবন্দরে চীনের চার নাগরিকের করোনা শনাক্ত, নমুনা পাঠানো হয়েছে আইইডিসিআরে
  • জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত করোনা সংক্রমণ বাড়বে
  • ইউরোপে কি করোনার চতুর্থ ঢেউ আঘাত হানছে? পূর্ণ লকডাউনে অস্ট্রিয়া
  • করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও বৈশ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের  

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net