Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে দেশের দুই-তৃতীয়াংশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 June, 2021, 11:10 am
Last modified: 24 June, 2021, 12:14 pm

Related News

  • ভারতের কেরালায় করোনা বাড়ছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্য সরকারের
  • ঢাকার বিমানবন্দরে চীনের চার নাগরিকের করোনা শনাক্ত, নমুনা পাঠানো হয়েছে আইইডিসিআরে
  • টোকিও অলিম্পিকের সুরক্ষা নীতি বিপিএলে 
  • স্বাস্থ্যবিধি না মানলে লকডাউনের চিন্তা: জাহিদ মালেক
  • সিরিজ শেষ না করেই ফিরে যাচ্ছেন পাকিস্তানের বোলিং পরামর্শক

সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে দেশের দুই-তৃতীয়াংশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

এর বাইরে আরও ১৫টি জেলা আছে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে।
টিবিএস রিপোর্ট
24 June, 2021, 11:10 am
Last modified: 24 June, 2021, 12:14 pm

বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৪০টিই করোনাভাইরাস সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়েছে।

এর বাইরে আরও ১৫টি জেলা আছে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে এবং মধ্যম ঝুঁকিতে রয়েছে ৬টি জেলা।

দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

১৪ থেকে ২০ জুন-এই এক সপ্তাহের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তকরণের হার বিবেচনার আলোকে দেশে করোনার তিন মাত্রার ঝুঁকি (অতি উচ্চ, উচ্চ ও মধ্যম) চিহ্নিত করেছে সংস্থাটি।

নতুন রোগী শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা উভয় বিবেচনায় দেশের করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক সপ্তাহের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনা করে এই ঝুঁকি চিহ্নিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের আশঙ্কা, স্বাস্থ্য বিধি এবং সরকারের দেয়া বিধিনিষেধ না মানলে চলমান করোনা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে চলে যেতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, খুলনা বিভাগের ১০টি জেলাই  সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে আছে।

রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয়টি অতি উচ্চ ঝুঁকিতে এবং দুটি আছে উচ্চ ঝুঁকিতে।

ঢাকা বিভাগের সাতটি জেলা রয়েছে অতি উচ্চ ঝুঁকিতে। রাজধানী ঢাকাসহ দুটি জেলা আছে উচ্চ ঝুঁকিতে আর চারটি জেলা রয়েছে মধ্যম ঝুঁকিতে।

রংপুর বিভাগের পাঁচটি অতি উচ্চ এবং তিনটি জেলা উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

অন্যদিকে,  চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রামসহ ছয়টি জেলা অতি উচ্চ, তিনটি জেলা উচ্চ এবং একটি জেলা মধ্যম ঝুঁকিপূর্ণ।

বরিশাল বিভাগে তিনটি জেলা অতি উচ্চ ঝুঁকিতে এবং তিনটি জেলা মধ্যম ঝুঁকিপূর্ণ।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে যা গত ৫৫ দিনের মধ্যে সর্বোচ্চ। গত এক বছরেরও বেশি সময়জুড়ে প্রাণঘাতি এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ইতোমধ্যে মৃত্যুর সংখ্যা সাড়ে ১৩ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত দেশে ১৩ হাজার ৭৮৭ জনের মৃত্যু হয়েছে কোভিডজনিত কারণে।
 

Related Topics

টপ নিউজ

করোনা সংক্রমণ / করোনা পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • ভারতের কেরালায় করোনা বাড়ছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাজ্য সরকারের
  • ঢাকার বিমানবন্দরে চীনের চার নাগরিকের করোনা শনাক্ত, নমুনা পাঠানো হয়েছে আইইডিসিআরে
  • টোকিও অলিম্পিকের সুরক্ষা নীতি বিপিএলে 
  • স্বাস্থ্যবিধি না মানলে লকডাউনের চিন্তা: জাহিদ মালেক
  • সিরিজ শেষ না করেই ফিরে যাচ্ছেন পাকিস্তানের বোলিং পরামর্শক

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net