Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
শ্রুতিমধুর নয় এমন বিদ্যালয়ের নাম পাঠানো হচ্ছে অধিদপ্তরে

বাংলাদেশ

যশোর প্রতিনিধি
13 August, 2020, 03:15 pm
Last modified: 13 August, 2020, 03:18 pm

Related News

  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
  • যশোরে কোরবানির হাটে মরুভূমির উট, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

শ্রুতিমধুর নয় এমন বিদ্যালয়ের নাম পাঠানো হচ্ছে অধিদপ্তরে

দেশের যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম শ্রুতিমধুর নয়, সেসব বিদ্যালয়ের নাম নতুন করে রাখা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
যশোর প্রতিনিধি
13 August, 2020, 03:15 pm
Last modified: 13 August, 2020, 03:18 pm

শ্রুতিমধুর নয়- এমন ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের তালিকা প্রস্তুত করেছে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃপক্ষ। নাম পরিবর্তনের জন্য এসব বিদ্যালয়ের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে। সেখান থেকে বিদ্যালয়ের নাম শ্রুতিমধুর রাখা হবে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম।

এ সপ্তাহের শেষের দিকে তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে বলে জানান তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, দেশের যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম শ্রুতিমধুর নয়, সেসব বিদ্যালয়ের নাম নতুন করে রাখা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সে নাম হবে শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে মিল রেখে শ্রুতিমধুর। এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) খালিদ আহমেদ স্বাক্ষরিত চিঠি এসেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে। সেই চিঠিতে শ্রুতিমধুর নয় এমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

১০ আগস্ট জেলা শিক্ষা অফিস থেকে আট উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারদের সঙ্গে জুম সভা করে তালিকা প্রস্তুত করা হয়েছে। 

শ্রুতিমধুর নাম নয় এমন ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলো: সদরে শ্রীপদ্দি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়, জোত রহিম রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়, টিকেজি সম্মিলনী রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়, নোঙরপুর রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়, মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজসিংহা তরফদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশবপুরের গড়ভাঙ্গা মাঝপাড়া রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়, নেপাকাটি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়, পাত্রপাড়া রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়, অভয়নগরের আদিলপুর বিভাগদি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়, কলারাবাদ সদ্য জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়, মণিরামপুরের চেৎলা ডুমুরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হানুয়ার কোমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিবিজি এইচ রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়, চৌগাছার মাংগীর পাড়া রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়, কাধবিলা ঝাউতলা রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়, আড়ারদহ নিমতলা রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়, কুষ্টিয়া ফতেহপুর রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়, মশ্মমপুর রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় এবং তজবীজপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম জানান, শ্রুতিমধুর নয় এমন বিদ্যালয়ের নাম পরিবর্তন করার কাজটা সরকারের একটি মহৎ উদ্যোগ। কারণ, শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে মিল না রেখে যেসব প্রাথমিক বিদ্যালয়ের নাম রয়েছে, সেগুলো পড়তে বিব্রতকর লাগে।

Related Topics

টপ নিউজ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর / ক্যাম্পাস / যশোর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
  • যশোরে কোরবানির হাটে মরুভূমির উট, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net