Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
শুল্ক আদায়ে ই-পেমেন্টে আগ্রহী নয় আমদানিকারকরা

বাংলাদেশ

শাহাদাৎ হোসেন চৌধুরী, চট্টগ্রাম
16 February, 2020, 04:00 pm
Last modified: 16 February, 2020, 07:41 pm

Related News

  • সাবেক এমপিদের বিলাসবহুল গাড়ি বিক্রি নিয়ে এনবিআরের নতুন পরিকল্পনা
  • চট্টগ্রাম বন্দরে রেকর্ড ৩২.৯৬ লাখ কনটেইনার হ্যান্ডেল, আয় ৭৫,৪৩২ কোটি টাকা
  • চট্টগ্রাম কাস্টমসে কর্মবিরতি, আমদানি-রপ্তানি ব্যাহত
  • ৭২ গাড়ি নিলামে তুলবে চট্টগ্রাম কাস্টম; ৩০টি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের
  • ১৬ কোটি টাকার মার্সিডিজের নিলামে দাম উঠলো ৪ কোটি, ল্যান্ড ক্রুজারের ২ কোটি ১৩ লাখ

শুল্ক আদায়ে ই-পেমেন্টে আগ্রহী নয় আমদানিকারকরা

চট্টগ্রাম কাস্টম হাউজের আওতায় গত দুই বছরে ১৬৩টি প্রতিষ্ঠান ই-পেমেন্ট প্রক্রিয়ায় শুল্ক পরিশোধ করলেও এখনো পূর্বের নিয়মে শুল্ক পরিশোধ করছে বেশিরভাগ প্রতিষ্ঠান। 
শাহাদাৎ হোসেন চৌধুরী, চট্টগ্রাম
16 February, 2020, 04:00 pm
Last modified: 16 February, 2020, 07:41 pm
চট্টগ্রাম কাস্টম হাউস। ছবি: সংগৃহীত

শুল্ক আদায় কার্যক্রম সহজীকরণ করতে জাতীয় রাজস্ব বোর্ড ‘কাস্টমস ডিউটি ই-পেমেন্ট’ (ইলেকট্রনিক পেমেন্ট) পদ্ধতি চালু করলেও চট্টগ্রাম কাস্টম হাউজে পুরোপুরি চালু হয়নি এই প্রক্রিয়া। কাস্টম হাউজ বলছে, এই প্রক্রিয়ায় শুল্ক পরিশোধে আমদানিকারক এবং তাদের মনোনীত সিএন্ডএফ এজেন্টরা আগ্রহী নন। 

অন্যদিকে আমদানিকারক এবং সিএন্ডএফ এজেন্টরা বলছেন, ই-পেমেন্ট নিয়ে চট্টগ্রাম কাস্টম হাউজের পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা নেই। অনেকেই এই প্রক্রিয়া সম্পর্কে অবগতও নয়। এছাড়া ডিউটি পেমেন্টের ক্ষেত্রে সিএন্ডএফ এজেন্টরা মিথ্যা তথ্য দিয়ে আমদানিকারকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে। ই-পেমেন্টের মাধ্যমে শুল্ক পরিশোধ করলে তাদের অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ অনেকাংশে কমে যাবে।

এই পদ্ধতিতে আমদানি ও রপ্তানিকারক শুল্ক পরিশোধের ক্ষেত্রে ইউজার আইডি ব্যবহার করে আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেলেটমেন্ট) গেইটওয়ের মাধ্যমে ঘরে বসেই শুল্ক পরিশোধ করতে পারবে। চট্টগ্রাম কাস্টম হাউজের আওতায় গত দুই বছরে ১৬৩টি প্রতিষ্ঠান ই-পেমেন্ট প্রক্রিয়ায় শুল্ক পরিশোধ করলেও বেশিরভাগ প্রতিষ্ঠান এখনো পূর্বের নিয়মে শুল্ক পরিশোধ করছে। 

চট্টগ্রাম কাস্টম হাউজ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২২ আগস্ট ই-পেমেন্ট সিস্টেম চালু করে এনবিআর। আর চট্টগ্রাম কাস্টম হাউজ এই সেবার আওতায় আসে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে।  ই-পেমেন্ট সিস্টেম চালু হওয়ার পর এখন পর্যন্ত ১৬৩টি প্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় শুল্ক পরিশোধ করেছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনিলিভার, ইনসেপটা, এসিআই, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এশিয়ান পেইন্ট, হোলসিম সিমেন্ট, নেসলে, বাটা, বাংলাদেশ এডিবল অয়েল, রবি, বাংলালিংক, ওয়ালটন ও স্কয়ার গ্রুপ অন্যতম। 

চট্টগ্রাম কাস্টম হাউজের সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আহসান হাবিব সুমন বলেন, গত ২০১৮-১৯ অর্থবছরে ই-পেমেন্ট প্রক্রিয়ায় এক হাজার ৩৩০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। ওই অর্থবছরে মোট রাজস্ব আদায় হয় ৪৩ হাজার ৫৭৭ কোটি টাকা। রাজস্ব আদায়ের প্রায় তিন শতাংশ আসে ই-পেমেন্টের মাধ্যমে। 

আহসান হাবিব সুমন আরও বলেন, ই-পেমেন্ট সিস্টেমে আমদানিকারক দেশের যে কোনো ব্যাংক থেকে শুল্ক পরিশোধ করতে পারবেন। তফসিলি ব্যাংকের যে শাখা থেকে শুল্ক পরিশোধ করা হবে সেই ব্যাংকের সঙ্গে সোনালী ব্যাংক চট্টগ্রাম কাস্টম হাউজ শাখার মধ্যে গেইটওয়ে হিসেবে কাজ করবে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস সিস্টেম। ই-পেমেন্টের একমাত্র গেইটওয়ে সোনালী ব্যাংক। অ্যাসাইকুডা সফটওয়্যারের মাধ্যমে (শুল্ক সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের সফটওয়্যার) আমদানিকারকের ইউজার আইডি ব্যবহার করে এই প্রক্রিয়ায় শুল্ক পরিশোধ করতে সময় লাগবে দুই মিনিট।  

তিনি আরও বলেন, ই-পেমেন্ট করতে ছয় ধরনের তথ্য প্রয়োজন হয়। বিল অব এন্ট্রি নম্বর, অর্থবছর, কাস্টম হাউজের অফিস কোড, পরিশোধকৃত শুল্কের পরিমাণ, এজেন্ট আইডেন্টিফিকেশন নম্বার (এআইএন) এবং ফোন নম্বর। 

যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শুল্ক পরিশোধ করা হলে আমদানিকারকের ফোন নম্বরে শুল্ক পরিশোধ সংক্রান্ত কনফার্মেশন এসএমএস পৌছে যাবে। আর স্বয়ংক্রিয় ভাবে অ্যাসাইকুডা সফটওয়্যার নেটওয়ার্কে শুল্ক পরিশোধ সংক্রান্ত তথ্য আপডেট হবে। 

চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আখতার হোসেন বলেন, আমদানিকারকরা ই পেমেন্ট পদ্ধতিতে শুল্ক পরিশোধে তেমন আগ্রহী নয়। তাই কাস্টম হাউজে শতভাগ ই-পেমেন্ট সিস্টেমের আওতায় আসছেনা।  

আমদানিকারক হাসান এন্ড ব্রাদার্স এর স্বত্তাধিকারী সরওয়ার আলম খান বলেন, ই-পেমেন্ট সিস্টেমে আমদানিকারকদের উদ্বুদ্ধ করতে চট্টগ্রাম কাস্টম হাউজের তেমন তৎপরতা লক্ষ্য করা যায় না। সোনালী ব্যাংকের কাস্টম হাউজ শাখায় শুল্ক পরিশোধ করতে গিয়ে সময় ক্ষেপণ হয়। শুল্ক পরিশোধে সিরিয়াল আগে পেতে প্রতিনিয়ত অপ্রীতিকর ঘটনা ঘটে। ই-পেমেন্ট পুরোপুরি চালু হলে ঘুষ লেনদেনের পরিমাণও কমে আসবে। 

চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার ফখরুল আলম বলেন, শুল্ক পরিশোধে ই-পেমেন্ট প্রক্রিয়ায় উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্টদের অবহিত করা হচ্ছে। এখন পর্যন্ত ১৬৩টি প্রতিষ্ঠান এই সেবার আওতায় এসেছে। আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের ই-পেমেন্টে উদ্বুদ্ধ করা হচ্ছে। তবে সে তুলনায় তাদের তেমন আগ্রহ দেখা যায় না।

বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বলেন, কাস্টম ডিউটি ই পেমেন্ট নিয়ে এখনো আমদানিকারকরা অবগত নয়। অনলাইনে ডিউটি পেমেন্টের পর পরবর্তী সময়ে কোনো ঝামেলা তৈরি হয় কিনা এ নিয়ে আস্থার সংকট আছে। তাছাড়া ই পেমেন্টে অভ্যস্ত নয় তারা। তবে কাস্টমস কর্তৃপক্ষ যদি এই বিষয়ে প্রচার-প্রচারণা চালায় তাহলে কাস্টম ডিউটি ই-পেমেন্টে আমদানিকারকরা আগ্রহী হতে পারে। 

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাহবুবুল আলম বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে ৯৫% রপ্তানি এবং ৮৫% আমদানি হয়ে থাকে। তবে কতটি প্রতিষ্ঠান আমদানি রপ্তানির সঙ্গে জড়িত তার কোনো পরিসংখ্যান চেম্বারের কাছে নেই বলে জানান তিনি। 
 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম কাস্টম হাউজ / ই-পেমেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • সাবেক এমপিদের বিলাসবহুল গাড়ি বিক্রি নিয়ে এনবিআরের নতুন পরিকল্পনা
  • চট্টগ্রাম বন্দরে রেকর্ড ৩২.৯৬ লাখ কনটেইনার হ্যান্ডেল, আয় ৭৫,৪৩২ কোটি টাকা
  • চট্টগ্রাম কাস্টমসে কর্মবিরতি, আমদানি-রপ্তানি ব্যাহত
  • ৭২ গাড়ি নিলামে তুলবে চট্টগ্রাম কাস্টম; ৩০টি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের
  • ১৬ কোটি টাকার মার্সিডিজের নিলামে দাম উঠলো ৪ কোটি, ল্যান্ড ক্রুজারের ২ কোটি ১৩ লাখ

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net