Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
লকডাউন মানছে না গতবছরের চেয়েও বেশি মানুষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 April, 2021, 06:15 pm
Last modified: 06 April, 2021, 06:12 pm

Related News

  • লকডাউন না মানায় ঢাকা উত্তর সিটিতে ৩৫ মামলা
  • কঠোর লকডাউনের পঞ্চম দিনে ঢাকায় ফিরেছে যানজট
  • লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে ৩২০ গ্রেপ্তার 
  • লকডাউন অমান্য করায় প্রথম দিনে ৫ ঘণ্টায় ২৪৯ জনকে আটক
  • নোয়াখালীতে বিশেষ লকডাউন বেড়েছে আরও ৭ দিন 

লকডাউন মানছে না গতবছরের চেয়েও বেশি মানুষ

লকডাউনের নিষেধাজ্ঞা ভেঙেই গতবছরের তুলনায় অনেক বেশি মানুষকে ঢাকার রাস্তায় যাতায়াত করতে দেখা যাচ্ছে। এমনকি স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই মাস্ক ছাড়াই ঘোরাফেরা করতে দেখা যায় অনেককে।
টিবিএস রিপোর্ট
06 April, 2021, 06:15 pm
Last modified: 06 April, 2021, 06:12 pm
লকডাউনের মধ্যেও বাস ছাড়া অন্যান্য যানবাহনের চলাচল অনেকটা স্বাভাবিক ছিলো রাজধানীর রাস্তায়। ছবিটি মঙ্গলবার দুপুরে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তোলা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে ৭ দিনের জন্য লকডাউন দেওয়া হলেও তা মানছেন না অনেকেই। লকডাউনের নিষেধাজ্ঞা ভেঙেই গতবছরের তুলনায় অনেক বেশি মানুষকে ঢাকার রাস্তায় যাতায়াত করতে দেখা যাচ্ছে। এমনকি স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই মাস্ক ছাড়াই ঘোরাফেরা করতে দেখা যায় অনেককে। 

বনানী থানার ওসি লিটন মতিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, গতবছরের লকডাউনের চেয়েও বেশি মানুষকে এবার রাস্তায় রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে। 

তিনি বলেন, "অধিকাংশ অফিসই খোলা, সেকারণে ঢাকার রাস্তায় অনেক বেশি মানুষকে যাতায়াত করতে দেখা যাচ্ছে। তবুও আমরা কিছু চেকপোস্ট বসিয়ে মানুষকে থামাচ্ছি এবং জিজ্ঞেস করছি যে তারা জরুরি কাজে বের হয়েছে কিনা।"

ধানমন্ডি ট্রাফিক বিভাগের সার্জেন্ট ফরহাদ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, তারা যখন লোকজনকে চেকপোস্টে থামান তখন সবাই বাসা থেকে বের হওয়ার যৌক্তিক কারণই দেখায়। কেউ কেউ অফিসে যাওয়ার কথা বলে আবার কেউ কেউ জরুরি সেবার কাজে যাচ্ছেন বলে জানান তারা।

এই ট্রাফিক কর্মকর্তা বলেন, "জরুরি সেবার সঙ্গে জড়িত না থাকলে আমরা সবাইকে বাসায় ফিরে যেতে বলি।"

তিনি জানান, অনেকেই এইসময় অপ্রয়োজনীয় যাতায়াত বাড়িয়ে দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে মতিঝিল এলাকায় একটি ফুটপাতের চিত্র। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

জনসাধারণের যাতায়াতের বিষয়ে ফরহাদ হোসেনের মতো একই মত দেন মহাখালী জোনের ট্রাফিক সার্জেন্ট মহিদুল ইসলাম। তিনি বলেন, লকডাউন সত্বেও অধিকাংশ সরকারি এবং বেসরকারি অফিসই খোলা। তাই বাধ্য হয়েও চাকরিজীবীদের তাদের কর্মক্ষেত্রে যাওয়া লাগছে।  

তিনি বলন, "দেখে মনে হচ্ছে গণপরিবহন ছাড়া আর সবকিছুই চলছে। তাই আমরা শুধু খেয়াল রাখছি, লোকজন সামাজিক দূরত্ব মানছে কিনা।"

তিনি আরও বলেন, লকডাউনে সরকারি নির্দেশনা না মানায় মঙ্গলবার সকাল থেকে চারটি মামলা দায়ের হয়েছে। 

"স্বাস্থ্যবিধি না মেনে প্রাইভেট কার কিংবা সিএনজিতে করে ৩-৪ জন করে গেলে আমরা মামলা দিচ্ছি।"

নাম প্রকাশে অনিচ্ছুক হাতিরঝিলের একজন ট্রাফিক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, লকডাউনে গতবারের মতো কঠোর হতে এবার তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়নি।

তিনি বলেন, "গতবারের মতো কর্মক্ষেত্রগুলো বন্ধ না থাকায় এবার রাস্তাঘাটে বেশি মানুষ দেখা যাচ্ছে। আমরা শুধুমাত্র সামাজিক দুরত্বের বিষয়টি পর্যবেক্ষণ করছি।"

দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ও ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ভয়াবহভাবে বাড়তে থাকায় গত সোমবার থেকে একসপ্তাহের জন্য সারাদেশে লকডাউন দেয় সরকার। গতবছরের তুলনায় কিছুটা শিথিল এই লকডাউনে সারাদেশে গণপরিবহন বন্ধের পাশাপাশি শপিংমলগুলোও বন্ধ রাখতে বলা হয়। 
 

Related Topics

টপ নিউজ

লকডাউন অমান্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • লকডাউন না মানায় ঢাকা উত্তর সিটিতে ৩৫ মামলা
  • কঠোর লকডাউনের পঞ্চম দিনে ঢাকায় ফিরেছে যানজট
  • লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে ৩২০ গ্রেপ্তার 
  • লকডাউন অমান্য করায় প্রথম দিনে ৫ ঘণ্টায় ২৪৯ জনকে আটক
  • নোয়াখালীতে বিশেষ লকডাউন বেড়েছে আরও ৭ দিন 

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net