Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 June, 2021, 02:30 pm
Last modified: 30 June, 2021, 03:39 pm

Related News

  • রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার
  • আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, কেউ মাথাচাড়া দেওয়ার আগেই দমন করা হবে: ডিএমপি কমিশনার
  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
  • ডিএমপির কমিশনার সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন
  • যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

“আমরা যতো কঠোর হবো, আপনারা ততো নিরাপদে থাকবেন।”
টিবিএস রিপোর্ট
30 June, 2021, 02:30 pm
Last modified: 30 June, 2021, 03:39 pm

১ জুলাই থেকে শুরু হতে দেশজুড়ে কঠোর লকডাউন চলাকালীন লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে সতর্ক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। 

"যদি কেউ কোনো কারণ ব্যতীত ঘর থেকে বের হয়, তাকে গ্রেপ্তার করা হবে ও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে," আজ ডিএমপি'র মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন ডিএমপি কমিশনার।

"কেউ অপ্রয়োজনে বের হয়েছে কিনা প্রথমে এব্যাপারে জিজ্ঞাসাবাদ করবো আমরা। প্রয়োজনে আমরা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। অপ্রয়োজনীয় চলাচলের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"    

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পেনাল কোডের ২৬৯ ধারা অনুযায়ী মামলায় লকডাউন অমান্যকারীদের আদালতে পাঠানো হবে।

এ ধারায় সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, জরিমানা ও উভয় দণ্ডের বিধান রয়েছে, বলেন তিনি।

"কেউ যানবাহন ব্যবহার করলে তার বিরুদ্ধে মোটরযান আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা হয়তো শুনবেন প্রথম দিনেই ডিএমপি পাঁচ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে,"

এবার পুলিশ কঠোর ব্যবস্থা নেবে বলে সতর্ক করেন তিনি।  

শহরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, "আমরা যতো কঠোর হবো, আপনারা ততো নিরাপদে থাকবেন।"

"আমরা কোনো ধরনের যানবাহন চলাচলের অনুমতি দেব না। তবে জরুরি প্রয়োজনে আমরা রিকশা ব্যবহারের অনুরোধ করবো,"

রাস্তার পাশে কাঁচাবাজার সরিয়ে আনা হবে যাতে মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে পারেন, যোগ করেন তিনি।

আগামী ১ জুলাই থেকে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে সাত দিনব্যাপী কঠোর লকডাউনে যাচ্ছে বাংলাদেশ।

তবে, তবে ২৮-৩০ জুন সীমিত পরিসরে লকডাউন কার্যকর থাকবে।

এর আগে, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি ও পরামর্শক কমিটি কোভিডের সংক্রমণ কমাতে দেশজুড়ে ১৪ দিনব্যাপী কঠোর লকডাউন জারির পরামর্শ দেয়।
 
 

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ / লকডাউন / কঠোর লকডাউন / কঠোর ব্যবস্থা / ডিএমপি কমিশনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার
  • আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, কেউ মাথাচাড়া দেওয়ার আগেই দমন করা হবে: ডিএমপি কমিশনার
  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
  • ডিএমপির কমিশনার সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন
  • যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net