Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
লকডাউনে শতভাগ সচল থাকবে চট্টগ্রাম বন্দর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 April, 2021, 02:35 pm
Last modified: 13 April, 2021, 02:37 pm

Related News

  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১
  • বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে অকটেন ও ফার্নেস তেলবাহী ২ জাহাজ
  • শিডিউল অনুযায়ী জ্বালানি তেল এলেও চট্টগ্রামে অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও রেশনিংয়ে বিক্রি
  • চট্টগ্রামে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি, ২ জনের হাম শনাক্ত
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১

লকডাউনে শতভাগ সচল থাকবে চট্টগ্রাম বন্দর

বন্দরের কার্যক্রম সচল রাখতে সকল বিভাগসহ বন্দর সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের জন্য ২১ ধরনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
13 April, 2021, 02:35 pm
Last modified: 13 April, 2021, 02:37 pm
চট্টগ্রাম বন্দর। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতিতে সারা দেশে ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন কার্যকর হতে যাচ্ছে। এ পরিস্থিতিতেও আমদানি-রপ্তানি নির্বিঘ্ন রাখতে শতভাগ সচল থাকবে চট্টগ্রাম বন্দর।

দেশের ৯২ ভাগ আমদানি-রপ্তানি বাণিজ্যে দেশের প্রধান এই বন্দরের অপারেশনাল কার্যক্রম চলবে দিন-রাত ২৪ ঘণ্টা। যথারীতি শুল্কায়নের জন্য খোলা থাকবে চট্টগ্রাম কাস্টম হাউস এবং কাস্টমসের ব্যাংক শাখাগুলো।

এ লক্ষে গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো: মামুনুর রশীদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বন্দরের কার্যক্রম সচল রাখতে বন্দরের সকল বিভাগসহ বন্দর সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের জন্য ২১ ধরনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

১৪ এপ্রিল ভোর ৬ টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এসব নির্দেশনা বহাল থাকবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক বলেন, 'লকডাউনে বন্দরের কার্যক্রম যথারীতি প্রতিদিন ২৪ ঘণ্টা সচল থাকবে। বন্দর সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম চালু রাখতে আহ্বান জানোনো হয়েছে।'

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের করোনা পরিস্থিতির কারণে জরুরি পরিষেবা বিবেচনায় চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম ২৪ ঘণ্টা (২৪/৭) চালু থাকবে। চট্টগ্রাম বন্দরের নৌ বিভাগ বন্দরের আগত জাহাজের জন্য পাইলটিং সার্ভিস যথারীতি চালু থাকবে। তবে আইএমও (ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন) এবং ডব্লিওএইচও ঘোষিত পদ্ধতি অনুসারে জাহাজের নাবিকদের কোয়ারেন্টিনের ব্যবস্থা গ্রহণ করে বার্থিং প্রদান করবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, বন্দরের পরিবহন বিভাগ বন্দরে আগত জাহাজসমুহে পণ্যের ওঠানামার সমস্ত কার্যক্রম ২৪ ঘণ্টা সম্পাদন এবং ন্যূনতম জনবল দিয়ে কাস্টম বিভাগ কর্তৃক প্রদত্ত ক্লিয়ারেন্সের পর দ্রুততার সাথে পণ্য ডেলিভারির ব্যবস্থা করবে।

এছাড়া বন্দর হাসপাতালের সেবা কার্যক্রম, যান্ত্রিক বিভাগের যন্ত্রপাতি সার্বক্ষণিক সচল, বিদ্যুৎ বিভাগ, বন্দরের ফায়ার সার্ভিস টিম, সিস্টেম এনালিস্ট, পুরকৌশল বিভাগ শতভাগ সচল থাকবে।

চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি কার্যক্রম ত্বরান্বিত করার জন্য পরিবহন বিভাগ, শিপিং এজেন্টস, বার্থ অপারেটর, টার্মিনাল অপারেটর, শিপ হ্যান্ডেলিং অপারেটর, অন্যান্য বন্দর ব্যবহারকারী কাস্টমস বিভাগকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। বন্দরের অভ্যন্তরে ওয়ান স্টপ সার্ভিসসমুহে স্থাপিত বিভিন্ন ব্যাংকের বুথ নূন্যতম জনবল দিয়ে খোলা রাখার ব্যবস্থা নিতে হবে।

করোনা পরিস্থিতিতে বন্দরের কার্যক্রম শতভাগ সচল রাখতে বন্দরের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট বেসরকারি আইসিডি, শিপিং এজেন্টস, ফ্রেইট ফরোয়ার্ডারস, সিএন্ডএফ এজেন্টসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব কর্মস্থলে যাতায়াতে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকল আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ জানানো হয়।

বন্দরের বিভাগীয় প্রধান জরুরি বিষয়ে ই ফাইলিংয়ের মাধ্যমে দাপ্তরিক কাজ সম্পাদন, ই-মেইল ও টেলিফোনের মাধ্যমে যোগাযোগ রক্ষা, নূন্যতম প্রয়োজনীয়সংখ্যক কর্মচারী উপস্থিত রাখা এবং কোনো কর্মকর্তা-কর্মচারীর করোনা সন্দেহে স্যাম্পল টেস্ট করতে দিলে নেগেটিভ রিপোর্ট না পাওয়া পর্যন্ত অফিসে উপস্থিত থাকা হতে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সুলতান মাহমুদ বলেন, 'লকডাউন চলাকালে আমদানি-রপ্তানি বাণিজ্যে শুল্কায়ন নিরবিচ্ছিন্ন রাখতে কাস্টস হাউসে স্বাভাবিক সময়ের মতো কার্যক্রম বহাল থাকবে।'

চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশের সভাপতি একেএম আখতার হোসেন বলেন, 'আমদানি-রপ্তানি বাণিজ্যের শুল্কায়ন অব্যাহত রাখতে আমাদের কার্যক্রম যথারীতি চলবে। কর্মকর্তাদের কাস্টম হাউসসহ সংশ্লিষ্ট বন্দর, আইসিডিতে যাতায়াত নির্বিঘ্ন রাখতে বন্দরের দেওয়া নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।'


আরও পড়ুন:

  • লকডাউনে সচল থাকবে আখাউড়া স্থলবন্দর
  • মোংলা বন্দরের কার্যক্রমে পড়বে না লকডাউনের প্রভাব

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / চট্টগ্রাম / আমদানি-রপ্তানি / লকডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১
  • বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে অকটেন ও ফার্নেস তেলবাহী ২ জাহাজ
  • শিডিউল অনুযায়ী জ্বালানি তেল এলেও চট্টগ্রামে অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও রেশনিংয়ে বিক্রি
  • চট্টগ্রামে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি, ২ জনের হাম শনাক্ত
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net