Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ওআইসি মহাসচিবের

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
29 September, 2020, 01:50 pm
Last modified: 29 September, 2020, 05:31 pm

Related News

  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • প্রত্যাবাসনের অপেক্ষায় প্রায় এক দশক: রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সামনে আর কী পথ?
  • জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
  • তহবিল সংকটে সংকুচিত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের স্বাস্থ্যসেবা
  • রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় ২৬৩ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে সরকার: কোস্ট ফাউন্ডেশন

রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ওআইসি মহাসচিবের

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলার বিষয় উল্লেখ করেন রাষ্ট্রদূত। এতে মহাসচিব মামলার তহবিল বাড়াতে সম্পূর্ণ সহায়তা প্রদান এবং বাংলাদেশকে এ বিষয়ে রাজনৈতিক ও নৈতিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
টিবিএস ডেস্ক
29 September, 2020, 01:50 pm
Last modified: 29 September, 2020, 05:31 pm
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)র মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন।

রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইনে নিজ জন্মভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) সর্বদা বাংলাদেশের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থার মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন।

সৌদি আরবে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালনের জন্য সোমবার সংস্থার মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

রাষ্ট্রদূত ওআইসির মহাসচিবের সাথে এ সময় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের সাথে সংস্থাটির আরও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলার বিষয় উল্লেখ করেন রাষ্ট্রদূত। এতে মহাসচিব মামলার তহবিল বাড়াতে সম্পূর্ণ সহায়তা প্রদান এবং বাংলাদেশকে এ বিষয়ে রাজনৈতিক ও নৈতিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

রাষ্ট্রদূত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেয়ার বিষয়ে ওআইসির পদক্ষেপ গ্রহণের জন্য মহাসচিবকে অনুরোধ করেন।

বাংলাদেশকে ওআইসির সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করে মহাসচিব বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের অনুরোধ করেন যা সংস্থাটির সাথে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়াতে সাহায্য করবে।

এছাড়া, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ওআইসির সদস্যভুক্ত নাগরিকদের বৃত্তির তথ্য প্রদানের অনুরোধ করা হয় যা ওআইসির ডাটাবেজে প্রকাশ করা হবে।

বাংলাদেশকে নারীর ক্ষমতায়নের রোল মডেল হিসেবে প্রশংসা করে মহাসচিব বলেন, এ সফলতা অর্জনে বাংলাদেশের জন্য ওআইসি গর্বিত।

বৈঠকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্মভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন ও আইসিজেতে রোহিঙ্গাদের গণহত্যার বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য ওআইসি সর্বদা বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন মহাসচিব।

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা ইস্যু / ওআইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • প্রত্যাবাসনের অপেক্ষায় প্রায় এক দশক: রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সামনে আর কী পথ?
  • জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
  • তহবিল সংকটে সংকুচিত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের স্বাস্থ্যসেবা
  • রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় ২৬৩ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে সরকার: কোস্ট ফাউন্ডেশন

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net