Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
রাতেই দেশে ফিরছেন সৌদি আরবে নির্যাতিত সেই নারী

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
27 November, 2019, 07:20 pm
Last modified: 27 November, 2019, 07:26 pm

Related News

  • আমিরাতে নেতানিয়াহুর গোপন বৈঠকে উপস্থিত ছিলেন সৌদিসহ আরব প্রতিনিধিরা: ইসরায়েলের প্রতিবেদন
  • হরমুজ দিয়ে সৌদির তেল রপ্তানি: জাহাজ থেকে জাহাজে স্থানান্তরে জট, রেকর্ড উচ্চতায় ট্যাংকার ভাড়া
  • সৌদি আরবের ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোতে অংশ নিল বাংলাদেশি ১১ পোশাক প্রতিষ্ঠান
  • তেল বন্দরে হুথি হামলা ঠেকাতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
  • হুথিদের ছোড়া ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

রাতেই দেশে ফিরছেন সৌদি আরবে নির্যাতিত সেই নারী

গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে গৃহকর্মী হুসনা আক্তারকে উদ্ধার করে সেফ হোমে আনা হয়েছে
সিলেট প্রতিনিধি
27 November, 2019, 07:20 pm
Last modified: 27 November, 2019, 07:26 pm

ভিডিওবার্তায় সৌদি আরবে নির্যাতনের শিকার হওয়ার তথ্য জানিয়ে আলোচনায় আসা বাংলাদেশি নারী হুসনা আক্তার (২৪) কে আজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। 

বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। 

শাহজালাল বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেক্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন হুসনার স্বামী শফি উল্লাহ।

হবিগঞ্জের বাসিন্দা শফিউল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেক্সের পরিচালক আজ সকালে আমার মোবাইলে কল দিয়ে জানিয়েছেন রাত ১১ টায় হুসনাকে দেশে আনা হবে। আমি এখন শাহজালাল বিমানবন্দরে আছি। একটু আগে ফোনে হুসনার সাথে কথা হয়েছে। সে জানিয়েছে তাকে সৌদি বিমানবন্দরে আনা হয়েছে।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসানও রাত ১১ টায় হুসনার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। রিয়াদ বিমান বন্দর থেকে হুসনা নিজেই ব্র্যাককে দেশে ফেরার কথা জানিয়েছেন বলে জানান শরিফুল। 

গত ৭ নভেম্বর গৃহকর্মী ভিসায় সৌদি আরব যান হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের মোছা. হুসনা আক্তার। ‘আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন’ নামের একটি এজেন্সি তাঁকে সেখানে পাঠায়।

সৌদি আরবে গিয়েই গৃহকর্তার নির্যাতনের শিকার হন তিনি। স্বামীর কাছে পাঠানো একটি ভিডিও বার্তায় নির্যাতনের কথা জানিয়ে তাকে দেশে ফিরিয়ে আনার আকুতি জানান হুসনা। 

ভিডিও দেখে শফি উল্লাহ ছুটে যান আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফিসে। তখন এজেন্সির লোকজন হুসনাকে দেশে আনতে দুই লাখ টাকা দাবি করে। এরপর কোনো উপায় না দেখে এক আত্মীয়ের মাধ্যমে সেই ভিডিও ফেসবুকে আপলোড করেন শফিউল্লাহ, যা ছড়িয়ে পড়ে দেশজুড়ে। 

এনিয়ে আলোচনা-সমালোচার মধ্যে হুসনাকে দেশে ফেরাতে উদ্যোগী হয় সরকার।

মঙ্গলবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে গৃহকর্মী হুসনা আক্তারকে উদ্ধার করে সেফ হোমে আনা হয়েছে।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / সৌদি কনসুলেট / সৌদির শ্রমবাজার / গৃহকর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • আমিরাতে নেতানিয়াহুর গোপন বৈঠকে উপস্থিত ছিলেন সৌদিসহ আরব প্রতিনিধিরা: ইসরায়েলের প্রতিবেদন
  • হরমুজ দিয়ে সৌদির তেল রপ্তানি: জাহাজ থেকে জাহাজে স্থানান্তরে জট, রেকর্ড উচ্চতায় ট্যাংকার ভাড়া
  • সৌদি আরবের ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোতে অংশ নিল বাংলাদেশি ১১ পোশাক প্রতিষ্ঠান
  • তেল বন্দরে হুথি হামলা ঠেকাতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
  • হুথিদের ছোড়া ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net