Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
রাতারাতি বিপুল পরিমাণ আইসিইউ স্থাপন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

আবুল কাশেম
13 April, 2021, 10:40 pm
Last modified: 13 April, 2021, 10:42 pm

Related News

  • ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫৭
  • বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে, কী পরিস্থিতি?
  • ভেন্টিলেশনের অভাবে ৪৪ শিশুর মৃত্যু: রাজশাহী মেডিকেলে আগামীকাল পৌঁছাবে ৪ ভেন্টিলেটর মেশিন
  • রাজশাহী মেডিকেলে আইসিইউ সংকট: দুই সপ্তাহে ৪৪ শিশুর মৃত্যু
  • স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ

রাতারাতি বিপুল পরিমাণ আইসিইউ স্থাপন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

জাহিদ মালেক বলেন, ‘আমাদের সকলকে আইসিইউ এর ধারণা থেকে বের হয়ে আসতে হবে। চাইলেই রাতারাতি বিপুল পরিমাণ আইসিইউ স্থাপন সম্ভব নয়।’
আবুল কাশেম
13 April, 2021, 10:40 pm
Last modified: 13 April, 2021, 10:42 pm
ফাইল ছবি/টিবিএস

কোভিড আক্রান্ত রোগীদের চাহিদা অনুযায়ী বিপুল পরিমাণ আইসিইউ স্থাপন করা সম্ভব নয় বলে মনে করছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কোভিড-১৯ জরুরি পরিস্থিতি সামাল দিতে আইসিইউ এর বদলে হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) এ হাইফ্লো নেজাল ক্যানুলা স্থাপন ও সাধারণ ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই থাকলে হাইফ্লো নেজাল ক্যানুলা স্থাপন করে এইচডিই তে রূপান্তর করতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন তিনি।

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরসহ স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও কোভিড হাসপাতালগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এমন নির্দেশনা দিয়ে জাহিদ মালেক বলেন, 'আমাদের সকলকে আইসিইউ এর ধারণা থেকে বের হয়ে আসতে হবে। চাইলেই রাতারাতি বিপুল পরিমাণ আইসিইউ স্থাপন সম্ভব নয়।'

গত ১ এপ্রিল অনুষ্ঠিত ওই সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্যমন্ত্রী সভায় বলেছেন, করোনা মহামারী দীর্ঘায়িত হতে পারে, তাই পরিকল্পনাও দীর্ঘমেয়াদি নেওয়া প্রয়োজন। সারাদেশের সকল পর্যায়ের স্বাস্থ্য প্রতিষ্ঠানকে করোনা মোকাবেলার জন্য জন্য সক্ষম করে তুলতে হবে।

কোভিড রোগীর চিকিৎসায় স্থানীয় উৎস থেকে রেমডিসিভির কিনতে কেন্দ্রীয় ওষুধাগারকে (সিএমএসডি) নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সিএমএসডির গুদামে ৪০০ রেমডিসিভির মজুদ রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক আবু হেনা মোরশেদ জামান।

কোভিড রোগীদের চিকিৎসায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি জেলা-উপজেলা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বেড, হাই ফ্লো নেজাল ক্যানুলা, অক্সিজেন কনসেট্রেটর, ভেন্টিলেটর সরবরাহ করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার এ বিষয়ে দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও জেলা সদর হাসপাতালগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। উপজেলার রোগী যাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা পায়, সেজন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করা এবং জেলা-উপজেলা পর্যায়ের রোগীদের সেখানেই রাখার জন্য সকল ফিল্ড হাসপাতাল, আইসোলেশন সেন্টার পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়েছে।

সিএমএসডি পরিচালক আবু হেনা মোরশেদ জামান বলেন, সিএমএসডিতে ৩৬১টি ফাইভ ফাংশনাল এবং থ্রি ফাংশনাল আইসিইউ, ২২৫৮টি অক্সিজেন কনসেনট্রেটর, ৮০৪০টি অক্সিজেন সিলিন্ডার, ১৬৬টি ভেলিন্টলেটর ও ৩৩৫টি হাইফ্লো নেজাল ক্যানুলা রয়েছে।

এছাড়া, ২৯.৬৬ লাখ পিপিই, ৬.১৪ লাখ মাস্ক ও ৪০০ রেমডিসিভির মজুদ আছে সিএমএসডিতে। গত ১ এপ্রিল পর্যন্ত ৩.৭৬ লাখ আরটি-পিসিআর কিট মজুদ থাকার তথ্য জানিয়ে তিনি বলেন, আরও এক লাখ কিট কেনার প্রক্রিয়া শুরু করেছে সিএমএসডি। তবে স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় পর্যায় থেকে আরও বেশি রেমডিসিভির কেনার পরামর্শ দিয়েছে ক্রয়কারী সংস্থাটিকে।

কোভিড মোকাবেলায় জরুরি বিবেচনায় পিসিআর কনসামবেলস, পিপিই এবং পিসিআর কিট সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার উদ্যোগ নিয়েছে সিএমএসডি।  

অর্থবিভাগের কর্মকর্তারা জানান, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগের অনুকূলে যন্ত্রপাতি কেনার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যসেবা বিভাগ খরচ করতে না পারায় সংশোধিত বাজেটে বরাদ্দ ৪০০ কোটি টাকা কমিয়ে ১০০ কোটি নির্ধারণ করা হচ্ছে। 
 

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক / আইসিইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫৭
  • বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে, কী পরিস্থিতি?
  • ভেন্টিলেশনের অভাবে ৪৪ শিশুর মৃত্যু: রাজশাহী মেডিকেলে আগামীকাল পৌঁছাবে ৪ ভেন্টিলেটর মেশিন
  • রাজশাহী মেডিকেলে আইসিইউ সংকট: দুই সপ্তাহে ৪৪ শিশুর মৃত্যু
  • স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net