Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
রাজাকার টিপু সুলতানের ফাঁসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 December, 2019, 12:45 pm
Last modified: 11 December, 2019, 01:11 pm

Related News

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ঘৃণাস্তম্ভ’: গোলাম আযম ও নিজামীর ছবিতে ময়লা নিক্ষেপ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম-নিজামীদের প্রতিকৃতি মুছে দিল প্রশাসন, 'জানেন না' প্রক্টর
  • 'রাজাকারদের ঘৃণা' জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হলের প্রবেশপথে পাকিস্তানের পতাকাযুক্ত স্টিকার
  • জনকণ্ঠ দখলের অভিযোগ, মালিকপক্ষের বিরুদ্ধে মামলা
  • যশোরের বধ্যভূমিগুলো বেহালদশায়: মুছে যাচ্ছে পাক হানাদার আর রাজাকারদের নির্মমতার চিহ্ন

রাজাকার টিপু সুলতানের ফাঁসি

এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৪১তম রায়
টিবিএস রিপোর্ট
11 December, 2019, 12:45 pm
Last modified: 11 December, 2019, 01:11 pm
ছবি : সংগৃহীত

রাজশাহীর বোয়ালিয়ার রাজাকার আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানকে মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৪১তম রায়।

মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা এবং স্বাধীনতাকামী বাঙালিদের ওপর  হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, লুণ্ঠন ও নির্যাতনের অভিযোগ ছিল টিপু সুলতানের বিরুদ্ধে।

বুধবার (১১ ডিসেম্বর) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। ১৭৭ পৃষ্ঠা রায়ের সারাংশ পড়ে শোনান ট্রাইব্যুল।

আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতান এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। রায় ঘোষণার সময় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল, সাবিনা ইয়াসমিন খান মুন্নি ও তাপস কান্তি বল। আসামি পক্ষে ছিলেন আইনজীবী গাজী এমএইচ তামিম।

এর আগে গত ১৭ অক্টোবর রাষ্ট্র ও আসামী পরে যুক্তিকর্ত উপস্থাপন সমাপ্তির মাধ্যমে বিচারকাজ শেষ হলে সিএভি (রায়ের জন্য অপেক্ষমান) রাখার আদেশ দেন ট্রাইব্যুনাল।

এ মামলায় ছয়জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, আটক, অপহরণ, লুণ্ঠনের অভিযোগ রয়েছে। রাজশাহীর বোয়ালিয়ায় ১০ জনকে হত্যা, দুজনকে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন, ১২ থেকে ১৩টি বাড়ির মালামাল লুট করে আগুন দেওয়ার অভিযোগ তদন্তে পাওয়া যায়।

তবে ছয় আসামির মধ্যে রাজাকার মনো, মজিবর রহমান, আব্দুর রশিদ সরকার, মুসা রাজাকার ও আবুল হোসেন মারা গেছেন। 

২০১৮ সালের ২৯ মে জামায়াতের সাবেক এই নেতার বিরুদ্ধে দুইটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

মুক্তিযুদ্ধের প্রথম দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও স্থানীয় রাজাকাররা। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় টিপু সুলতান জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ পরবর্তীকালে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে পড়াশোনা করেন। ১৯৮৪ সালে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০১১ সালে অবসরে যান তিনি।

এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে বলে জানিয়েছে আসামীর আইনজীবী গাজী তামিম।

 

Related Topics

টপ নিউজ

রাজাকার / টিপু সুলতান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
    সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি
  • ফাইল ছবি/সংগৃহীত
    আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ঘৃণাস্তম্ভ’: গোলাম আযম ও নিজামীর ছবিতে ময়লা নিক্ষেপ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম-নিজামীদের প্রতিকৃতি মুছে দিল প্রশাসন, 'জানেন না' প্রক্টর
  • 'রাজাকারদের ঘৃণা' জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হলের প্রবেশপথে পাকিস্তানের পতাকাযুক্ত স্টিকার
  • জনকণ্ঠ দখলের অভিযোগ, মালিকপক্ষের বিরুদ্ধে মামলা
  • যশোরের বধ্যভূমিগুলো বেহালদশায়: মুছে যাচ্ছে পাক হানাদার আর রাজাকারদের নির্মমতার চিহ্ন

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

2
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

3
সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
বিনোদন

সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net