Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
রাজধানীর প্রতিটি খালের পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 September, 2021, 09:45 am
Last modified: 25 September, 2021, 11:09 am

Related News

  • সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প
  • খাল দখল ও পরিবেশ ধ্বংসকারীদের দলীয় মনোনয়ন না দিতে একমত রাজনীতিবিদরা
  • খাল-বিল দখলকারীদের দলীয় মনোনয়ন দেবে না বিএনপি: আমীর খসরু
  • চলতি বছরের মধ্যে রাজধানীর ২২০ কিলোমিটার খাল খনন করা হবে: ডিএনসিসি প্রশাসক
  • ‘খাল-বিল দখল করে যারা ঘুমাচ্ছেন তাদের ঘুমানোর সময় শেষ’: ডিএনসিসি প্রশাসক

রাজধানীর প্রতিটি খালের পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, অবৈধভাবে খাল দখলের দিন শেষ, বিনা নোটিশে এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।
টিবিএস রিপোর্ট
25 September, 2021, 09:45 am
Last modified: 25 September, 2021, 11:09 am
ফাইল ছবি

রাজধানীবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে ঢাকার খালগুলো উদ্ধার করে প্রতিটি খালেরই পাড় বাধাঁই করে এতে পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কাউন্সিল হলে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত 'ঢাকা শহরের জলাবদ্ধতা: সমস্যা ও প্রতিকার' শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, "ঢাকা শহরের প্রত্যেকটি খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। খালের দুই পাড়ে বাঁধ দিয়ে ওয়াকওয়ে তৈরী করা হবে। একইসঙ্গে গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় থাকা খালগুলো শিগগির সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে। কেননা, এখন খালগুলোর অধিকাংশ জমিই বিভিন্ন দখলদারদের দখলে রয়েছে। আর যে খালগুলো আছে সেগুলোর পানির প্রবাহও ঠিক নেই"।

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, "জোনভিত্তিক ইউটিলিটির দাম নির্ধারণ করতে হবে। কেননা গুলশানে থাকা ব্যক্তি এবং যাত্রাবাড়ীতে থাকা ব্যক্তির জীবনযাপন এক রকম নয়। সে হিসেবে বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম নির্ধারণ করতে হবে। মানুষ দিনদিন রাজধানী থেকে এর আশপাশের এলাকাগুলোতে থাকা শুরু করবে। এছাড়া বিকেন্দ্রীকরণ সম্ভব না"।

ঢাকাসহ সকল নগর-মহানগর এমনকি গ্রামকেও পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, "ঢাকাকে আধুনিক-দৃষ্টিনন্দন শহরে রূপান্তরিত করতে নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু হয়েছে"।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, "ঢাকার অধিকাংশ খালের পাড়েই অবৈধভাবে ভবন গড়ে উঠেছে। অবৈধভাবে খাল দখলের দিন শেষ, বিনা নোটিশে এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। জনগণের সহায়তায় খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিটি খালের দুই পাড়ের সীমানা নির্ধারণ করে তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে"। 

বিশেষ অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র আরও বলেন, "উত্তরের যেসব ভবনে রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের ব্যবস্থা থাকবে, সেসব ভবন মালিকদেরকে বিশেষ হোল্ডিং কর রেয়াত দেয়া হবে। প্রকৃতিকে ধ্বংস করার কারণেই প্রকৃতি এখন প্রতিশোধ নিচ্ছে, তাই আর ধ্বংস নয়, সবাই মিলে প্রকৃতিকে রক্ষা করতে হবে। ডিএনসিসি এলাকার রিটেনশন পন্ডকে ঘিরে বায়ো ইকোপার্ক গড়ে তোলা হবে"। 

সেমিনারে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. হোসেন মনসুরের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. মফিজুর রহমান।

তিনি বলেন, "ঢাকায় সম্মিলিতভাবে জলাবদ্ধতা নিরসনে কাজ করলে খুব সহজে নগরবাসী এর থেকে প্রতিকার পাবে। এভাবে ২/১টি স্থানে রিটেনশন পন্ড কিংবা পানি পরিশোধন কেন্দ্র করে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়া সম্ভব নয়। ওয়াসা থেকে যে পরিমাণ পানি ঢাকায় সরবরাহ করা হয় তার মাত্র ১৫ শতাংশ পানি আমরা গ্রহণ করি, বাকি পানি সেই খালেই চলে যায়। এখন খালগুলো যদি দখলদারদের দখলে থাকে, বর্জ্য জমে থাকে তবে জলাবদ্ধতার সৃষ্টি হওয়াই স্বাভাবিক"। 

তিনি আরও বলেন, অঞ্চলভিত্তিক খালগুলোর জন্য রিটেনশন পন্ড করে সেগুলোর পানি পাম্প স্টেশনের মাধ্যমে পরিশোধন করে নদীতে ফেললে আমাদের পানির সার্কেল ঠিক থাকবে। এজন্য ঢাকার খালগুলোতে পানির প্রবাহ ফিরিয়ে আনা জরুরী।

এছাড়াও সেমিনারে আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর সবুর।  
 
 

Related Topics

টপ নিউজ

খাল খনন / খাল দখল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প
  • খাল দখল ও পরিবেশ ধ্বংসকারীদের দলীয় মনোনয়ন না দিতে একমত রাজনীতিবিদরা
  • খাল-বিল দখলকারীদের দলীয় মনোনয়ন দেবে না বিএনপি: আমীর খসরু
  • চলতি বছরের মধ্যে রাজধানীর ২২০ কিলোমিটার খাল খনন করা হবে: ডিএনসিসি প্রশাসক
  • ‘খাল-বিল দখল করে যারা ঘুমাচ্ছেন তাদের ঘুমানোর সময় শেষ’: ডিএনসিসি প্রশাসক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net