Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
রং বদলে চলাচল করছে কার্নেট সুবিধায় আনা ৭০ বিলাসবহুল গাড়ি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 October, 2021, 09:15 am
Last modified: 22 October, 2021, 09:27 am

Related News

  • অপরাধ, অপরাধী, সত্য-মিথ্যা
  • বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • পক্ষাঘাতগ্রস্ত মানুষও দাঁড়াতে পারে শোভনের স্ট্যান্ডিং হুইলচেয়ারে  
  • শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ
  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

রং বদলে চলাচল করছে কার্নেট সুবিধায় আনা ৭০ বিলাসবহুল গাড়ি 

শুল্ক ছাড়া খালাস হওয়ায় এসব গাড়ি এখন কোথায় রয়েছে, এর কোন তথ্য নেই কাস্টমস কর্তৃপক্ষের কাছে। 
টিবিএস রিপোর্ট
22 October, 2021, 09:15 am
Last modified: 22 October, 2021, 09:27 am
প্রতীকি ছবি

বিশ্বের বিভিন্ন দেশ থেকে কার্নেট নেট ডি প্যাসেজ সুবিধায় আমদানি হওয়া অন্তত ৭০টি বিশালবহুল গাড়ি রং বদলে দেশের রাস্তায় চলাচল করছে। শুল্ক ছাড়া খালাস হওয়ায় এসব গাড়ি কোথায় রয়েছে এর কোন তথ্য নেই কাস্টমস কর্তৃপক্ষের কাছে।

এসব গাড়ি উদ্ধারে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তাও চেয়েছে। কিন্তু এখনো এসব গাড়ি উদ্ধার করা যায়নি। কাস্টমস কর্মকর্তার বলছেন, এসব গাড়ি উদ্ধারে শুল্ক গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চেষ্টা চলমান রয়েছে। 

বৃহষ্পতিবার (২১ অক্টোবর) চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। কার্নেট সুবিধায় আনা ১১০টি বিলাসবহুল গাড়ির অনলাইন নিলাম উপলক্ষে কাস্টম কমিশনারের অফিসে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। আগামী ৩ ও ৪ নভেম্বর এসব গাড়ি নিলামে বিক্রি করা হবে।

ফখরুল আলম বলেন, বাংলাদেশি নাগরিক যারা বিদেশে বসবাস করেন বা বিদেশে নাগরিকত্ব রয়েছে এরকম কিছু লোক ২০১১ এবং ২০১২ সালের দিকে কার্নেট ডি প্যাসেজের আওতায় বাংলাদেশে বিএমডব্লিও, মার্সিডিস বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, ল্যান্ড রোভার, জাগুয়ার, লেক্সাস সহ বিভিন্ন ব্রান্ডের গাড়ি নিয়ে আসে। শর্ত ছিল, টুরিস্ট হিসেবে ৬ মাস এগুলো বাংলাদেশে ব্যবহার করবে। আবার তারা যখন বাংলাদেশ ত্যাগ করবে, তখন এই গাড়ীগুলো ফেরত নিয়ে যাবে। এ সংক্রান্ত অঙ্গীকারনামা দিয়ে গাড়ীগুলো চট্টগ্রাম বন্দর থেকে খালাস দেয়া হয় সেগুলো। 

পরবর্তীতে দেখা যায় এদের অধিকাংশই আর ফেরত নিচ্ছেন না। তারা স্থানীয় বাজারে এসব গাড়ি বিক্রি করে দিচ্ছে। এতে আইনের বড় ধরনের ব্যত্যয় ঘটে। এরপর সরকার শুল্ক বাবদ ব্যাংক গ্যারান্টি দিয়ে খালাসের শর্ত আরোপ করে। শর্ত আরোপের পর আমদানিকারকগণ গাড়িগুলো আর খালাস নেননি এবং গাড়িগুলো আর ফেরতও নেননি। তাদের নোটিশ দেওয়ার পরও অধিকাংশই কোন জবাব দেননি। কিছু গাড়ি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিভিন্ন বাসাবাড়ি থেকে এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ফলে গত ৮ থেকে ৯ বছর ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে এসব বিলাসবহুল গাড়ি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাস্টম কমিশনার বলেন, গাড়ীগুলো অনেক বছরের পুরোনো। কিছু গাড়িতে চাবি পাওয়া যাচ্ছেনা। অধিকাংশ নামীদামী ব্রান্ডের গাড়ির শুল্ক করের পরিমাণ বেশি। এর আগে চারবার নিলাম হলেও কাঙ্খিত দর না পাওয়ায় গাড়িগুলো বিক্রি করা সম্ভব হয়নি। বন্দরের জায়গা খালি করা দরকার। জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে তৎপর। যে কোনভাবেই হোক গাড়ির বিষয়ে নিষ্পত্তি হওয়া দরকার। সে জন্য ব্যাপক কর্মসূচী নেওয়া হয়েছে। ক্যাটালগগুলো এনবিআর এবং কাস্টমসের ওয়েবসাইটে, ই-অকশন সফটওয়্যারে ছবি সহ বিস্তারিত বর্ণনা সংযোজন করা হয়েছে। যারা পুরোনো গাড়ি বিক্রির সাথে জড়িত তাদের কাছেও এসব বিজ্ঞপ্তি পৌঁছে দেওয়া হয়েছে।

ফখরুল আলম বলেন, চট্টগ্রাম বন্দরের জট দূর করা, রাষ্ট্রীয় সম্পদ যাতে নষ্ট না হয়, যৌক্তিক মূল্য যেখানে পাওয়া যাবে আমরা সেগুলো বিশেষ বিবেচনায় নেব। প্রয়োজনে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করে অনুমোদন করিয়ে এ বিষয়ে নিষ্পত্তি করব।

চট্টগ্রাম কাস্টমস সূত্র জানায়, অনলাইন নিলামের জন্য আগামী ২৪ অক্টোবর দরপত্র এবং ক্যাটালগ সংগ্রহ করা যাবে। নিলাম ক্রেতাদের আগামী ২৭, ২৮, ৩১ অক্টোবর এবং ২ নভেম্বর গাড়ীগুলো চট্টগ্রাম বন্দরে পরিদর্শন করতে হবে। অনলাইনের পাশাপাশি চট্টগ্রাম কাস্টম হাউস, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়, মংলা কাস্টম হাউস, কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট ঢাকা এবং সিলেট রক্ষিত টেন্ডার বক্সে দরপত্র জমা দিতে পারবে।  

 
 

Related Topics

টপ নিউজ

কার্নেট / গাড়ি / শুল্ক ফাঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • অপরাধ, অপরাধী, সত্য-মিথ্যা
  • বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • পক্ষাঘাতগ্রস্ত মানুষও দাঁড়াতে পারে শোভনের স্ট্যান্ডিং হুইলচেয়ারে  
  • শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ
  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net