Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
রংপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় রিমান্ডে ৩৭ আসামি

বাংলাদেশ

রংপুর প্রতিনিধি
22 October, 2021, 11:50 am
Last modified: 22 October, 2021, 12:01 pm

Related News

  • সরকার মসজিদ, মন্দির, মাজার রক্ষায় ব্যর্থ; নিরাপত্তা নিশ্চিতের দাবি ‘সম্প্রীতি যাত্রা’র
  • দ্রুজ কারা; তাদের রক্ষায় কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল?
  • মুর্শিদাবাদের সহিংসতা: বাংলাদেশের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান ঢাকার
  • ‘আমি যাইনি’: ধর্মীয় সংঘাতের শিকার ভারতীয় শহরের শেষ মুসলিম ব্যক্তি
  • পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত বেড়ে ১৩০

রংপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় রিমান্ডে ৩৭ আসামি

এখন পর্যন্ত রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা, লুটপাট ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
রংপুর প্রতিনিধি
22 October, 2021, 11:50 am
Last modified: 22 October, 2021, 12:01 pm
ছবি-টিবিএস

রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের মামলায় গ্রেপ্তার হওয়া ৫৫ আসামির মধ্যে ৩৭ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে পীরগঞ্জ আমলি আদালতে ৩৮ আসামিকে তোলা হয়। ৩৭ আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মাহবুব রহমান আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন জানান। শুনানি শেষে ৩৭ জনকে তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন বিচারক ফজলে এলাহী খান। বাকি এক আসামি প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধক (জিআরও) শহিদুর রহমান। তিনি জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ৩৮ আসামিকে আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা, রাষ্ট্রপক্ষের ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। সহিংসতার ঘটনায় ৩৭ আসামিকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

এদিকে অগ্নিকাণ্ড, লুটপাট ও হামলার ওই ঘটনায় উজ্জ্বল হাসান (২১) ও আল আমিন (২২) নামের দুই তরুণ গত বুধবার (২০ অক্টোবর) গ্রেপ্তার হন। তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ বাড়াতে ফেসবুকে পোস্ট করে হিন্দুপল্লিতে হামলার আগে উগ্রবাদীদের উত্তেজিত করার অভিযোগ পাওয়া গেছে। ওই দুজনের বিরুদ্ধে নতুন করে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া উজ্জ্বল হাসান রামনাথপুরম ইউনিয়নের মাঝিপাড়া বড়করিমপুর এলাকার পাশের বড় মজিদপুর গ্রামের বাসিন্দা। তিনি পড়ালেখার পাশাপাশি বেঙ্গল দরজি প্রশিক্ষণ নামের একটি সেলাই প্রশিক্ষণ দিতেন। 

আল আমিনের বাড়ি পীরগঞ্জ সদর ইউনিয়নের কিশোরগাড়ি গ্রামে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ছাড়াও তারা দুজন হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পৃথক মামলারও আসামি। অন্য আরেকটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিতোষ সরকার (১৯)।  

গত সোমবার রাতে জয়পুরহাট জেলা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।‌ এর আগে মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ফেসবুকে উসকানিমূলক মন্তব্যের বিষয়টি স্বীকার করেন পরিতোষ। 

উল্লেখ্য, গত রোববার (১৭ অক্টোবর) রাতে ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর মাঝিপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উগ্রবাদীরা। এখন পর্যন্ত অগ্নিসংযোগ, হামলা, লুটপাট ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
 
 

Related Topics

টপ নিউজ

পীরগঞ্জ / সাম্প্রদায়িক সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • সরকার মসজিদ, মন্দির, মাজার রক্ষায় ব্যর্থ; নিরাপত্তা নিশ্চিতের দাবি ‘সম্প্রীতি যাত্রা’র
  • দ্রুজ কারা; তাদের রক্ষায় কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল?
  • মুর্শিদাবাদের সহিংসতা: বাংলাদেশের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান ঢাকার
  • ‘আমি যাইনি’: ধর্মীয় সংঘাতের শিকার ভারতীয় শহরের শেষ মুসলিম ব্যক্তি
  • পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত বেড়ে ১৩০

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net