Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
যাত্রী হয়রানি: ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সেঁজুতি ট্রাভেলসকে আইনি নোটিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 September, 2021, 08:10 pm
Last modified: 20 September, 2021, 08:11 pm

Related News

  • হরমুজে নতুন আইন আনছে ইরান: নিষিদ্ধ ইসরায়েলি জাহাজ, ‘শত্রুদেশের’ যান চলাচলে দিতে হবে ক্ষতিপূরণ
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় সহযোগিতার অভিযোগ: ৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
  • যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না: ইরান 
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: বাংলাদেশকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে নাইকো

যাত্রী হয়রানি: ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সেঁজুতি ট্রাভেলসকে আইনি নোটিশ

নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে সংগঠনটিকে ক্ষতিপূরণের ৫০ লাখ টাকা প্রদানের জন্য বলা হয়েছে। অন্যথায় সেঁজুতি ট্রাভেলসের মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে।
টিবিএস রিপোর্ট
20 September, 2021, 08:10 pm
Last modified: 20 September, 2021, 08:11 pm

যাত্রী হয়রানির ঘটনায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সেঁজুতি ট্রাভেলসের মালিককে আইনি নোটিশ দিয়েছে সংবিধান, আইন, আদালত ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। সেঁজুতি ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক দীনেশ চন্দ্র দাস ছাড়াও কোম্পানির ম্যানেজারকে এই নোটিশ পাঠানো হয়েছে।

ওই ফোরামের পিকনিকে ভাড়া নেওয়া সেঁজুতি ট্রাভেলসের এসি গাড়িতে বৃষ্টির পানি পড়ায় সদস্যরা ভিজে বিভিন্ন রোগে আক্রান্ত এবং প্রয়োজনীয় মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ায় এ নোটিশ দেওয়া হয়।

সোমবার ফোরামের সভাপতি মাশহুদুল হক এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোতাহার হোসেন সাজু নোটিশটি পাঠান।

এই নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে সংগঠনটিকে ক্ষতিপূরণের ৫০ লাখ টাকা প্রদানের জন্য বলা হয়েছে। অন্যথায় সেঁজুতি ট্রাভেলসের মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে।

নোটিশে বলা হয়, গত ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর সংগঠনটির বার্ষিক পিকনিকের জন্য সেঁজুতি ট্রাভেলসের তিনটি এসি বাস ভাড়া করা হয়। রিজার্ভ করা সত্ত্বেও যাত্রা শুরুর দিন এবং ফেরার দিন সঠিক সময়ে বাস সরবরাহ করা হয়নি।

এছাড়াও চুক্তি অনুযায়ী, ভালো বাস সরবরাহ না করে ফিটনেসহীন বাস সরবরাহ করায় বৃষ্টিতে বাসের ভেতরে পানি ঢুকে। এতে বাসের ভেতরে বসা বা দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়ে। এমনকি বক্সের ভেতরে থাকা মালামালও ভিজে ক্ষতিগ্রস্ত হয়। এতে সংগঠনটির সদস্যরা বিশাল ক্ষতির মুখে পড়েন। বৃষ্টিতে ভেজার কারণে কয়েকজন সদস্য এবং শিশুসহ তাদের পরিবারের সদস্যরা জ্বরাক্রান্ত হয়।

ফেরার দিনও তৃতীয় বাসটি হোটেলের সামনে পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা দেরি করে। এর ফলে রাঙামাটিতে অসহ্য গরমের কারণে স্ত্রী-সন্তানদের নিয়ে সদস্যরা পুনরায় হোটেল রুম ভাড়া করে সেখানে অবস্থান করায় তারা শারীরিকভাবে ক্ষতির মুখোমুখি হন।

রাঙ্গামাটি থেকে ফেরার সময় বাস ভাড়া চুক্তির অবশিষ্ট অর্থ পরিশোধের জন্য মাঝ রাস্তায় বাস থামানো হয়। ভাড়ার  টাকা না দিলে বাসে তেল ভর্তি করা সম্ভব হবে না বলে বলপূর্বক টাকা আদায় করে।

চুক্তি অনুসারে ভালো বাস সরবরাহ না করায় চুক্তিভঙ্গ এবং মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ এলআরএফের। এতে করে সংগঠনটির সদস্য এবং তাদের পরিবারবর্গ আর্থিকভাবে ক্ষতি ও দুর্দশার শিকার হয়েছেন বলে দাবি তাদের।
 

Related Topics

টপ নিউজ

ক্ষতিপূরণ / সেঁজুতি ট্রাভেলস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • হরমুজে নতুন আইন আনছে ইরান: নিষিদ্ধ ইসরায়েলি জাহাজ, ‘শত্রুদেশের’ যান চলাচলে দিতে হবে ক্ষতিপূরণ
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় সহযোগিতার অভিযোগ: ৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
  • যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না: ইরান 
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: বাংলাদেশকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে নাইকো

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net