Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
যতই চাপ থাকুক সড়ক আইন বাস্তবায়ন করা হবে: কাদের

বাংলাদেশ

ইউএনবি
18 November, 2019, 03:00 pm
Last modified: 18 November, 2019, 03:06 pm

Related News

  • মানবতাবিরোধী অপরাধ মামলা: কাদের আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২২ জানুয়ারি
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
  • বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে উসকানি: ‘মারো না কেন ওদের’— ছাত্রলীগের সাদ্দামকে ফোনে কাদের
  • ভাটারায় হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • কর্ণফুলী টানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগে ওবায়দুল কাদেরসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

যতই চাপ থাকুক সড়ক আইন বাস্তবায়ন করা হবে: কাদের

'কঠোর করার উদ্দেশ্য শাস্তি দেয়া নয়, সকলের কল্যাণে সড়ককে নিরাপদ করা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা...'
ইউএনবি
18 November, 2019, 03:00 pm
Last modified: 18 November, 2019, 03:06 pm
সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: ইউএনবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যতই চাপ থাকুক সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করা হবে। সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে আইনটি বাস্তবায়নের বিকল্প নেই।’

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলাপকালে মন্ত্রী আরও বলেন, ‘সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আজ থেকে ঢাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।’

আইনটি আগের তুলনায় কঠোর করা হয়েছে উল্লেখ করে কাদের বলেন, "কঠোর করার উদ্দেশ্য শাস্তি দেয়া নয়, সকলের কল্যাণে সড়ককে নিরাপদ করা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা।"

"আইনটিতে একটি নতুন বিষয় যুক্ত করা হয়েছে, সেটি হলো চালকদের জন্য পয়েন্ট সিস্টেম। উন্নত বিশ্বের মতো আইন অমান্য করলে চালকদের পয়েন্ট কর্তন করা," যোগ করেন তিনি

সড়ক মন্ত্রী জানান, প্রথমবারের মতো সড়ক দুর্ঘটনার জন্য পরিবহন মালিকদেরও আইনের আওতায় আনা হয়েছে। অভিযুক্ত যিনিই হবেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি বা তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের বিধানও যুক্ত করা হয়েছে।

কাদের বলেন, প্রথম পর্যায়ে আইনটি সহনীয়ভাবে কার্যকরের নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি, চলবে জনসচেতনতা বৃদ্ধির কাজ।

আইন বাস্তবায়নে ট্রাফিক বিভাগের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, "অতি দ্রুত সময়ে প্রয়োজনীয় সফটওয়্যার আপডেটের কাজ সম্পন্ন হবে বলে তারা আমাকে জানিয়েছে।"

তবে আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক অযথা হয়রানি কিংবা বাড়াবাড়ি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সজাগ রয়েছে জানিয়ে কাদের বলেন, ‘নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু সরকারি উদ্যোগ নয়, প্রয়োজন সমাজের বিভিন্ন অংশীজন তথা সড়ক ব্যবহারকারীদের সচেতনতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "কোন প্রকার ধর্মঘট না করার আহবান জানাচ্ছি। তাছাড়া আইনটি নিয়ে যাতে কোন প্রকার বাড়াবাড়ি না হয় সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সাথে কথা হয়েছে।"

প্রসঙ্গত, বেপরোয়াভাবে বা অবহেলা করে গাড়ি চালানোর কারণে যেকোনো মৃত্যু বা গুরুতর আহতের ঘটনায় সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রেখে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর সংসদে সড়ক পরিবহন আইন-২০১৮ পাস হয়।

গত ২২ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আইনটি ১ নভেম্বর থেকে পুরোপুরিভাবে কার্যকর হবে।

Related Topics

টপ নিউজ

সড়ক পরিবন আইন ২০১৮ / ওবায়দুল কাদের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • মানবতাবিরোধী অপরাধ মামলা: কাদের আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২২ জানুয়ারি
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
  • বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে উসকানি: ‘মারো না কেন ওদের’— ছাত্রলীগের সাদ্দামকে ফোনে কাদের
  • ভাটারায় হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • কর্ণফুলী টানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগে ওবায়দুল কাদেরসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net