Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ৬৪ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
15 July, 2020, 05:30 pm
Last modified: 15 July, 2020, 05:33 pm

Related News

  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ৬৪ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

জাপান সরকারের রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠান নিপ্পন এক্সপোর্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনস্যুরেন্স বেসরকারিখাতের দেওয়া ঋণগুলোর গ্যারান্টি দেবে। প্রতিষ্ঠানটি মেঘনাঘাট কেন্দ্রে জাপানি কোম্পানি জিরার যে অংশীদারিত্বের বিনিয়োগ রয়েছে, তারও গ্যারান্টি দিচ্ছে। 
টিবিএস ডেস্ক
15 July, 2020, 05:30 pm
Last modified: 15 July, 2020, 05:33 pm
এলএনজি পরিবাহী জাহাজ।

রাজধানী ঢাকার অদূরে নির্মিত মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জাপানের সরকারি এবং বেসরকারি দাতা প্রতিষ্ঠানগুলো ৬৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে। জাপানি মুদ্রায় এর পরিমাণ ৬ হাজার ৯০০ কোটি ইয়েন। 

দেশটির সরকারি ঋণ দাতা- জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন দেবে ২৮ দশমিক ৫ বিলিয়ন ইয়েন। জাপানের নেতৃত্বাধীন এশিয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) প্রকল্পে অর্থ সহায়তা দেবে। 

অন্যদিকে বেসরকারি ঋণ দাতাদের মধ্যে রয়েছে জাপানের অন্যতম বৃহৎ মিজুহো ব্যাংক, সুমিতোমো মিৎসুই ব্যাংকিং কর্প এবং এমইউএফজি ব্যাংক।  খবর নিক্কেই এশিয়ান রিভ্যিউয়ের। 

জাপান সরকারের রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠান নিপ্পন এক্সপোর্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনস্যুরেন্স বেসরকারিখাতের দেওয়া ঋণগুলোর গ্যারান্টি দেবে। প্রতিষ্ঠানটি মেঘনাঘাট কেন্দ্রে জাপানি কোম্পানি জিরার যে অংশীদারিত্বের বিনিয়োগ রয়েছে, তারও গ্যারান্টি দিচ্ছে। 
 
এলএনজি চালিত ৭১৮ মেগাওয়াট সক্ষমতার এই বিদ্যুতকেন্দ্রে জাপানি জ্বালানি ও শক্তি উৎপাদন ব্যবসায়ী গ্রুপ- জিরার আংশিক অংশীদারিত্ব রয়েছে। মেঘনাঘাট প্রকল্পের মধ্য দিয়ে এই প্রথম বাংলাদেশে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরাসরি বাণিজ্যিকভাবে অংশ নিচ্ছে কোনো জাপানি কোম্পানি।

রাজধানী ঢাকা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত মেঘনাঘাট কেন্দ্রটি ২০২২ সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে। এখানে উৎপাদিত বিদ্যুৎ কিনে নিয়ে তা জাতীয় গ্রিডে বিতরণ করবে রাষ্ট্রায়ত্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।  

উন্নয়নশীল অর্থনীতি হিসেবে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা গত এক দশক ধরে বিপুল পরিমাণে বেড়েছে। বাংলাদেশে এই বৃদ্ধির বার্ষিক হার ৬ দশমিক ৬ শতাংশ।   

কয়লার চাইতে এলএনজি ব্যবহারে কার্বণ নিঃসরণ কম হওয়ায় আলোচিত প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎশক্তির বাজারে নিজেদের অবস্থান দৃঢ় করতে চাইছে জিরা। 

Related Topics

টপ নিউজ

মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র / জিরা / জাপানি ঋণ / এডিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net