Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
'মুক্তিযুদ্ধের ৫০ বছর' পূর্তি উপলক্ষে বাংলাদেশ সফর করবে ভারতীয় জাহাজ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 March, 2021, 12:20 pm
Last modified: 08 March, 2021, 12:26 pm

Related News

  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সংসদে আইন পাসের মাধ্যমে স্বীকার করেছে বিরোধী দল: আইনমন্ত্রী
  • সংসদে ফজলুর রহমানের মন্তব্যে উত্তেজনা: বিরোধী দলের প্রতিবাদ ও এক্সপাঞ্জের দাবি
  • পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল রেখেই সংসদে জামুকা বিল পাস

'মুক্তিযুদ্ধের ৫০ বছর' পূর্তি উপলক্ষে বাংলাদেশ সফর করবে ভারতীয় জাহাজ 

সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি প্রথমবারের মতো ভারতীয় জাহাজের মংলা সফর। 
টিবিএস রিপোর্ট
08 March, 2021, 12:20 pm
Last modified: 08 March, 2021, 12:26 pm
প্রতীকি ছবি; হিন্দুস্তান টাইমসের সৌজন্যে

'মুজিববর্ষ' ও 'মুক্তিযুদ্ধের ৫০ বছর' পূর্তির ঐতিহাসিক অনুষ্ঠান উদযাপনের জন্য ভারতীয় জাহাজ আইএনএস কুলিশ ও আইএনএস সুমেধা ৮ মার্চ থেকে ১০ই মার্চ, ২০২১ পর্যন্ত বাংলাদেশের  মংলা বন্দর সফর করবে। 

এই সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি প্রথমবারের মতো ভারতীয় জাহাজের মংলা সফর। 

সর্বশেষ ৫০ বছর আগে ১৯৭১ সালের ৯/১০ ডিসেম্বর পদ্ম ও পলাশ নামে দু'টি গানবোটে করে ভারতীয় নৌবাহিনী ও মুক্তিবাহিনীর সদস্যরা পশুর নদীর উপর দিয়ে যৌথভাবে একটি গোপন অভিযান পরিচালনা করে এবং বন্দরে বিভিন্ন পাকিস্তানি স্থাপনায় হামলা চালায়।  

বাংলাদেশ নৌবাহিনীর সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতি ভারতীয় নৌবাহিনীর গুরুত্ব প্রকাশে জাহাজ দু'টি ছাড়াও ভারতীয় নৌবাহিনীর ঊর্ধতন কর্মকর্তা, অন্ধ্র প্রদেশের নৌ অফিসার ইনচার্জ কমডোর মহাদেবু গোবর্ধন রাজু, এনএম, আইএনএস সুমেধায় করে যাত্রা শুরু করেছেন। 

আইএনএস সুমেধা স্থানীয়ভাবে নির্মিত একটি অফশোর টহল জাহাজ। জাহাজটির নেতৃত্বে রয়েছেন কমান্ডার গৌরব দুর্গাপ্রসাদ এবং ভারতের বিশাল বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) টহল ও নজরদারি করার জন্য এটি তৈরি করা হয়েছে। প্রধান বন্দুক এবং অ্যান্টি এয়ারক্রাফট বন্দুকের পাশাপাশি, জাহাজটিতে একটি এএলএইচ/আলুয়েট হেলিকপ্টারও রয়েছে।

দ্বিতীয় জাহাজ আইএনএস কুলিশও অ্যান্টি-সারফেস ওয়ারফেয়ার অভিযানের জন্য বিশেষভাবে নির্মিত। জাহাজটির নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রী এবং এটি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র, প্রধান বন্দুক, অ্যান্টি-এয়ারক্রাফট গান এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত রয়েছে। এটি হেলিকপ্টার পরিচালনা করতেও সক্ষম।

সফরকালে ভারতীয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর  তারা ১৯৭১ সালের ১০ ডিসেম্বর মংলায় গানবোট পলাশে করে যুদ্ধরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। 

ভারতীয় জাহাজগুলো বাংলাদেশ নৌবাহিনীর প্রবীণ মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবে এবং সশস্ত্র বাহিনী যাদুঘরে প্রদর্শনীর জন্য ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ বিভিন্ন সামগ্রী উপহার দেবে। 

এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর সাথে পেশাগত আলোচনা এবং মংলা ও খুলনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। উভয় বাহিনীর সদস্যদের মধ্যে প্রীতি খেলাধুলা এবং জাহাজে সফরের ব্যবস্থা থাকবে। 

১০ মার্চ যাত্রা করার সময়, উভয় নৌবাহিনী একটি যৌথ মহড়া পরিচালনা করবে। এই সফর ভারতীয় ও বাংলাদেশ মধ্যকার দৃঢ় ও সমৃদ্ধ সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে।

Related Topics

টপ নিউজ

ভারতীয় জাহাজ / মুক্তিযুদ্ধ / বাংলাদেশ-ভারত সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সংসদে আইন পাসের মাধ্যমে স্বীকার করেছে বিরোধী দল: আইনমন্ত্রী
  • সংসদে ফজলুর রহমানের মন্তব্যে উত্তেজনা: বিরোধী দলের প্রতিবাদ ও এক্সপাঞ্জের দাবি
  • পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল রেখেই সংসদে জামুকা বিল পাস

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net