Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ১৯ দালালের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
12 February, 2020, 01:00 pm
Last modified: 12 February, 2020, 01:03 pm

Related News

  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি; নিহত ১, নিখোঁজ ৬
  • কক্সবাজারে ট্রলারডুবিতে আরও ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৭০
  • বঙ্গোপসাগরে ট্রলারডুবে নিহত ১, নিখোঁজ ৩
  • বঙ্গোপসাগরে ট্রলার ও স্পিডবোটডুবি: নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ১৯ দালালের বিরুদ্ধে মামলা

এদিকে ট্রলারডুবির ঘটনায় আরও তিন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ১২ নারী ও ৩ শিশুসহ ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর জীবিত উদ্ধার করা হয়েছে ৭৪ জনকে।
কক্সবাজার প্রতিনিধি
12 February, 2020, 01:00 pm
Last modified: 12 February, 2020, 01:03 pm

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন এলাকায় মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ১৯ দালালের বিরুদ্ধে মামলা হয়েছে। টেকনাফ থানায় দায়ের হওয়া এ মামলায় মঙ্গলবার আটক চার দালালসহ তাদের সহযোগী আরও ১৫ জনকে নথিভুক্ত করা হয়েছে।

অভিযুক্তদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন।

আটক চার দালাল হলেন, টেকনাফের নোয়াখালী পাড়ার ফয়েজ আহম্মদ (৪৮), সৈয়দ আলম (২৭), উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আজিম (৩০) এবং বালুখালীর ওসমান (১৭)।

এদিকে ট্রলারডুবির ঘটনায় আরও তিন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ও মঙ্গলবার রাতে পৃথক সময়ে তাদের সেন্টমার্টিন দ্বীপের তীর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে সেন্টমার্টিন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাংলাদেশ নৌবাহিনীর সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. জাহিদুল ইসলাম জানান, বুধবার সকালে সেন্টমার্টিনের স্থলভাগ থেকে মুমূর্ষু অবস্থায় আরও একজন রোহিঙ্গা তরুণকে উদ্ধার করা হয়েছে। সে কথা বলতে অক্ষম হওয়ায় তার নাম পরিচয় জানা যায়নি।

এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে আরও দুজনকে একই ভাবে উদ্ধার করা হয়েছিল। তাদেরও চিকিৎসা দেয়া হচ্ছে।

ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ১২ নারী ও ৩ শিশুসহ ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর জীবিত উদ্ধার করা হয়েছে ৭৪ জনকে। মরদেহগুলো ক্যাম্পে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

উদ্ধার জীবিতদেরও স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

কক্সবাজার অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসাইন বলেন, "দালালরা আবারও রোহিঙ্গা ক্যাম্পকে টার্গেট করে হঠাৎ মানব পাচার শুরু করায় আমরা একটু চিন্তিত। এত কড়াকড়ির পরও ভিকটিমদের কারণে দালালরা দুঃসাহস দেখিয়েছে। আমরা রোহিঙ্গা শিবিরগুলোতে নজরদারি আরো বাড়িয়েছি। মানবপাচারকারীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।"

গত সোমবার গভীর রাতে বাহারছড়া উপকূল থেকে রোহিঙ্গাদের নিয়ে দুইটি ট্রলার সাগর অভিমুখে যাত্রা শুরু করে। সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ভোরের দিকে একটি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। ট্রলারে থাকা জনৈক আব্দুল ৯৯৯ নম্বরে কল করে বাঁচার আকুতি জানানোর পর কোস্ট গার্ড উদ্ধার অভিযানে যায়।

ট্রলারে ১৩৮ জন যাত্রী ছিল বলে দাবি করেছে উদ্ধার হওয়া রোহিঙ্গারা। সে হিসেবে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

নৌবাহিনী ও কোস্টগার্ড দ্বিতীয় দিনের মতো সাগরে উদ্ধার কাজ চালাচ্ছে।

Related Topics

টপ নিউজ

ট্রলারডুবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি; নিহত ১, নিখোঁজ ৬
  • কক্সবাজারে ট্রলারডুবিতে আরও ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৭০
  • বঙ্গোপসাগরে ট্রলারডুবে নিহত ১, নিখোঁজ ৩
  • বঙ্গোপসাগরে ট্রলার ও স্পিডবোটডুবি: নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net