Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ভ্যাকসিন কূটনীতির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে চায় ভারত

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
18 December, 2020, 02:00 pm
Last modified: 18 December, 2020, 02:00 pm

Related News

  • বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা

ভ্যাকসিন কূটনীতির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে চায় ভারত

আলোচনার শুরুতেই বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহের ব্যাপারে ভারত বিশেষ ভাবে নজর দিবে বলে জানান নরেন্দ্র মোদি।
টিবিএস ডেস্ক
18 December, 2020, 02:00 pm
Last modified: 18 December, 2020, 02:00 pm
ছবি: মুনির উজ জামান/এএফপি

বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহের ব্যাপারে আশ্বস্ত করেছে ভারত।

গতকাল বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল বৈঠক করেছেন । গত বছর ভারতের বিতর্কিত ধর্মভিত্তিক নাগরিক আইন পাস হওয়ার পর এটিই তাদের প্রথম বৈঠক। 

আলোচনার শুরুতেই বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহের ব্যাপারে ভারত বিশেষ ভাবে নজর দিবে বলে জানান নরেন্দ্র মোদি। 

বাংলাদেশ ও ভারত অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক ভ্যালু চেইন আরও সমৃদ্ধ করতে পারবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর বন্ধ হয়ে যাওয়া চিলাহাটি- হলদিবাড়ি রেল সংযোগ উদ্ভোধনের ঘোষণা দেন তিনি।

গত বছর ভারতজুড়ে নাগরিক আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে ভারত সফর বাতিল করেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।  নতুন আইন অনুযায়ী বাংলাদেশ সহ তিনটি দেশের অমুসলিম অভিবাসীরা ধর্মীয় সহিংসতার শিকার হলে তাদের ভারতের নাগরিকত্ব দেয়া হবে।

এরপর থেকেই ঢাকার সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা এবছর দুইবার বাংলাদেশ সফরে এসেছেন। চীনের সাথে সীমান্তবর্তী উত্তেজনা চলাকালীন সময়ে গত আগস্টে দ্বিতীয় বারের মতো বাংলাদেশ সফরে আসেন তিনি। 

গতকাল বাণিজ্য, কৃষি ও জ্বালানি সম্পর্কিত মোট ৭টি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে দেশ দুটি। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২০১৮-১৯ অর্থবছরে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ ছিল ১০ দশমিক ২৫ বিলিয়ন ডলার। 

বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, তিস্তার পানি বন্টনের অন্তর্বর্তী চুক্তির কথা তুলে ধরেছেন শেখ হাসিনা। এ বিষয়ে 'ভারতের আন্তরিকতা' এবং মোদি সরকারের 'অব্যাহত প্রচেষ্টা' আছে বলে জানান নরেন্দ্র মোদি। 

ভারত-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর ও আবদুল মোমেন আগামী সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন এ চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন জানিয়েছেন, দীর্ঘদিনের ব্যর্থ তিস্তা পানি বন্টন চুক্তি ও বিতর্কিত নাগরিক আইনের কারণে কয়েক দশকের ঘনিষ্ঠ সম্পর্কে আঁচ লেগেছিল। কোভিড-১৯ দুটি দেশকে আবারও একত্র করেছে।

গত নভেম্বরে বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতির ঘোষণার পরই ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে ৩ কোটি ডোজের চুক্তি করেছে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি.।

  • সূত্র: ব্লুমবার্গ

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / ভারত / হাসিনা-মোদি বৈঠক / ভ্যাকসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net