Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
ভাড়া রেখে আগুন নেভাতে নেমে গেলেন সিএনজিচালক

বাংলাদেশ

রিপন দে, মৌলভীবাজার
29 January, 2020, 07:15 pm
Last modified: 29 January, 2020, 07:29 pm

Related News

  • বেইলি রোডে আগুন: আত্মসমর্পণের আবেদন করে ফের প্রত্যাহার হাক্কা রেস্টুরেন্ট মালিকের
  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার

ভাড়া রেখে আগুন নেভাতে নেমে গেলেন সিএনজিচালক

যাত্রী নামিয়ে হাটবাজার ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অরক্ষিত অবস্থায় অটোরিকশা রেখে মকলিস দৌড়ে চলে যান আগুন লাগার স্থান শহরের সেন্ট্রাল রোডের পিংকি শু স্টোরের সামনে। এসে যোগ দেন আগুন নেভানোর কাজে। 
রিপন দে, মৌলভীবাজার
29 January, 2020, 07:15 pm
Last modified: 29 January, 2020, 07:29 pm
মৌলভীবাজারে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন মকলিস মিয়া (মাঝে)। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

মৌলভীবাজার শহরের সাইফুর রহমান রোডের একটি জুতার দোকানে হঠাৎ আগুন। সে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তাদের সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবীরা। এর বাইরে অনেকেই ফেসবুকে লাইভে ব্যস্ত ছিলেন। ঠিক সে সময়ে নিজের সিএনজিচালিত অটোরিকশাটি দূরে রেখে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নেভাতে যোগ দেন মকলিস মিয়া।

এ সাহস ও দায়িত্ববোধের কারণে বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছেন এই সিএনজিচালিত অটোরিকশার চালক।

খোঁজ নিয়ে জানা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা এলাকার মকলিস শহরে সিএনজিচালিত অটোরিকশা চালান। ঘটনার সময় তিনি সদর উপজেলার কামালপুরে যাত্রী নামিয়ে আরও কয়েকজন যাত্রীকে নিয়ে শহরের ভেতর দিয়ে কুলাউড়া উপজেলার যাওয়ার জন্য রওনা দেন।  

কুসুমবাগ পয়েন্টে আসার পর মকলিসের গাড়ি আটকে দেয় ট্রাফিক পুলিশ। ওই সময় পুলিশ সদস্যরা তাকে জানান, সাইফুর রহমান রোডে আগুন লেগেছে বলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই কথা শুনে ডান দিকে ২০০ মিটার দূরে হাটবাজার ডিপার্টমেন্টাল স্টোরের উদ্দেশ্য রওয়ানা দেন মকলিস।

তিনি যাত্রীদের বলেন, "আমি যেতে পারব না। আপনারা অন্য একটি সিএনজি নিয়ে চলে যান।"

যাত্রী নামিয়ে হাটবাজার ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অরক্ষিত অবস্থায় অটোরিকশা রেখে মকলিস দৌড়ে চলে যান আগুন লাগার স্থান শহরের সেন্ট্রাল রোডের পিংকি শু স্টোরের সামনে। এসে যোগ দেন আগুন নেভানোর কাজে। 

এই বিষয়ে মকলিস জানান, তিনি দৌড়ে গিয়ে দেখেন ভয়াবহ আগুন জ্বলছে। ওই সময় তিনি মোবাইলে ভিডিও ক্যামেরা চালু করতে করতে দৌড়ে যান। সেখানে গিয়ে দেখেন, শত শত মানুষ ভিডিও করছে; কিন্তু কেউ এগিয়ে যাচ্ছে না।

মকলিস জানান, আগুনের ভয়াবহতা দেখে তিনি মোবাইল বন্ধ করে নেমে পড়েন নেভানোর কাজে। প্রথমে পাশের বিল্ডিং থেকে চেষ্টা করেন কুড়াল দিয়ে টিন কাটতে। টিন কেটে ভেতরে পানি ঢোকাতে ফায়ার সার্ভিসকে সাহায্য করেন।  এরই মধ্যে বালু চলে এলে বালু দিয়ে গ্যাসের রাইজার থেকে আগুনের উৎস বন্ধ করতে বালু দেন তিনি। 

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের প্রথম দলের সাথে পাইপ নিয়ে ভেতর পর্যন্ত যান। পানির পাইপ টানতে টানতে কীভাবে চলে গেছে ২ ঘণ্টা, তা টেরই পাননি।

মকলিস মিয়া

অগ্নিকাণ্ডের পর নেভানো পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত থাকা ব্যবসায়ী নেতা সুমন আহমদ বলেন, নিজের দায়িত্বের বাইরে গিয়ে একজন সিএনজি চালক তার গাড়ি ফেলে রেখে যেভাবে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছেন, তা খুব কম দেখা যায়। গতকালের ঘটনার সময় অনেকেই ব্যস্ত ছিলেন মোবাইলে ছবি ও ভিডিও ধারণ নিয়ে। পুলিশকে বারবার অতি উৎসাহী মানুষ সরানোর কাজ করতে হয়েছে। 

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) পরিমল দাস। তিনি জানান, কোনো কিছু ঘটলে সেভাবে দাঁড়িয়ে থেকে ছবি তোলা এবং ফেইসবুকে লাইভ করার প্রতিযোগিতা শুরু হয়। এমন একটি সময়ে একজন সাধারণ অটোরিকশাচালক যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, তা অবশ্যই প্রশংসার দাবিদার । 

তিনি আরও জানান, অনেক সাধারণ মানুষ সাহায্য করেছে এবং ফায়ার সার্ভিসের কঠোর পরিশ্রমের কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।  

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, "আমরা সবাই যার যার দায়িত্ব পালন করছি।  কোনো একটি ঘটনা ঘটলে ছবি বা ভিডিও করতে গিয়ে কিছু অতি উৎসাহী মানুষ আমাদের কাজে বিঘ্ন ঘটায়। তবে এর মধ্যেও কিছু সাধারণ মানুষ মাঝে মাঝে পাই, যারা সত্যিই অসাধারণ।"

তিনি বলেন, "গতকালের (মঙ্গলবার) অগ্নিকাণ্ডের ঘটনায় যে ছেলেটি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করল, সে একজন সিএনজিচালক। কিন্তু তার সামাজিক দায়িত্ববোধ অবাক করার মতো।"  

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে মৌলভীবাজার শহরের সাইফুর রহমান রোডের পিংকি শু স্টোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।  ওই সময় দোকানের উপরের বাসায় সবাই আটকা পড়ে। 

আটকা পড়াদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নিহতরা হলেন পিংকি শু স্টোরের মালিক সুভাষ রায় (৬৫), তার মেয়ে প্রিয়া রায় (১৯), সুভাষের ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), সুভাষের শ্যালকের স্ত্রী দীপা রায় (৩৫) ও দীপার মেয়ে বৈশাখী রায় (৩)।
 

Related Topics

টপ নিউজ

সিএনজিচালক / অগ্নিকাণ্ড / মৌলভীবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • বেইলি রোডে আগুন: আত্মসমর্পণের আবেদন করে ফের প্রত্যাহার হাক্কা রেস্টুরেন্ট মালিকের
  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net