Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ভারতীয় পেঁয়াজ আসছে হিলি বন্দর দিয়ে

বাংলাদেশ

ইউএনবি রিপোর্ট
04 October, 2019, 04:25 pm
Last modified: 04 October, 2019, 04:30 pm

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ১৫০
  • আমদানির খবরে পাইকারিতে কমছে পেঁয়াজের দাম, খুচরায় প্রভাব নেই
  • ভরা মৌসুমেও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, কমেছে মুরগির দাম
  • দেশি পেঁয়াজের কেজি ২৫ টাকা পর্যন্ত বেড়ে দেড়শ ছাড়িয়েছে

ভারতীয় পেঁয়াজ আসছে হিলি বন্দর দিয়ে

সনজিৎ মজুমদার জানান, “ভারত সীমান্তে আটকে থাকা এই পেঁয়াজের এলসি আগেই খোলা ছিল। অবশেষে সরকার এগুলো বাংলাদেশে পাঠানোর অনুমতি দিয়েছে।”
ইউএনবি রিপোর্ট
04 October, 2019, 04:25 pm
Last modified: 04 October, 2019, 04:30 pm
ছবি: ইউএনবি

রপ্তানির অনুমতি দেওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আসা শুরু হয়েছে। তবে এই পেঁয়াজের এলসি খোলা হয়েছিল ভারত সরকারের রপ্তানি বন্ধের সিদ্ধান্তের আগে। 

ভারতের হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সনজিৎ মজুমদার জানান, “ভারত সীমান্তে আটকে থাকা এই পেঁয়াজের এলসি আগেই খোলা ছিল। অবশেষে সরকার এগুলো বাংলাদেশে পাঠানোর অনুমতি দিয়েছে।”

সাপ্তাহিক ছুটির দিন হলেও শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিট থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ-বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে আসতে শুরু করে।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের ব্যবসায়ী মোর্শেদুর রহমান ও নাজমুল হক জানান, চলতি বর্ষা মৌসুমে ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক বন্যায় পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে ভারতে পেঁয়াজের সংকট সৃষ্টি হলে দাম কয়েকগুণ বেড়ে যায়। অভ্যন্তরীণ মজুদ স্বাভাবিক রাখতে ও জনদুর্ভোগ ঠেকাতে কেন্দ্রীয় সরকার ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়। 

কিন্তু সীমান্তের ওপারে প্রায় ৬০টি ট্রাকে দেড় হাজার মেট্রিক টন পেঁয়াজ আটকে থাকায় বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করেন। অবশেষে পাঁচদিন পর আগের এলসিকৃত পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে রপ্তানির অনুমতি দেওয়া হয়।

ব্যবসায়ীরা আরও জানান, কয়েকদিন ধরে পেঁয়াজের বস্তা ট্রাকে বাঁধা অবস্থায় ছিল। ফলে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

এদিকে, শুক্রবার আমদানিকৃত পেঁয়াজ বন্দরের মোকামগুলোতে মানভেদে ৮০-৯০ টাকা কেজিতে পাইকারি বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে দাম কমে তেমন প্রভাব পড়বে না বলে জানান তারা।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নূর আমিন জানান, আজ সাপ্তাহিক ছুটির দিন হলেও দুদেশের ব্যবসায়ীদের অনুরোধে শুল্ক স্টেশনের কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে। কারণ পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে আমদানিকৃত পেঁয়াজের চালান দ্রুত খালাস করা হচ্ছে। যাতে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যটি দ্রুত বাজারজাত করতে পারেন।

Related Topics

টপ নিউজ

ভারতীয় পেঁয়াজ / পেঁয়াজ রপ্তানি / পেঁয়াজের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ১৫০
  • আমদানির খবরে পাইকারিতে কমছে পেঁয়াজের দাম, খুচরায় প্রভাব নেই
  • ভরা মৌসুমেও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, কমেছে মুরগির দাম
  • দেশি পেঁয়াজের কেজি ২৫ টাকা পর্যন্ত বেড়ে দেড়শ ছাড়িয়েছে

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net