Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
বেক্সিমকোর দাবি, এসকেএফ নয় সবার আগে রেমডিসিভির উৎপাদন করেছে তারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2020, 08:50 pm
Last modified: 09 May, 2020, 09:56 pm

Related News

  • পুঁজিবাজারে সালমানের ওপর নিষেধাজ্ঞার পর বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের শেয়ারে দরপতন
  • বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত
  • বেক্সিমকো ফার্মা ছাড়া গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগ করা যাবে: আপিল বিভাগ
  • বেক্সিমকো গ্রুপের ৪ প্রতিষ্ঠান কেনার প্রস্তাব বিদেশি বিনিয়োগকারীদের
  • এবার করোনার ওষুধ বাজারে ছাড়ার অনুমোদন পেল এসকেএফ

বেক্সিমকোর দাবি, এসকেএফ নয় সবার আগে রেমডিসিভির উৎপাদন করেছে তারা

শনিবার এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়ে এর স্বপক্ষে যুক্তি দেয় বেক্সিমকো।
টিবিএস রিপোর্ট
09 May, 2020, 08:50 pm
Last modified: 09 May, 2020, 09:56 pm

করোনাভাইরাসের চিকিৎসায় কার্যকরী হিসেবে প্রমাণিত ঔষধ রেমডিসিভির বাংলাদেশে সবার আগে উৎপাদনে করেছে বলে শুক্রবার ঘোষণা দেয় দেশের অন্যতম শীর্ষ ফার্মাসিউটিক্যালস কোম্পানি এসকেএফ। তবে একদিন পর ওই তথ্যকে 'বিভ্রান্তিকর ও তথ্যগতভাবে ভুল' দাবি করে আরেক শীর্ষ ফার্মাসিউটিক্যালস কোম্পানি বেক্সিমো দাবি করেছে, বাংলাদেশে তারাই সবার আগে এই ঔষধ উৎপাদন করেছে।

শনিবার এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়ে এর স্বপক্ষে যুক্তি দেয় বেক্সিমকো।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, "আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, বাংলাদেশে বেক্সিমকো ফার্মাই প্রথম এই জেনেরিক ওষুধ উৎপাদন করেছে। শুধু তা-ই নয়, বেক্সিমকো ফার্মাই প্রথম ও এখন পর্যন্ত একমাত্র কোম্পানি যারা ওষুধ প্রশাসন অধিদপ্তরে (ডিজিডিএ) পরীক্ষা ও অনুমোদনের জন্য এই জেনেরিক ওষুধের চূড়ান্ত নমুনা জমা দিয়েছে।"

এর স্বপক্ষে যুক্তি দিয়ে বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, "এই ওষুধ উৎপাদনের পর সকল প্রয়োজনীয় অভ্যন্তরীণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার পর ৭ মে ওষুধ প্রশাসন অধিদপ্তরে পরীক্ষা ও অনুমোদনের জন্য চূড়ান্ত নমুনা জমা দেয় বেক্সিমকো ফার্মা। কোনো কোম্পানি বাংলাদেশ বা বিশ্বজুড়ে কোনো ওষুধ সরবরাহ করার আগে এই অনুমোদন গ্রহণের বিষয়টি আইনগতভাবে বাধ্যতামূলক।"

"অনেক আগে রেমডেসিভির উৎপাদন করলেও এর ঘোষণা দেওয়া থেকে বিরত থাকে বেক্সিমকো ফার্মা, কেননা আমরা মনে করেছি যে, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক যাচাইবাছাই ও কার্যকারিতার পরীক্ষা সম্পন্ন হওয়ার আগে এ ধরণের ঘোষণা দায়িত্বজ্ঞানহীন ও অনৈতিক হতো; পাশাপাশি জনগণকেও বিভ্রান্ত করতো।"

সামগ্রিক বিষয়টি স্পষ্ট করতে ও বিভ্রান্তি দূর করতে, বৃহত্তর জনস্বার্থে এই প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছে বলে দাবি করেছে বেক্সিমকো।
 
Related Topics

টপ নিউজ

বেক্সিমকো ফার্মা / এসকেএফ ফার্মা / রেমডিসিভির

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • পুঁজিবাজারে সালমানের ওপর নিষেধাজ্ঞার পর বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের শেয়ারে দরপতন
  • বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত
  • বেক্সিমকো ফার্মা ছাড়া গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগ করা যাবে: আপিল বিভাগ
  • বেক্সিমকো গ্রুপের ৪ প্রতিষ্ঠান কেনার প্রস্তাব বিদেশি বিনিয়োগকারীদের
  • এবার করোনার ওষুধ বাজারে ছাড়ার অনুমোদন পেল এসকেএফ

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net